10 March 2009
আলো আসবেই!

অনেকেই শিরোনাম দেখে বলবে, “অমি আজাদ কি আবোল তাবোল বলে, ঠিক নাই। আলো আবার কি আসবে।” আর গ্রামীণফোন যখন বলে তখন কিন্তু কিছু হয়না।
বেশ কিছুদিন থেকেই ভাবছিলাম এই পোস্ট লেখার ব্যাপারে। আমাদের দেশে এখন চলছে বিদ্যুৎ ক্রাইসিস। টেলিভিশনে বলে দিলো সর্বনিম্ন ৪ ঘন্টা থেকে সর্বোচ্চ ১০ ঘন্টা লোড শেডিং হবে। নানা জনে নানা মত দিচ্ছে এই কথা শুনে। সরকারকে দোষারোপ করছে। সম্পুর্ণ গ্রীষ্মকাল ঠিকমতন না আসতেই এই অবস্থা, দুই মাস পারে যে কি হবে! অনেকেই বলছে সরকার বিদেশ থেকে বিদ্যুৎ আনার নামে টাকা চুরি করবে দেখে কৃত্তিমভাবে এই অবস্থা তৈরী করে রেখেছে। সাধারণ মানুষ কিন্তু সত্যই কিছু জানে না, শুধুই অপেক্ষা করতে জানে আর ভুলতে জানে। কাল সব ঠিক হয়ে গেলে সবাই ভুলে যাবে যে সরকার টাকা চুরি করলো, না সব ঠিক হয়ে গেলো।
তবে সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গ্রামীণফোন, তাদের নতুন ইন্টারনেট পণ্য “আলো আসবেই” নাম নিয়ে। পত্রপত্রিকায় বা রাস্তার বিলবোর্ডে এরই মধ্যে সবাই দেখেছেন যে জানালা ভেদ করে আলো চলে আসছে। গ্রামীণফোন ইন্টারনেট থাকতে কিন্তু আমাদের আর কোনো টেনশন নাই। ডেসা/ডেসকো/পিডিবি/পল্লী বিদ্যুৎ কাউকেই আর লাগবে না আমাদের। রাতে বিদ্যুৎ না থাকলে আমাদের পাশে থাকবে গ্রামীণফোন ইন্টারনেট, আলো আনবেই,
শালার আলো যাবে কোথায়!
সুতরাং আমরা বিদ্যুৎহীন অন্ধকার অবস্থা কাটানোর জন্য জেনারেটর বা আইপিএস-এর পেছনে অযৌক্তিক টাকা নষ্ট না করে গ্রামীণফোন ইন্টারনেট নিয়ে নেই! আর কিভাবে কি করতে হবে সেটা জানার জন্য যে কোনো গ্রামীণফোন থেকে ১২১ নম্বরে ফোন করলেই হবে।
আলোতে থাকুন, আমি এখনো পারি নাই, হয়তো আপনারা পারবেন। পারলে অনুগ্রহ করে মন্তব্যে জানান।





ভাইয়া,
ভালই লাগছে। আসলে আমিও গ্রামীনের ইউজার। কিন্তু এই কিছু দিন হল একটেল পোষ্টপেইড নিছি। কিন্তু একটেল ও ভোগাস…. বিল জানতে টাকাকাটে। আবার হেল্প লাইনে ফোন করলে ২.৩০ কাটে। কিন্তু একটেল কলরেট কমানোটা ভালরাগছে। কি আজব দেশ আমার, আজব দেশেরমানুষ।
আমারও ভালো লাগেনি।
বড়ই আশা নিয়ে এসেছিলাম, কিন্তু ঝাল-মশলা ছাড়া চিকেম কারির মতো লাগলো
আলো আসবেই!!!!…
ki r kora, sob company te marketing dept er to kaj e aita, bechara der jonno afsos lage
ভাইয়া সাধারণ মানুষের জন্য সান্ত্বনা এই টুকু যে, গ্রামীন ফোন কিংবা তথাকথিত সরকার আমাদের আলো না দিয়ে আলেয়াতে বন্ধি করলেও সূর্যের আলো কিন্তু আশীর্বাদ হয়ে ধনী গরীব প্রধান মন্ত্রি কিংবা প্রধান চোর সবার ঘরেরই জানালার ফাঁক দিয়ে ঠিক ঢুকে পড়ে।
আমি কিন্তু ভাইয়া আশাবাদী… চুরি হোক ডাকাতি হোক পাশের বাড়ি, পাশের গ্রাম চুরি করতে করতে যেদিন দেখবে নিজের বাড়িতেই চুরি হয়ে গেছে সেদিন ঠিকই আলো আসবে। তবে গ্রাফীন ফোন ইন্টারনেট কিন্তু সত্যি সত্যিই গ্রামাঞ্চলের আলো এনেছে…অন্তত ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিয়েছে।
“রাতে বিদ্যুৎ না থাকলে আমাদের পাশে থাকবে গ্রামীণফোন ইন্টারনেট, আলো আনবেই, শালার আলো যাবে কোথায়!”
- হে হে, জটিল বলছেন । শালার আলো আনবেই । সরকার বদলের ২-৩ দিনের মধ্যেই আইএসপি লাইসেন্স নিসে, আলো না আইনা যাইবো কই ।
@Simon
Your frank comment appreciated.
@Arafat Rahman
আমরা কোনটা শুনবো?
না রে ভাই, কোনো ঝামেলা নাই। আমার যা মনে হলো তাই লিখলাম। আমরা অনেক কিছুই লক্ষ্য করি না। এরাই একবার বলে “কাছে থাকুন” আর এরাই বলে “হারিয়ে যাও”
অমি ভাই জটিল লিখছেন। we need only grameen phone internet then light and light everywhere. LOL
ভাইজান মনে হয় কোনো কারণে ক্ষেপে আছেন। কারণটা একটু খোলাসা করেন। কিছুটা ইঙ্গিত পাওয়া গেল।
হাহাহাহাহা… হাসতে হাসতে শেষ!
:D