8 August 2008
সিটিসেলের গ্রাহক নেই সেটা দেখানোর কি দরকার ছিলো!
সিটিসেলের এই নতুন বিজ্ঞাপণটা আমরা বেশ কিছুদিন থেকেই দেখছি। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ওরা বিজ্ঞাপণের মধ্যে নিজেদের অজান্তে একটা সত্য দেখিয়ে ফেলেছে। আর সেটা হলো, ওদের গ্রাহক নাই।
বিজ্ঞাপনে দেখা যায় দু’টো স্কুল ফেরা ছেলে খেলনা মোবাইল দিয়ে কথা বলে এবং এর মধ্যে একটি ছেলে সিটিসেলের গ্রাহক সেবা কেন্দ্রে যায় এবং সেবাদাতা ভদ্রলোক তাকে মোবাইল দেখায়; ভালো থিম। কিন্তু এই থিমের মধ্যেই সেই সত্যটি লুকিয়ে আছে। ছেলেটি ঐ গ্রাহকসেবা কেন্দ্রে ঢোকা থেকে বের হয়ে যাওয়া পর্যন্ত ঐ কেন্দ্রে ৩য় কোনো প্রাণী নেই। অর্থাৎ তাদের কেন্দ্রের লোকেরা সারাদিন মাছি মারছে, যেহেতু তাদের কোনো কাজ নেই এবং যে বা যারা আসছে তাদেরকেই সময় দিচ্ছে।
উপরে যেই ছবিটি আমি দিয়েছি, সেটা ওদের ওয়েব সাইট থেকে নেয়া। সেখানেও একটা ভুল আছে। ওরা লিখেছে “No customer’s need is too small for us…” না আমরা কেউই ভুল পড়ছি না। আমরা যখন মোবাই/ইন্টারনেট ইত্যাদির গ্রাহক হই, তখন কিন্তু আমরা ক্রেতা না, গ্রাহক। তাহলে Customer এবং Subscriber দু’টো শব্দের মধ্যে পার্থক্য আছে। সেটা কি তারা বুঝতে পারেনি! আমার ভুল হতে পারে, তবে কথাটা এরকম হতে পারতো, “No subscriber’s need is too small for us… Even those who are not our subscriber yet.” এছাড়াও আরেকটা খটকা লাগছে এই TOO শব্দটা। No customer’s need is too small for us, which means some needs are small for them. অনেক শিক্ষিত লোক নিয়ে এরা কাজ করে, কিন্তু এরকম কথা লিখে কেনো যেটার অর্থ বিপরীত হয়।
এর আগেও একটা বিজ্ঞাপণে বলছিলো পাহাড়ের গায়ের সব কথা না-কি বসে বসে শুনবে। তাহলে কি আর কেউ তাদের সেবা নিতে চাইবে? কে যেচে ব্যক্তিগত কথা আরকজনকে শুনতে দিতে চাইবে বলুন।
মোদ্যা কথা সিটিসেলের অবস্থা ১৯৯৫ সালে যা ছিলো আজও তাই আছে। আর এর জন্য দায়ী হচ্ছে তাদের ওভার স্মার্ট ম্যানেজমেন্ট, যারা মানুষকে মানুষ মনে করেনা। ওদের ধারণা মানুষ তাদের সেবা নেবেই! আরে ভাই, তোর এমন কি আহামরি সুবিধা আছে যে তোর সেবা মানুষ গ্রহণ করবেই? আমি নিজে অনেকদিন ওদের গ্রাহক ছিলাম, শেষে কিছু ফালতু সমস্যার জন্য সেবা বাদ দিয়ে দিলাম। বিদেশে এসএমএস পাঠালে সেটা যায় ইউকে’র নম্বর হয়ে আর তার ভেতরে আমার নম্বর দেয়া থাকে। এমনকি বেশিরভাগ বিদেশী অপারেটর থেকেই কোনো এসএমএস সিটিসেলে আসেনা। ইন্টারন্যাশনাল কল ঠিকমতো আসে না। আমি নিজে স্কাইপি দিয়ে পরীক্ষা করে দেখেছি। তারপরে ফেলে দিয়ে অন্য অপারেটরে সুইচ করেছি এবং ভালো আছি।
এখন বিষয় হলো ওদের এই উপলব্ধিটা হওয়া উচিৎ যে ১৭ বছর ব্যবসা করেও যাদের গ্রাহকের পরিমান যাদের ব্যবসার ২য় বছর চলছে তাদের থেকে কম হয়, তাহলে তাদের সেবা কি নেয়া ঠিক হবে? যে কোম্পানী ঐ ১৭ বছরে ৪ বার নাম পরিবর্তন করেছে (সূত্র) এই কোম্পানিতো ভাই যে-কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।





Amar jana mota aponi o aponar bhi mila dinajpur a City cell Customer care point calan
আনন্দ
সেটা চোখে পড়েনি?
মাইক্রোসফট জানে কে কি করছে আর ওদের দৌড় কতদূর। এও জানে যে আমি মাইক্রোসফটের চাইতে ওপেন সোর্সের বেশী প্রচারণা করি। আর ওদেরকে খুশি করতে তো লিখেছি Ask for Genuine Microsoft software.
“এছাড়াও আরেকটা খটকা লাগছে এই TOO শব্দটা”
আপনার খটকাটা ঠিক-ই আছে। TOO দেয়ায় মানেটা দাঁড়ালো এমন – “… খুব একটা ছোট না” । কথাটা পড়ে মনে হয় যে খুব একটা ছোট না হলে আসলে ছোট !
************************************
মাইক্রোসফটের MVP হয়ে ও Browse Happy তে IE কে বাদ দিলে মাইক্রোসফট রাগ করবে না?
আসলেই, আমিও তাই ভাবতাম, কিন্তু আমি সেদিন ব্যাপারটা নিজে পরীক্ষা করলাম এবং অবাক হলাম।
জিপি এজ দিয়ে ৪০ KBPS পর্যন্ত স্পিড কি করে পাওয়া সম্ভব তা আমার মাথায় আসছেনা। কারণ এজ প্রযুক্তি দিয়ে বাস্তবে 236 kbps এর বেশি স্পিড পাওয়া সম্ভব না বলেই জানি। আমি নিজে কখনো 28-29 KBPS এর বেশি স্পিড জিপি থেকে পাইনি। এখন ঢাকায় বাংলালিংকের এজ ব্যবহার করে 8-18 KBPS পর্যন্ত পাই। ওদের গড় স্পিড 12 KBPS এবং এজন্য বিল নেয় ৬৫০ (ইন্টারনেট চার্জ) ১০০ (লাইন রেন্ট) ভ্যাট (১৫%) = ৮৬৪ টাকা। অথচ একটেলে খরচ হচ্ছে সর্বসাকুল্যে ৭৫০ টাকা মাত্র। একটেলে এজ চালু হয়েছে কিনা কে জানে!
আশা করি বানাঞ্জনিত ত্রুটি মার্জনীয়।
কথা ঠিক, আমারও একটা আভিজ্ঞতা আছে। GPRS এ নাখোশ হয়ে আমি ঠিক ZOOM নেব ঠিক করলাম। মহাখালী ওদের আফিসে গেলাম। দেখলাম ওদের ভাব।
ওদের সাথে কথা বলে সারমর্ম যেটা আমি বুঝলাম তা হল- ওরা আমার মত ছোটখাট user এর চাইতে corporate user দের বেশি importance দেয়। কথার ফাকে এটা আমাকে একবার বেশ জোরেসোরেই শুনিয়েছিল।
যাক, ZOOM নিয়ে আমি বেশ ভালই ছিলাম যদিও data limit আর অতিরিক্ত মাসিক বিল সহ্য করছিলাম। কিন্তু এখন আর পারছিনা। সেদিন আমার এক বন্ধুকে দেখলাম EDGE use করছে গ্রামীন সীম দিয়ে। ওর speed দেখে আমিতো অবাক। আমি modem টা একদিনের জনয আমার বাসায় এনে use করে দেখলাম, আমি 30 – 40 KBps speed পাইছি। তার উপর আবার কোন data limit নাই, মাসিক বিল 1150 tk যেখানে আমি ZOOM থেকে speed পাই 10 – 15 KBps, 3GB data limit, মাসিক বিল 1725 tk। আমি বুঝ়লাম না, আমি এটা কেন বযবহার করব?
ওদের কাছে এ কথা বললে ওরা মানতে নারাজ। বলে- কেউই unlimited বল্লেও unlimited sevice আসলে দেয়না। কিন্তু আমি তো দেখছি আমার বন্ধু মাসে 5 – 7 GB উসে করছে। এ কথার কোন উত্তর ওদের কাছে নাই।
অমি ভাই,
আমার মনে হয় কাস্টমার না হয়ে সাবস্ক্রাইবার হওয়ার সুযোগ নেই। ওরা সম্ভবত সেটা বুঝিয়েছে।
তবে Too এর ব্যাপারটি জটিল বলেছেন। আমারও এইখানে খটকা লাগছিল।
ekdom tikh bolsen Omi vai.
U r absolutely right Omi Vai, they r TOO bad in marketing and after sales service, but they r 50% ok with their connectivity and service.
I think, they need to leave their OVERSMARTNESS for their subscriber’s sake