16 March 2010
13 March 2010
একটা স্যামসং ওমনিয়া টু নিলাম
বেশ কিছুদিন হলো একটা স্যামসং ওমনিয়া টু (i8000) ব্যবহার করছি। এই খবরটা আমার ব্লগের পাঠকদের সাখে শেয়ার করা হয়নি।
উইন্ডোস মোবাইল চালিত ডিভাইসগুলির মধ্যে এটাই ভালো সেবা দিয়ে যাচ্ছে এই পর্যন্ত। যদিও কিছু কিছু সমস্যা আছে, তারপরেও এতদিন যতগুলি উইন্ডোস মোবাইল ব্যবহার করেছি তার মধ্যে এটা ব্যবহার করে আরাম পাচ্ছি।
একবার দেখা যাক কি কি আছে এই মোবাইলে-
- এমোল্ড ইন্টারফেইস – স্বাভাবিক উইন্ডোস ইন্টারফেইসে বেশী কারসাজি নাই, স্যামসং তাই এমোল্ড নামের একটা ইন্টারফেইস এর উপরে সরবরাহ করে থাকে। এর সাথে থাকছে টাচ্ উইজ ২.০, যেগুলি মিলে টাচ্ ব্যবহারে অনেক মজা দেয়
- ওজন মাত্র ১২৩ গ্রাম
- ডিসপ্লে – বিশাল ৩.৭ ইঞ্চির স্ক্রিনে ৪৮০×৮০০ পিক্সেল ছবি
- হাতের লিখে বুঝতে পারে
- এক্সেলেরোমিটার সেন্সর সাহায্য করছে স্ক্রিন সয়ংক্রিয়ভাবে ঘুরে যেতে
- ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক
- ইন্টারনাল ৮ গিগা মেমরী এবং সাথে ৪ গিগা কার্ড ফ্রি পেয়েছি, যা কি-না ৩২ গিগা পর্যন্ত উন্নিত করা যায়
- মোবাইল ট্র্যাকার তো আছেই
- এছাড়া ব্লুটুথ, মাইক্রো ইউএসবি, ওয়াইফাই, জিপিএস, টিভি আউট

খারাপ দিকগুলি হলো-
- ওয়াইফাই বা জিপিএস চালু রাখলে ব্যাটারি ১ দিনের বেশী যায় না।
- এসেন্ডিং রিংটোন বন্ধ করার উপায় না।
- অন্য উইন্ডোস মোবাইলের মতন এখানেও রিঙটোন ছাড়া অন্য টোনে নিজের পছন্দের সঙ্গীত ব্যবহার করা যায়না।
সবকিছু মিলিয়ে খারাপ না, আমার দরকার ছিলো ইমেইলের জন্য, যেটা আমি খুব স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারছি।
21 February 2010
উইন্ডোস সেভেনে লাইভ ম্যাসেঞ্জারের আইকনকে টাস্কবারে ফিরিয়ে নিন

অনেকদিন ধরে টেকনিকাল কিছু লেখা হয়না। ফেইসবুকে, ম্যাসেঞ্জারে, ইমেইলে অনেকেই নতুন নতুন টিপ নিয়ে লেখার জন্য বলছে। তাই লাইভ ম্যাসেঞ্জারের এই টিপস নিয়ে লেখা।
উইন্ডোস লাইভ ম্যাসেঞ্জার সবসময়ই জনপ্রিয় একটি ম্যাসেঞ্জার, যারা অনেক আগে থেকে এটা ব্যবহার করছেন তারা উইন্ডোস সেভেনে এর ব্যবহার পছন্দ নাও করতে পারেন। সেভেনে লাইভ ম্যাসেঞ্জার সিস্টেম ট্রে-তে না গিয়ে টাস্কবারে এসে বসে থাকে। আর যতগুলি চ্যাট উইন্ডো খুলি সেগুলি একসাথে গ্রুপ হতে থাকে।
চ্যাট উইন্ডোগুলি গ্রুপ হলে সমস্যা নেই, তবে সেগুলির সাথে বাড্ডি লিস্ট বা মূল উইন্ডোটি গ্রুপ হলে অনেক সময় ভালো লাগেনা।
আমরা চাইলে এই অবস্থার পরিবর্তন করতে পারি। এর জন্য আমাদের যেতে হবে C:\Program Files\Windows Live\ Messenger\ ফোল্ডারে, সেখানে msnmsgr.exe ফাইলটির উপরে মাউস দিয়ে রাইট ক্লিক্ করে Properties নির্বাচন করতে হবে। যে উইন্ডোটি খুলবে সেটির Compatibility ট্যাবে যেতে হবে-

এবার উপরের ছবির মতন Run this program in compatibility mode for এর ড্রপ ডাউন লিস্ট থেকে Windows Vista (Service Pack 2) নির্বাচন করে OK ক্লিক্ করতে হবে। ব্যাস, এখন ম্যাসেঞ্জার চালিয়ে দেখুন কোথায় যায়!
অবশ্যই মনে রাখতে হবে যে একজন এডমিন বা সমান ক্ষমতার উইজার শুধু এই কাজ করতে পারবেন।
16 February 2010
অশ্লীল শব্দ শিখতে চাও? গুগলে যাও!!!
বেশ কিছুদিন আগে আমাদের এমভিপি মেইলিং লিস্টে এই বিষয়ে কথা হচ্ছিলো যে গুগল্ আগা মাথা না বুঝে আজে বাজে ফলাফল দিয়ে যাচ্ছে বিভিন্ন রকম অনুসন্ধানের। আমি বিষয়টি সেরকম কানে তুলি নাই।
কয়েকদিন আগে আমার এক সহকর্মী গুগলে গিয়ে অনুসন্ধান করার জন্য টাইপ শুরু করে একটি অক্ষর চাপার সাথে সাথেই একগাদা ফলাফল সামনে এসে হাজির। ফলাফলগুলি ভালো কিছু না, বরং অশ্লীল কথার সম্ভার।
কথিত আছে গুগলে মানুষ যে অনুসন্ধানগুলি চালায়, একটি অক্ষর চাপার সাথে সাথে গুগল্ সেগুলি থেকে সম্ভাব্য ফলাফল সামনে উপস্থাপন করে। আমি ধরে নিচ্ছি যে আমাদের দেখে অনেক ইন্টারনেট ব্যবহারকারী আছে যারা ইন্টারনেটকে এখনো অশ্লীল কাজের জন্য ব্যবহার করে এবং যেটা বন্ধ করা কোনো ভাবে সম্ভব না। কিন্তু গুগল্ কি পারেনা সেই ফলাফলগুলিকে একটু মার্জিত করতে?
একটু দেখা কি এই ফলাফল আর কেনোইবা আমি এই ব্লগটা লিখছি। চলে আসুন http://google.com.bd সাইটে এবং অবশ্যই আপনার ভাষা বাংলা নির্বাচন করে রাখুন। এবার অনুসন্ধান বাক্সে b লিখুন। তাহলে দেখবেন – Read the rest of this entry »
20 January 2010
বাংলালায়নের কপাল!
বানিজ্য মেলাতে অনেক পায়তাড়া করছে বাংলালায়ন প্যাভেলিয়ানের মেয়েগুলি। শুধু হাসি আর চেহারা ছাড়া আর কিছু নাই, ফার্মের মুরগীর মতন। এবার আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামশা দেখছি। একজন গত কয়েকদিন আগে লাইন নিয়েছে, অসম্ভব বিরক্ত, মোহাম্মদপুর বা শ্যামলী এলাকায় ব্যবহার করেন, কিন্তু সেবার বেহাল অবস্থা দেথে আবার মেলায় এসেছেন এই বিষয়ে কথা বলতে। উনার কথা বার্তা থেকে জানলাম যে বাংলালায়নের কাস্টমার কেয়ার বলতে গেলে নেই, কতগুলা নাম্বার দেয়া আছে ইচ্ছা হলে ধরে না হলে ধরেনা। তবে যেই মেয়েটার সাথে কথা বলছিলো, সেই মেয়েটা আবার কিছু জানে বলে মনে হলোনা, পাশ থেকে মেয়েটার বন্ধু এসে বললো বিগত কিছুদিন থেকে ওয়েদার খারাপ থাকার জন্য গতি ওঠা নামা করছে। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারলাম না। শুধু বললাম ঠান্ডায় লায়ন বেড়াল হয়ে গ্যাছে, তাই স্পিড ওঠা নামা করছে।
আমার কথা শুনে মেয়েটা ক্ষেপে গেলো, তাড়াহুড়ো করে একটা ব্রশিওর নিয়ে এসে দেখিয়ে একদম ঝগড়া করার মত করে বলতে লাগলো, “এই দেখেন, এতো কম সময়ে এতো কাভারেজ দিয়েছে এটাই অনেক বেশী না! আমাদের জন্য তো এটা ভাগ্যের ব্যাপার!”
আমি সত্যই অবাক হলাম। বাংলালায়নের সংযোগ যারা নিচ্ছে তাদের কি কপাল খুলছে না পুড়েছে!





