লিনাক্সের সব এ্যপ্লিকেশনে ইউনিজয় বাংলা কী-বোর্ড লে-আউট ব্যবহার

এর আগে আমরা লিনাক্সে ইউিনজয় লে-আউট ব্যবহার করে বাংলা লেখার পদ্ধতি দেখেছি। যারা সেটি দেখেননি তাদের অবশ্যই এই ধাপটি দেখে অনুসরণ করার আগে ঐ ধাপটি দেখে এবং অনুসরণ করতে হবে।


Applications -> Terminal খুলি

টার্মিনালের মধ্যে

sudo gedit /etc/X11/Xsession.d/90im-switch

কমান্ডটি লিখে এন্টার দেই। এতে দু’ রকমের ঘটনা ঘটতে পারে। যদি 90im-switch নামের কোনো ফাইল থাকে, তাহলে সেটি টেক্সট এডিটরে খুলবে, আর যদি না থাকে, তাহলে উক্ত নামের একটি ফাইল তৈরী হবে।

export XMODIFIERS="@im=SCIM"
export XIM_PROGRAM="scim -d"
export GTK_IM_MODULE="scim"
export QT_IM_MODULE="scim"

ফাইল আগে থেকে থাকলে উক্ত কমান্ডটি চালালে আমাদের টেক্সট এডিটরে আগে থেকেই কিছু লেখা থাকবে আর ফাইল না থাকলে এডিটর ফাঁকা থাকবে। এডিটরে কিছু লেখা থাকলে লেখাগুলি মুছে দিয়ে নীচের লেখাগুলি পেস্ট করে দেই (বা বলা যেতে পারে ঐ লেখাগুলি নীচের এই লেখাগুলি দিয়ে রিপ্লেস করি)-

আর টেক্সট এডিটরে যদি কোনো লেখা না থাকে তাহলে উপরের লেখাগুলি পেস্ট করে টেক্সট এডিটর বন্ধ করে দেই। ফাইলটি সেভ করতে চাইলে Save বোতামে ক্লিক্ করবো। এবার লিনাক্স রি-স্টার্ট করি।

এখন যে-কোনো একটি এ্যপ্লিকেশন চালু করে Ctrl এবং Space Bar চাপ দিলে বাংলা লেখা যাবে।

সমস্যা: আপনি এখনো বাংলা লিখতে পারছেন না।
সমাধান: Ctrl+Space দিলে টাস্কবারের উপরে একটা ছোট্ট বার দেখাবে। সেটা দেখলে বুঝবেন যে আপনার প্রগ্রাম এ্যক্টিভেট হয়েছে কি-না। যদি হয় এবং সেই বারের উপরে M17N-bn-unijoy না দেখিয়ে অন্য কিছু দেখায়, তাহলে যে লেখাটি দেখাচ্ছে সেটার উপরে ক্লিক্ করে Unijoy নির্বাচন করে নিন। আর এর পরেও যদি আপনি কিছু করতে না পারেন, তাহলে আপনি কম্পিউটার ব্যবহার বাদ দিয়ে টাইপরাইটার ব্যবহার করে দেখতে পারেন। :)

Leave Comments...

মিশু says:

অমি ভাই, আমি মিশু বলছি ইত্তেফাক থেকে। ভাইয়া, ফেডোরা ৭.২ কি দেখছেন? একটু বলবেন ওখানে কি করে ইউনিজয় আনবো! ওপরে যেভাবে উবন্তুতে দেখিয়েছেন সেভাবেই আসবে? স্কিম ইন্সটল করছি কিন্তু ওখানে কেবল ইনস্কিপ্ট আর ফনেটিক বাংলা দেয়া আছে। কি করবো এখন? কোনো ডাউনেলাড করার মতো আরপিএম সমাধান পেলে ভালো হতো। অর্থাত জাস্ট বিজয়ের মতো একটা ফাইল ইন্সটল করলেই যদি ইউনিজয় চালু হয়ে যেতো। আর একুশে তাদের সাইটে কি একটু লিনাক্স সম্পর্কীত কথা বর্তা দিতে পারেনা? এরা দেখি খালি উইন্ডোজ নিয়েই ব্যস্ত। ধন্যবাদ। একটু জানাবেন দয়া করে।

কয়েকটি বাগ বা বৈশিষ্ট পেলাম:-

Caps Lock অন থাকলে Ctrl+স্পেসবার কাজ করে না।
Amarok এর ভিতরে (ট্যাগ, আই.ডি. ইত্যাদি এডিট করার সময়) এটা কাজ করে না….. প্রভাত ভরসা!

তারপরেও, it ROCKS!

Darklord says:

use unijoy in suse 10.1

from yast click “Software Management” –
now from filter dropdown menu choose ‘Languages’
now u will see lots of language option in sidebar.
Check mark ‘bn Bengali’ and all packages under this option. specially ‘scim-m17n’
now put suse cd /dvd in ur cd/dvd rom and click’accept’ for install all u check marked.
Afterinstall u may need restart. Now u can see a keybord icon in gnome panel.If u cant see any icon
go to applications> system> configuration> SCIM input mathod setup= in GTK check ‘show tray icon’
from IMEngine>Global Setup> Bengali> dropdown option u will see ‘M17N-bn-unijoy’ check mark this.
Now when ever u open any editor and click keyboard icon from gnomepanel u will see lots of input mathod.
Choose unijoy from Bengali and write.

Enjoy

omiazad says:

গতকালকে আমিও ধরা খাইছিলাম। এই কোডগুলা কেনো জানি বদল হয়ে যায়, কালকে ঠিক করে দিয়েছিলাম, তার পরেও দেখি কমা গুলা ভেজাল আছে।

আমি পরামর্শ দেবো যাতে কোডগুলি কপি পেস্ট না করে হাতে লিখে দেয়…

শামীম says:

কাজ করছে … ধন্যবাদ।

তবে হেভী ডরাইছিলাম ….. কারণ প্রথমে এখান থেকে কপি পেস্ট করে+ বাকী কোড মুছে রিস্টার্ট করার পর আর লগ ইন করতে পারি না, এরর মেেসেজ দেয়। পরে ফাইলসেফ নম সেশন দিয়ে লগ ইন করে আগের ব্যাকআপ রিস্টোর করলাম — আবার সব ঠিক (শুধু ইউনিজয় বাদে)। আবার ট্রাই দিলাম … একই এরর। এবার এরর মেেসেজটা লিথে রাখলাম আপনাকে জানাবো বলে। মেসেজটা ছিল এমন:
export: 24: -d”: bad variable name
এবার ফাইলটা খুলে দেখি যে, আপনার কমান্ডগুলা কপি-পেস্ট মারার পর ২য় লাইন থেকে ইনভারটেড কমা গুলো একটু পরিবর্তন হয়ে গেছে। ইনভারটেড কমাগুলো প্রথম লাইনে খাড়া খাড়া দুইটা উলম্ব লাইনের মত কিন্তু পরের লাইন থেকে কমার মত দেথতে। তাছাড়া ভেতরের লেখাগুলোর রং ও পরিবর্তন হয়নি। তাই প্রথম লাইন থেকে খাড়া ইনভারটেড কমা কপি-পেস্ট করে দিলাম — এতে লেখার রং পরিবর্তন হল (বুঝলাম কমান্ড লাইন গ্রহণ করেছে)। সেভ করে রিস্টার্ট দেয়াতে সব ঠিক!

এ্যাত ফ্যানায় লেখলাম কারণ অন্য কেউ যাতে আমার মত সমস্যায় পড়ার আগেই খেয়াল করে সেজন্য। লম্বা মন্তব্য পড়ে কেউ বিরক্ত হলে ক্ষমাপ্রার্থী।

দারুন কাজের জিনিসটার জন্য ধন্যবাদ।

omiazad says:

লিনাক্সে ইনস্ক্রিপ্ট বাংলা, প্রভাত বাংলা ব্যবহার করা যায়। তাছাড়া m17n-এর নিজস্ব qwerty ফোনেটিক তো থাকছেই। অনেক সুবিধা আছে লিনাক্সে…

bhadra says:

এই লেখাটা অনেকের কাজে আসবে। উবান্টুতে ইউনিজয় ছাড়া আর কি বাংলা কী-বোর্ড লে-আউট ব্যবহার করা যায়?

omiazad says:

বস্
এই টিপস্ গুলা আগে দেওয়া উচিৎ লেখার বাহিরে দিলে পাবলিক নাও পড়তে পারে। ভিতরে দেওয়া ভালো। তবে এখন এডিট করতে ইচ্ছা হচ্ছে না, কারন লেখা খুব ভারী হয়ে গেছে। মুক্ত সাইটে লেখাগুলা ট্রান্সফার করার সময় ঠিক করে দেবো।

বিষয়টা বলার জন্য অসংখ্য ধন্যবাদ।

জামিল says:

Great.. :) )

“এবার লিনাক্স রি-স্টার্ট করি।” — no need to restart GNU/Linux as Windows. Just press, CTRL+ALT+Backspace. It will reload X11 server with new changes.

Bro it is an excellent Job… Rock!!!… for sure it is gonna help ….