শেষ পর্যন্ত ম্যাডোনা আমাদের অর্ণবের মিউজিক নকল করলো!

হাঃ হাঃ হাঃ
কি আশ্চর্যের কথা, তাই না? কোথায় ম্যাডোনা আর কোথায় অর্ণব। কিন্তু কাকতলীয় হলেও সত্য যে ম্যাডোনার একটি গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক অর্ণবের মিউজিকের সাথে মিলে যায়।

প্রমাণ দেবার আগে একটু ইতিহাস বলে নেই। গত মার্চ মাসে ম্যাডোনা আর যাস্টিন টিম্বারলেক মিলে একটি গান বের করে যার টাইটেল 4 Minutes. গানটি খুব পপুলার হয়ে যায় রিলিজ হওয়ার সাথে সাখেই। সবাই গুন গুন করতে থাকে 4 minutes to save the world. একটি গানকে কেন্দ্র করেই বের ওয়ার্নার ব্রসের ব্যানারে বের হয় এই অ্যালবামটি। বের হয়েই হুলুস্থুল অবস্থা। বিলবোর্ড চার্ট তোলপাড় হয়ে যায়, এরকম বিলবোর্ডের ইতিহাসে ২য়বার হয়।

পরে এপ্রিলের শেষের দিকে বের হয় ম্যাডোনার অ্যালবাম হার্ড ক্যান্ডি। ঐ গানটা এই অ্যালবামেও আছে। এই গানটারই মিউজিক মিলে যায় আমাদের অর্ণবের গান বেবাক বিবাগী’র মিউজিকের সাথে।

বেবাক বিবাগী গানটি অর্ণবের প্রথম একক অ্যালবাম চাইনা ভাবিস এর ৯ নম্বর গান। যেটা সম্ভবত ২০০৫ সালের শেষের দিকে বের হয় একতার মিউজিকের ব্যানারে।

তাহলে কি ম্যাডোনা অর্ণবের গানের মিউজিক মেরে দিয়ে হিট্ গান বের করলো? হাঃ হাঃ হাঃ একবার নিজের কানেই শুনুন না!

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

ম্যাডোনার ফোর মিনিটস্ গানের অংশ শোনার জন্য উপরের প্লে বোতামে ক্লিক্ করুন…

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

অর্ণবের বেবাক বিবাগী গানের অংশ শোনার জন্য উপরের প্লে বোতামে ক্লিক্ করুন…

কি মনে হয় এবার?

Leave Comments...

Tanvir says:

I think you have no sense of music or you are partially deaf. Either that or you’ve never heard of any rhythm synthesizer software. Both the songs by Ornob and Madonna use rhythm programming. It means nobody played any percussion in these songs. So, there is high probability that they use the same rhythm sequence. Anyone who hears the tune can say that these are similar but not same at all. I am no fan of Madonna at all but can’t stand this kind of slandering just to make one’s blog popular.

Omi Azad says:

@ইরতেজা
মন্তব্যের জন্য ধন্যবাদ। হ্যাঁ সিঙ্গাপুরে অপটিক্যাল ফাইবার কাটা পড়ায় আমার সাইট ডাউন ছিলো। আমার ডিএনএস সিঙ্গাপুরের একটা সার্ভারের থেকে রাউট করা ছিলো। এখন ঠিক আছে।

অমি ভাই আপনার সাইট মনে হয় মাঝ খানে কিছুদিন বন্ধ ছিল। আরেকবার এসেছিলাম। আপনার সাইট খুব সুন্দর করে ডিজাইন করা। ভালো লেগেছে।

আর এই কথাটি আগে কেউ ধরতে পেরেছে বলে শুনি নি। ভালো বিষয় ধরতে পেরেছেন।

Omi Azad says:

I think you are talking about “Principles Of Lust” by Enigma from the album MCMXC A. D.

But the rhythm is not same, it’s similar. In the Ornob and Madonna case the rhythm is 90% same.

Song Lover says:

if you are familiar with “Enigma”,then you should recognize it. ;)

Its from “Enigma” .

Omi Azad says:

@রাসেল
You could be right. :)

এই সুরটা দুইজনেই অন্য কারও থেকে কপি করেছে। কার গান থেকে, সেটাই এখন খুজে বের করা দরকার।

Why dont you inform him to Sue Madonna?

TRIVUz says:

হা হা হা…. জটিল কারবার!

manchumahara says:

বেশ ভালো খোঁজ দিলেনতো। মনে হচ্ছেতো মিলে গেছে বা মিল হয়ে গেছে বা কপি করে ফেলেছে বা কপি করেছে।:P