মনপুরা – বাংলা সিনেমার গান এত্ত ভালো হয়!!!

বাংলা সিনেমার গান ভালো হয়। আব্বার আমলের সিনেমার গানগুলি খুবই ভালো ছিলো, যেটা ওরা সবসময় শুনতো। আমাদের সময় বাংলা সিনেমার গান ভালো হবে এটা ভাবলেই গায়ের লোম খাড়া হয়ে যায়। যে দেশের সিনেমারই কোনো জাত নাই তার আবার গান। তবে গত ৩/৪ বছর ধরে এই ধারা পরিবর্তন হচ্ছে। আমরা এখন দেখার মতন অনেক ভালো সিনেমা উপহার পাচ্ছি, যেটা সত্যই ভাগ্যের ব্যাপার।

সেদিন এনটিভিতে দেখি “মনপুরা” নামের একটি সিনেমার গানের বিজ্ঞাপণ দেখাচ্ছে। ঐ বিজ্ঞাপণের আবহ সঙ্গীত শুনেই মনে হচ্ছিলো কোনো একটা ঘটনা আছে, এটা আর দশটা সিনেমার মতন না। আর সাথে সাথে পর্দায় ভেসে উঠে “সঙ্গীত: অর্ণব।” ব্যাস, আর কে পায়। এই সুযোগ তো ছাড়া যাবে না।

তখন থেকেই মনে মনে এলবামটা কিনবো কিনবো করছি কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। গতকালকে আবার এফএম-এ একটা গান শোনালো। আর তো সহ্য হয়না। আজকে গিয়ে কিনে আনলাম।

সত্যি বলছি, অদ্ভুত করেছে গানগুলি। বাংলাদেশের গান, বাংলার গান। এগুলি আমাদের গান। ভারতের এ.আর. রহমানের থেকেও ভালো সঙ্গীত আমাদের দেশে হয়।

আপনাদের জন্য এলবামের ৮টি ট্র্যাক শোনার ব্যবস্থা করে দিলাম। নিচে থেকে গানগুলি শুনতে পারবেন।

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

১. নিধুয়া পাথারে – ফজলুর রহমান বাবু

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

২. যাও পাখি বলো তারে ১ – চন্দনা মজুমদার ও কৃষ্ণকলি

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

৩. সোনার ময়না – অর্ণব

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

৪. নিধুয়া পাথারে ২ – চঞ্চল ও কৃষ্ণকলি

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

৫. সোনাই হায় হায় রে – ফজলুর রহমান বাবু

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

৬. যাও পাখি বলো তারে ২ – কৃষ্ণকলি

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

৭. নিধুয়া পাথারে ৩ – ফজলুর রহমান বাবু

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

৮. আগে যদি – মমতাজ

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

৯. প্যাশন অফ মনপুরা – মনপুরা আবহ সঙ্গীত

গানগুলি ভালো লাগলে একটা এলবাম কেনার জন্য অনুরোধ করছি। সঙ্গীতকে শ্রদ্ধা করি দেখে আমি কোনো ডাউনলোডের লিঙ্ক দিলামনা এবং আশাকরি আমার কাছে কেউ লিঙ্কের জন্য আব্দার করবেন না।

Leave Comments...

shahed ali says:

মনপুরার সিিড িকনুন

shahed ali says:

ami onek ovivutoy shobar response a . . .cd kenar jonno dhonnobad . .. dhonnobad prappo apnader manoshikotar

mizan says:

ামি

বেলায়েত says:

অমি ভাই আপনাকে ধন্যবাদ। আসলেই গান গুলো আমাদের গান, বাংলার গান। গান গুলো যারা লিখেছেন এবং যারা যুগের পর যুগ ধরে গান গুলো নিঃস্বার্থ ভাবে নতুন প্রজন্মের কাছে বয়ে এনেছেন তাদেরকে অস্বীকার বা অগ্রাহ্য করার উপায় নাই। তাই আমার হৃদয়ের অন্তস্থল থেকে তাদের জানাই গভীর শ্রদ্ধা।

Scorpio says:

হায়রে, সবাই download করতে পারে…

নাহ, এ আর রহমান এর শাথে তুলনা করবনা, কারন আমি একটু হলেও জানি এ আর রহমান কি জিনিস। তবে হা অর্নব আমাদের হিরের টুকরো ছেলে। মানতেই হবে।

Thanks to অমি ভাই…share করার জন্য।

Tazkia says:

Dada ke dhonnobad……….passio for Monpura oneek shundor……..r arnob n krishnokoli er gangulo o khub bhalo legese……..

Rajib says:

khub valo laglo…

thanks

উন্মাতাল তারুণ্য says:

আমি একটা দুষ্টু ছেলে। গতির ঢিলেমির জন্য গানগুলো অনলাইনে না শুনে আগে ডাউনলোড করলাম। শোনার পর মনে হল এইরকম গান যদি আরো শুনতে হয় তবে পৃষ্ঠপোষকতা আমার নিজের গরজেই করা দরকার। পুরো অ্যালবাম ডাউনলোড করার পরও একটু আগে সিডিটা আবার কিনে এনেছি।

অমি ভাইকে অনেক অনেক ধন্যবাদ। বাংলা সিনেমার‌্য এইরকম গান হতে থাকলে বেশি সময় লাগবে না। মানুষজন হিন্দি গান শোনা ছেড়ে দেবে।

ranacse05 says:

অসাধারন ! ফুয়াদের গান শোনার পর আমার ধারনা ছিল যে বাংলা সিনেমার গান মানে “যৌবন আমার লাল টমেটো” কিন্তু সে ধারনা পালটাতে হচ্ছে :)

পরে বলব says:

গানগুলো সুন্দর, অর্ণব উন্নতি করছে। তবে একটা কথা আছেঃ “ভারতের এ.আর. রহমানের থেকেও ভালো সঙ্গীত আমাদের দেশে হয়” এই কথাটা যদি “কথার কথা” হিসেবে বলে থাকেন তাহলে সমস্যা নাই, কিন্তু যদি সিরিয়াসলি বলে থাকেন তাহলে সিরিয়াসলি বলছি, ডাক্তার দেখান, অথবা কিছুদিন বিশ্রাম নিন।

বিঃদ্রঃ আমি কিন্তু ভারতের দালালী করছি না,এ.আর. রহমানকে আমি গুরু মানি। সবসময় আমি ওনার কথা বলার সময় “গুরু” বলে উল্লেখ করি; উনি ইয়ানির সমকক্ষ, কোনো কোনো ক্ষেত্রে তাঁর চেয়েও বেশি। অর্ণব যে খারাপ কিছু করছে না তা বলছি না, কিন্তু গুরুর সাথে তার তুলনা করার চিন্তাও করা উচিত না। ছোটোবেলা থেকে গান শিখছি, তাই গুরুজী কত উপরের মানুষ সেটা অনুধাবন করতে কষ্ট হয় না, আর তাই ওনার সম্মন্ধে এ ধরণের মন্তব্য সহ্য করতে পারলাম না। আর একটা কথা বলে রাখিঃ অর্ব্বদা একটা সাক্ষাতকারে নিজেই বলেছিলেন, উনি খুব শীঘ্র নতুন কিছু না শিখলে এই বিদ্যা দিয়ে বেশিদূর আগাতে পারবেন না। বেআদবি মাফ করবেন।