কম্প্লিমেন্ট হিসেবে বিটডিফেন্ডারের লাইসেন্স পেলাম

আমার মনে হয় বাংলাদেশের বিটডিফেন্ডার বিক্রেতারা আমার ব্লগের বিভিন্ন পোস্ট লক্ষ্য করে আসছিলো। সেদিন হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলে, “আপনাকে কোথায় পাওয়া যাবে, আমরা আপনাকে বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি ২০০৮ এর একটা সংষ্করণ উপহার দিতে চাই।” আমি ঠিকানা দিতেই এক ভদ্রলোক একটা বাক্স নিয়ে এসে হাজির হলেন। আমি কিছুটা হলেও অবাক হয়েছি। তাই জিজ্ঞেস করলাম, ভাই এটা কেনো? উনি জানালেন উনার কোম্পানী আমার কার্যকলাপ লক্ষ্য করছিলো, উনারা আমার ব্লগ নিয়মিত পড়েন তাই আমাকে একটা কপি দিতে চান যাতে আমি সেটা ব্যবহার করতে পারি এবং আমার নেটওয়ার্কের মাধ্যমে সবাইকে এটা ব্যবহার করার জন্য উৎসাহিত করতে পারি।

সত্য কথা বলতে আমি আজ দেড় বছর হতে চললো এন্টিভাইরাস সফটওয়্যার কিনে ব্যবহার করি। আগে ব্যবহার করতাম এভিজি প্রফেশনাল এডিশন, কিন্তু পরে দেখলাম ওদের এন্টিভাইরাস চট্ করে কোনো ভাইরাস চিনতে পারেনা। পরে কিনলাম আভাস্ত, এরও একই সমস্যা। ম্যাকফির দাম অনেক বেশী আর নর্টন একটা ফালতু সিকিউরিটি স্যুট। আভিরা কিনি নাই, কারণ আভিরা নতুন ভাইরাস চিনতে পারলেও পুরাতন ভাইরাস চিনতে পারে না।

আর তথন অনেক খোঁজ খবর নিয়ে বিটডিফেন্ডার কিনেছিলাম। আমি যখন লাইসেন্স কিনেছিলাম, তখন বাংলাদেশের বাজারে এভাবে বিটডিফেন্ডার উপলব্ধ ছিলোনা বলে আমার মনে হয়। এখন কিন্তু কেউ চাইলেই বিটডিফেন্ডার, ক্যাসপারস্কাই, নড৩২ কিনতে পারেন বাংলাদেশের বাজারে। তবে কেউ যদি কিনেই এন্টিভাইরাস ব্যবহার করতে চান, তাহলে বিটডিফেন্ডার বা ক্যাসপারস্কাই কিনে ব্যবহার করুন। বিশ্বের বাজারের চাইতে আমাদের এখানে অনেক সস্তায় এগুলি পাওয়া যায়।

আর যাই করুন, এন্টিভাইরাসটি অন্তত কিনে ব্যবহার করুন, এতে আপনারই সুবিধা।

7 Comments

  1. ইরতেজা 2008-06-1, 5:52 am

    আমি আগে কখনো টাকা দিয়ে এন্টিভাইরাস কিনে ব্যবহার করি নি। শুধুমাত্র AVG free ব্যবহার করেছি। তবে কিনে জ়োণএলার্ম ফায়ারওয়াল প্রো ব্যবহার করি। তবে এখন এটা ট্রাই করে দেখছি। দেখি কেমন লাগে। ধন্যবাদ

  2. anupom 2008-06-2, 5:22 am

    email me . i want to learn. i’m ur fan. as because i can’t meet with u, we have to communicate through email.
    so mail me.

  3. alam 2008-06-2, 11:15 am

    আবজাব নামাও নাকি? এন্টিভাইরাস লাগে কেন? মেশিন স্লো করা ছাড়া তো এইগুলার অন্য কোন কাম নাই।

    আমি কিছুদিন কাসপারস্কি লাগাইছিলাম, পরে বাদ দিছি। লাইসেন্স তো আসলেই সস্তা।

  4. Omi Azad 2008-06-2, 11:32 am

    আবজাব না, আমাদের দেশে পেন ড্রাইভ অন্য কারও মেশিনে লাগাইলে ভুত ঢুকে পড়ে। আর তাই একটু সিকিওর থাকা। ১ গিগার উপরে মেমরি থাকলে কিচ্ছু টের পাওয়া যায় না কোনা ফাস্ট আর কোনটা স্লো। :)

  5. ovey 2008-08-12, 1:30 am

    vai, bit defender 700 takai koto din meyad?

  6. Omi Azad 2008-08-12, 10:54 am

    TK. 700 for one year’s protection. I wrote that above.

  7. Dipu 2008-10-7, 7:33 pm

    প্রথমে ধন্যবাদ জানাই সকলকে। সত্যি কথা বলতে কি আমরা কেউই পাইরেটেড সফটোয়্যার ব্যবহার করতে চাই না। অনন্ত যারা সফটোয়ার এর মূল্য বোঝেন। আমাদের দেশে যেখানে নুন আনতে পান্তা ফুরোয় সেখানে লাইসেন্সড সফটোয়্যার কিনে ব্যবহার করা কল্পনা বিলাসিতা মাত্র। একটা নতুন কম্পিউটার কেনা এখনো অনেকের কাছে কষ্ট সাধ্য। আমরা যারা নিজেদের পাউয়ার ইউজার বা সচেতন বলে ভাবি তারা নিজেদের কম্পিউটারে কতটাকা মূল্যের পাইরেটেড সফটৌয়ার ইন্সষ্টল করা আছে তা কি কখেনা ভাবি? আমরা চাইলেই সকল লাইন্সেন্ড সফটোয়্যার কিনে ব্যবহার করতে পারবনা। কারণ আমাদের আথিক ক্ষমতা সীমিত। তবে আশার কথা এই যে আনেকেই লাইসেন্সড সফটোয়্যার কিনেছেন। বিশেষ করে এন্টিভাইরাস সফটোয়্যার গুলো। তবে উইন্ডোজ বা অফিস প্যাক কেনা এখনো কপোরেট ইউজারদের মধ্যেই সীমা বদ্ধ রয়েছে। এ সকল সফটোয়্যার এর উচ্চ মূল্যের কারণে এগুলো এখনো সাধারণ ব্যবহার কারীর নাগালের বাইরে। Bangladesh মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য অবশ্যই সফটোয়ার এর ক্রয় মূল্য সাধারণের নাগালের মধ্যে থাকা উচিত। আর এজন্য সরকার সহ বড় বড় সফটোয়ার জায়ান্ট কম্পোনীগুলোর এগিয়ে আসা উচিত। লাইসেন্সড সফটোয়্যার ব্যবহারে সকলকে উৎসাহিত করা উচিত।

Add a Comment





<- Select or Switch keyboard