21 December 2008
একটা ১৬ গিগা স্যামসং ওমনিয়া নিলাম
সবার মুখে মুখে এই মোবাইলের কথা। এত্ত ভালো মোবাইল না-কি আর হয়না। আমার ব্লগ যারা পড়ে, তারা ইতিমধ্যেই জানে যে আমি বেশ কিছু ভালো মোবাইল ফোন ইতিম্যধের ব্যবহার করেছি। যেমন: এইচটিসি টাচ্, এপল আইফোন, মোটোরোলা রকার ইত্যাদি।
কিন্তু শান্তিতে মোবাইল ফোন ব্যবহার করতে চাইলে আমার মতে একটা সাধারণ মোবাইল ব্যবহার করা উচিৎ। সেজন্য কিছুদিন আগে একটা নোকিয়া ৫৩২০ কিনে ব্যবহার করছিলাম।
এর মধ্যে সবাই স্যামসং ওমনিয়ার কথা বলছিলো, ভাবলাম এটা একটু চালিয়ে দেখা দরকার। ১৬ গিগা বিল্ট-ইন মেমরী সহ একটা কিনে ফেললাম, আর আমেরিকা থেকে আসতে বেশ সময় লাগলো ওখানকার খারাপ আবহাওয়ার জন্য।
যাই হোক, আমার মোবাইলা বেশ পছন্দ হয়েছে। ওজনে আইফোন থেকে অ-নে-ক হালকা। টাচ্ স্ক্রিনটা ব্যবহার করা অনেক মজার। আইফোনের চাইতেও হালকা ছোঁয়ায় কাজ করে।

একবার জেনে নেই এর ফিচার গুলি।
- উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেম দিয়ে চলে এই মোবাইল
- ৮ গিগা এবং ১৬ গিগা মেমরির দু’টি আলাদা সংস্করণ উপলব্ধ আছে
- এক্সেলেরোমিটার দেয়া আছে, যাতে সিনেমা দেখার সময় কাৎ করলে স্ক্রিন ঘুরে যায়
- টিভি আউট দেয়া আছে, ছবি বা ভিডিও টিভিতে দেখার জন্য
- এডজ, ওয়াইফাই আছে নেটওয়ার্ক ব্যবহার করার জন্য
- ডিআইভিএক্স মোবাইল দেয়া আছে
- ভেতরেই জিপিএস ডিভাইস দেয়া আছে, যেটা গুগল ম্যাপ-এর সাথে কাজ করে
- ব্লুটুথ, A2DP সবই আছে এর সাথে
- এর সাথের ক্যামেরাটি ৫ মেগা পিক্সেল

ক্যমেরাটা সত্যই জটিল। হেডফোনটাও যা-তা। কিন্তু আমার ভালো না লাগার মধ্যে ভালো লাগেনি এর কানেক্টরটা। বাদবাকী সবই সুন্দর।

আর ভালো একটা বিষয় হলো এর ব্যাটারী বদল করা যায় এবং আরও বেশী মেমরি দরকার হলে এর মধ্যে মেমরি কার্ড লাগানো যায়।

ওমনিয়ার ক্যামেরা দিয়ে একটা ছবি তুলিয়েছিলাম আমার, বিটিআরসির দেয়া কল সেন্টারের লাইসেন্স হাতে নিয়ে..






আপডেট:
ওমনিয়ার স্টাইলাস রাখার বা স্টাইলাস ব্যবহারের দরকান নাই। প্রয়োজনে এর মধ্যের নিপল মাউসের মত অপটিক্যাল মাউস ফিচারটা ব্যবহার করা যেতে পারে। যেটা সত্যই ফাটাফাটি।
আপডেট:
ওমানিয়ার সবচেয়ে বড় অসুবিধা হলো এতে স্টাইলাস রাখার কোন জায়গা নেই।
আমার উইন্ডোজ মোবাইলের মধ্যে সব চেয়ে ভালো লাগে Sony Ericsson XPERIA X1।
এতে ওমানিয়ার চেয়ে দ্বিগুন রেম ২৫৬ এম.বি, দ্বিগুন রোম ৫১২ এম.বি, গ্রাফিক্সের জন্য ১২৮ এম.বি ডেডিকেডেড মেমোরি আছে।(যা এমানিয়া রেম থেকে শেয়ার করে)এর স্ক্রিন সাইজ 800 x 480 pixels(ওমানিয়ার 240 x 400 pixels)।
এর সাইজ ও ওমানিয়ার চেয়ে ছোট 110.5 x 52.6 x 17 mm(ওমানিয়া 112 x 56.9 x 12.5 mm)
এর স্ট্যান্ডবাই টাইম 833 h, টক টাইম 10 h।
ভিডিও রেকর্ড করা যায় (VGA@30fps) এ।
যদিও এর বিল্ট ইন মেমোরি ৪০০ এম.বি তবু এক্সপানশন হিসেবে ৩২ গিগা ইউজ করা যায়।
X panel সুবিধা সহ সব মিলিয়ে নানা ধরনের সুবিধা আছে এতে।
আমাদের দেশে এর দাম ৫৬০০০/ টাকা।
http://www.gsmarena.com/sony_ericsson_xperia_x1-2246.php
Kol centre er lice6ta jata mere guru dhoren.
ছবিতে আপনার হাসিটা দারুন হইছে!
দেশে আসতে সব মিলিয়ে দাম কতো লাগলো ?
Can u recognize me …who am I?
Eta to ekhon ekta khelna hoye dariyeche…isnt it????
Sobar mukhe ei mobiler kotha to shuntei paro….eta r notun ki????????????
internet er jei inconsistency…tate call center er business to mone hoy besh risky hoye jabe
btw apni internet e purchase koren ki diye?
হুমম…
পরিবর্তন তো আমরাই করব ।।
তবে মোবাইলটা আসলেই সুন্দর,
গত ২ সপ্তাহ আগে আমার এক নানার
বাসায় গিয়েছিলাম, গিয়ে দেখেছিলাম প্রথম এইটা..
সত্যিই ভালো.. আইফোন না কিনে নানা এই মোবাইল কিনছে.
আইফোনে নাকি ব্যাটারী নষ্ট হয়ে যায়।।
তবে জিনিস আসলেই নাইস….
শুভেচ্ছা অমি ভাইকে।।