একবার নিজেই দেখে নিন উইন্ডোস সেভেন

মাত্র কয়েকদিন হলো মাইক্রোসফট তাদের পরবর্তি অপারেটিং সিস্টেম উইন্ডোস সেভেন এর প্রথম বেটা সাধারণ ব্যবহারকারীদের জন্য উনমুক্ত করেছে। আর এই কয়েকদিনেই এর ডাউনলোডের সংখ্যা দশ লক্ষ্যাধিক ছাড়িয়ে গিয়েছে। যা কি-না উইন্ডোস ভিস্তার চাইতে ৬০% বেশী!

এই ডাউনলোড বেশী হবার কারণ একটু বলে নেই। যখন ভিস্তা বের হয়, তখন বেশীরভাগ কম্পিউটার ব্যবহারকারীরা সিঙ্গেল কোর প্রসেসর ব্যবহার করতেন এবং ৭০% এর বেশী ব্যবহারকারী খুব বেশী হলে ৫১২ রেম ব্যবহার করতেন কম্পিউটারে। তাই ভিস্তা ব্যবহার করতে একটু হলেও দ্বিধা বোধ করতো। কিন্তু এই এক ভিস্তা গত দুই বছরে গোটা কম্পিউটার বাজারের চেহারাই বদলে দিয়েছে। স্টোরেজ, প্রসেসরের গতি, রেম সব দুই বছরে বেড়েছে প্রায় চার গুণ। তাই এখন কেউ উইন্ডোস সেভেন ব্যবহার করে দেখার জন্য ২য়বার ভাবছেনা। সরাসরি ডাউনলোড এবং ইনস্টল।

আপনারা চাইলেও এখনি উইন্ডোস সেভেন ডাউনলোড করে ইনস্টল করে দেখতে পারেন কতো ঝাকানাকা হতে পারে আপনার ডেস্কটপ! আমি এখানে উইন্ডোস সেভেন-এর রিভিউ লিখছিনা। আর এত কিছু পরিবর্তন হয়েছে উইন্ডোস সেভেন-এ, যে এক আর্টিক্যালে লিখে শেষ করাও যাবে না। তবে শিঘ্রই শুরু করবো রিভিউ লেখা।

চলুন তাহলে জেনে নেই কিভাবে ডাউলোড করা যাবে উইন্ডোস সেভেন।

ডাউলোড করা আইএসও ডিভিডিতে রাইট করে সেখান থেকে ইনস্টল করতে হবে উইন্ডোস সেভেন। ইনস্টল হয়ে গেলে একটিভেট করতে হবে একটি প্রোডাক্ট কী দিয়ে। আর সেটা সংগ্রহ করতে হবে এই ঠিকানা থেকে। উক্ত ঠিকানায় গেলে আপনার উইন্ডোস লাইভ আইডি চাইবে এবং একবার প্রবেশ করে কিছু প্রক্রিয়া শেষ করলে আপনি একটি প্রডাক্ট কি পেয়ে যাবেন।

তাহলে আর দেরি না করে এক্ষুণি দেখে নিন, কেমন ঝাকানাকা করেছে এই নতুন উইন্ডোস। আর সামনে আমি উইন্ডোস সেভেন-এর রিভিউ তো লিখছিই।

ভালো কথা, আমার কিন্তু উইন্ডোস সেভেন-এর বুট স্ক্রিন (স্টার্টআপ স্ক্রিন) জটিল লেগেছে।

9 Responses to “একবার নিজেই দেখে নিন উইন্ডোস সেভেন”

  1. অমি ভাই,
    চমৎকার পোস্টের জন‍্য ধন‍্যবাদ।

    আপনার পরের রিভিউ পড়ার জন‍্য অপেক্ষা করছি, একটু বেশি বেশি স্ক্রীন-শট দিয়েন ফীচার নিয়ে।

    আচ্ছা, (ডাউনলোডের যে স্পীড আমার ঃ( ) অন‍্য কোন ভাবে কি পাওয়া যায়? সিডি/ডিভিডি ?

  2. Anup says:

    AMAKE AR AKTA COPY DITE PAREN by mail

  3. Anup says:

    I am sorry. but what i do. when i write a comment bangla is not work.
    কিন্তু এবার কাজ করেছ।

    যা বলিছলাম, অপারেটিং সিস্টেম উইন্ডোস সেভেন এর প্রথম বেটা ভাসর্ন কি সিডিতেবা ডিভিডি তে পাওয়া যাবে।

  4. Scorpio says:

    এটা অমি ভাই দিতে পারে। ব্যপারটা যেহেতু এখনও ফ্রি,সেহেতু আমার মনে হয় তার দিতে কোন বাধা নেই। শুধু তার কাছে একটা Blank DVD পাঠাতে হবে…

    আর ১০-১২ দিন পর ইনশাআল্লাহ আমিও দিতে পারবো।হেহেহেহে…… আমি নামাচ্ছি।

  5. ভাই আপনাদের মত আমার কি আর হাতির কপাল (শুড়সহ)!! ৭৬৮ রেম, সেলেরন প্রসেসর। ভিসতা শুধুই দেখেছিলাম…। আর উইন্ডোজ সেভেন বেটা তো বুট করতে করতেই মেয়াদোত্তীর্ণ হবে (যদি ইন্সটল হয় আর কি)।(অমি) ভাইয়া, আপনি তো কর্তৃপক্ষের লোক..বেটার সীমা ক’দিন? যদি স্বল্পকালীন হয়…১৫/২০কেবি স্পীডে ডাউনলোড দিতে সাহস পাচ্ছিনা।

  6. Omi Azad says:

    আলমামুন
    You are still with XP? I don’t know why people are still using XP and I also found people don’t have guts to use Vista.

    If you don’t have a good machine, then don’t use the Ultimate version, use the Home Basic or Starter version. Starter version even works fine on P3 computers with 512 memory.

  7. সাইফ says:

    ” If you don’t have a good machine, then don’t use the ultimate version, use the Home Basic”
    হুমমম…. তাই তো বলি আমার ভিস্তা এত ধীরে চলে কেন। ৫১২ মেগা র‌্যাম ছিল, এখন ১ গিগা তাও আগের মতই চলে। আসল ব্যাপার আমারটা Ultimate ভার্সন।
    অমি ভাই, দয়া করে যদি Ultimate ও Home Basic এর পার্থক্যটা একটু বুঝাতেন তো অনেক ভাল হত। ভাল কোন লিংকও দিতে পারেন।

  8. Omi Azad says:

    If you are not using all the ঝাকানাকা features of ultimate, then it should not be slow. I used Ultimate on a single core celeron with 1GB ram for a long time.

    Well, to know about the starter edition, you can visit: http://tr.im/dcd5 and to know about all the edition, you can visit: http://tr.im/dcdg

    In my opinion Business is OK for normal computing. If you don’t use the extra business features, then it will not use extra resources from your computer.

  9. Rafi says:

    অ্যা অ্যা কতক্ষন লাগবে।

Leave a Reply

<- Select or Switch keyboard