দি সিটি ব্যাংক - Making No Sense of Money

দি সিটি ব্যাংকের এটিএম মেশিনঅনেকদিন থেকেই ভাবছিলাম যে এদের সেবা নিয়ে কিছু বলা দরকার। আমি আমার জীবনে অনেক ব্যাংক ব্যবহার করেছি। এই “দি সিটি ব্যাংক” তাদের মধ্যে একজন। বাংলাদেশের প্রথম প্রাইভেট ব্যাংক না-কি এরা। কিন্তু সেবার মান সরকারী ব্যাংকের থেকেও খারাপ। নেই এমন কোনো সেবা নেই এদের কিন্তু হায়! সেবার যদি কোনো মান থাকে।

প্রথমে আসি এদের এসএমএস ব্যাংকিং সেবা নিয়ে। একাউন্ট থাকলে আপনি এসএমএস ব্যাংকিং সেবা নিতে পারবেন, তবে যে মোবাইল নম্বর দিয়ে একবার সেবা নিবেন, সেটা আর পরিবর্তন করতে পারবেন না। আমি আমার মোবাইল নম্বরটি বদলানোর জন্য অন্তত মোট ২০ বার আবেদন করেছি এবং অভিযোগ করেছি। হেড অফিসের আইটি বিভাগ থেকে আমাকে এবং আমার শাখাকে জানানো হয় যে হয়ে গ্যাছে, কিন্তু মোবাইল দিয়ে ম্যাসেজ পাঠালে বলে “You are not authorized to use this services” কিন্তু আগের নম্বর দিয়ে ম্যাসেজ পাঠালে আবার ঠিকই কাজ করে।

এর পরে আসি এদের এটিএম সেবায়। প্রথমে সেবার মান ভালো ছিলো। আমরা যারা পুরাতন একাউন্ট হোল্ডার, তাদের কার্ড খুব দ্রুত দিয়ে দিয়েছিলো এরা। কিন্তু এখন একাউন্ট খোলার পর মাসের পর মাস কার্ডের অপেক্ষায় থাকতে হয়। এই কার্ড এখন ডুমুরের ফুলের মতন।

ঠিক এমনটি হয় এদের কার্ড দিয়ে টাকা তুলতে গেলে। ঢাকা শহরে হাতে গোনা ১০ টার মতন এটিএম মেশিন আছে আর বাংলাদেশে আছে মনে হয় ১৬ টা মেশিন। সেখানে টাকা তুলতে যেতে হবে ব্যাংকিং আওয়ারে। অন্য সময় টাকা না বের হলে অভিযোগ করবেন কোথায়। একবার পিন নম্বর দিয়ে ১০-১৫ মিনিট লাগে লেনদেন সম্পন্ন করতে। বেশীরভাগ সময় টাকা বের হয় না। কিন্তু স্লিপ দিয়ে দেয় যে টাকা দিয়ে দিয়েছে।

আপনার একাউন্ট খোলার দরকার নাই। আপনি একবার এদের একটা শাখায় গিয়ে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবেন। দেখবেন যে কত জনের কত সমস্যা। কখনো ইন্টারনেটের লাইন নাই, কখনো মেশিনে বিদ্যুৎ নাই। কার্ড ঢোকনো মাত্র মেশিন বন্ধ হয়ে গ্যাছে। আরও কত কি!

আমার এক বন্ধুর কার্ড মেশিনে আটকা পড়লো। ও একটু তাড়া হুড়ুর মধ্যে ছিলো তাই G4S এর যেই গার্ড দড়জায় পাহারা দিচ্ছিলো, তাকে বলে গেলো যে বিদ্যুৎ এলে আমার কার্ডটা নিয়ে রেখেন। বন্ধু এসে দেখে ডিউটি পরিবর্তন হয়েছে। এবং আর কোনো সময়ই ঐ গার্ডকে পাওয়া গেলো না। ম্যানেজারকে উক্ত বিষয়ে অভিযোগ করলে বলে, “আপনি কার্ডে জন্য অপেক্ষা করতে পারেন নাই?” সেই বন্ধ কার্ড হারিয়ে গিয়েছে বলে অভিযোগ করে প্রায় ২ মাস অপেক্ষা করছে, নতুন কার্ড পায়নি।

ওদের মেশিন থেকে টাকা যদি বের না হয়, ওদের কাস্টমার কেয়ারে ফোন করলে বলে পাশের ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম ব্যবহার করতে। সেখানে গিয়েও টাকা বের হয়না। আবার ফোন দেয়ার পরে সর্বমোট ৩০ মিনিট অপেক্ষায় থাকার পরে বলে সুইচে সমস্যা ছিলো, এখন দেখেন। এদের কার্ড দিয়ে যদি ডাচ্ বাংলার এটিএম মেশিন ব্যবহার করে টাকা তুলতে হয়, তাহলে এদের সেবা ব্যবহার করবো কোন দুঃখে?

কার্ড শুধু না, চেক দিয়ে টাকা তুলতে গেলে বলে একটু অপেক্ষা করেন, ইন্টারনেট নাই। এই কথা মনেহয় আপনাকে দিনে ১০০ বার শুনতে হবে। আমার ধারণা ওদের আইটি বিভাগ বা* ছিঁড়ে বসে বসে।

সেদিন ওদের এটিএম মেশিনের সামনে গিয়ে দেখি উইন্ডোজের ডেস্কটপ এসে বসে আছে। কোনো কাজ হচ্ছে না। আমি চট্ করে উপরের ছবিটা নিয়ে রাখলাম এবং অনেক্ষণ অপেক্ষা করে চলে এলাম।

আপনারাই বলেন এরকম ব্যাংকে কেউ একাউন্ট রাখবে?

18 Comments

  1. Rakibul Islam 2008-09-14, 1:34 pm

    এর চেয়েতো আমার ব্র্যাক ব্যাংকের ভুয়া service টা ভাল।

  2. ‍অামান 2008-09-14, 2:38 pm

    অমি ভাই, ‍অাপনার লেখাটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে অামাদের তথাকথিত সেবাদাতাদের সেবার হালচাল। অামার মনে হয় এই চিত্র কেবল সিটি ব্যাংক-ই না, অন্য অনেক ক্ষেত্রেই নানা রুপ অাসে। অামরা যারা কনজুমার, তােদর পক্ষে বলার বা দেখার সত্যিকারের তেমন কেউ নাই।
    ‍‍
    অাপনার ‍অারও এমন ফ্যাক্টফাইন্ডিং লেখার অপেক্ষায়…

  3. Rayhan Chowdhury 2008-09-14, 5:34 pm

    হায় আল্লাহ এত ভাল সেন্স অফ মানি। কিন্তু ভাই আপনি বাংক বদলান না কেন।

  4. Omi Azad 2008-09-14, 5:37 pm

    আমার আসলে একাধিক ব্যাংকে একাউন্ট :)

  5. hasin 2008-09-14, 6:27 pm

    yeah, you deserve a hard punch, and also a kick on your balls :D

    only for your rec i had opened up my account in city bank and now i am totally screwed up. waiting for more than 2 months, i haven’t got their ATM card. i went to their outlets for more than 5 times and each time i have to wait almost an hour for anykind of service. and during this waiting-hours i have seen so many customers came their with their complaints.

    i am extremely happy with the service i got from HSBC and staying with them. i have already closed my a/c in CB. worthless!

  6. Sabuj Kundu aka manchu 2008-09-14, 6:44 pm

    I am happy with DBBL bank. Their ATM service is very good.

  7. Scorpio 2008-09-15, 12:26 am

    HSBC আর DBBL এর কথা শুনলাম, Standard Chartered কেমন?

  8. Omi Azad 2008-09-15, 12:49 am

    Standard Chartered এখন আর তেমন একটা পাত্তা পায়না। ওরা যেই ফুং ফাং নিয়ে ব্যবসা শুরু করেছিলো, এখন দেশী সব ব্যাংকই সেরকম সেবা দেয়। আমার দেখা মতে Eastern Bank বেশ ভালো। DBBL এর যেরকম অনলাইন সেবার একটা চার্জ আছে, EBL এর নেই।

  9. telapoka 2008-09-17, 6:46 pm

    ধন্যবাদ অমি ভাই,
    আপাতত উল্লেখিত ব্যাংকে একাউন্ট খোলার ইচ্ছে নাই :) আমারো একাধিক ব্যাংক একাউন্ট আছে। তার মধ্যে ব্র্যাকটা এগিয়ে রাখবো। কিছুদিন আগের বাজে অবস্থা কাটিয়ে ওরা এখন ভালো সার্ভিস দিচ্ছে। DBBL ভোগান্তিময় সার্ভিস। ATM বুথ দিয়ে পানি খাবো? টাকা জমা দিতে হবে না? সেটা মিরপুর ১ ছাড়া সম্ভব নয়। আমি থাকি পল্লবীতে। কেবলমাত্র বুথের জন্য ডিবিবিএল এ একাউন্ট খোলাটা বোকামী। সেদিন ভিসা কার্ড দিয়ে টাকা উঠাইতে গিয়া দেখি কাম করেনা।

  10. মাসুম 2008-09-21, 11:18 am

    ভাল লিখেছেন ভাই।, এই বিষয় গুলো সাধারন মানুষের জানা দরকার। ডাচবাংলা ব্যাংক এর বুথ প্রচুর ঠিক আছে, কিন্তু শাখা কম। এই কারনে একটু সমস্যা হয়। আর আমার ভিসা কার্ড তো কাজ করলো ডাচে।???

  11. Iqbaal 2008-09-27, 8:20 am

    দি সিটি ব্যাংকের মায়েরে বাপ। হালার বৃহস্পতিবারে টাকা উঠামু, এটিএম কাম করে না। আমার হালা চেক বইও শেষ। ওগোরে কইলাম বই দেন, কয় ঈদের পরে নেন। কেমুনডা লাগে!!

  12. Bangladesh Corporate Blog 2008-09-29, 1:28 pm

    Honestly the kind of campaign the City Bank had undertaken with their ‘Making sense of money’ title is a complete facade. Thank you for bringing out this issue and we hope other banks will also be more careful before they give false promises to their customers.

  13. irfan 2008-10-1, 6:53 pm

    i m satisfied with dbbl. they set up sufficient booth for their customers. it seems that they more careful abt their customer.

  14. ranacse05 2008-10-5, 9:49 pm

    ভালই লিখেছেন :) আমি ডাচ্ বাংলা ব্যাংকের সাথে ভালই আছি :D

  15. zicob@bY 2008-10-6, 10:14 pm

    সবাই আসলেই ভালো একটা বিষয় তুলে ধরেছেন, বিশেষভাবে ধন্যবাদ অমি ভাইকে।
    DBBL-এর কিছু সমস্যা থাকা সত্বেও তারা আমাদের সার্ভিস প্রদানের মানের দিক থেকে সবচেয়ে এগিয়ে।
    আমার দৃষ্টিতে ক্রমানুসারে আছে :
    ১ > DBBL
    ২ > ব্র্যাক ব্যাংক
    ৩ > স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক
    ৪ > ইবিএল

    ওপরের চারটি পক্ষের সাথেই আমার লেনদেন রয়েছে বলে আমি মন্তব্য করলাম, তবে তা সবার সাথে নাও মিলতে পারে। এখন আর সরকারি ব্যাংকের দিন নাই।

    এখানে আর একটা কথা উল্লেখ না করলেই নয়, তা হলো বেসরকারী ব্যাংকের মধ্যে HSBC ব্যাংকের সেবা আমার কাছে চরম !!! লেগেছে। যদিও তাদের ATM বুথ নাই, শাখাও হাতে গোনা, ভুংভাং চার্জ নাই, তারপরেও HSBC সিম্পলি দা বেষ্ট !

  16. মনি 2008-10-9, 9:45 pm

    দেশে গিয়ে ঘুরে এলাম…. মুটামুটি ব্যাংকে লেনদেন ছিলই। ব্যাংক এশিয়াতে তে গিয়ে একাউন্ট করেছিলাম আমার আম্মুর সার্ভিস তো ভালোই দিচ্ছে মনে হল। তারপর আবার প্রাইম ব্যাংকেও গেলাম, স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকেও ঢু মার বেশ কয়েকবার..আমার কাছে তেমন কোন খারাপ মনে হয়নি। তবে আমি ছিলাম মিরপুর জোনে, জানি না অন্যান্য এলাকার অবস্থা কি!!
    অমি ভাই সিটি ব্যাংকের কথা বলেই ভালই হইছে…. সার্ভিস টা জানা ছিল না… জানলাম।

  17. Ehab 2008-10-27, 7:58 pm

    Hehe.. Making no sense of money ;) They really should have spent all those money in improving their services, rather than paying those Bad marketing people.

    মজা পেলুম !

  18. অাবু ফয়সাল অহমেদ 2008-12-28, 5:59 am

    hmm, DBBL is one of the best.
    But akhon kotha hollo ai article pore amar haste haste pet batha hoye gece. Omi bhai ata k apni rommo rochona hisebe newspaper e den. please. I enjoy it very much…lol…………

Add a Comment





<- Select or Switch keyboard