আলো আসবেই!

অনেকেই শিরোনাম দেখে বলবে, “অমি আজাদ কি আবোল তাবোল বলে, ঠিক নাই। আলো আবার কি আসবে।” আর গ্রামীণফোন যখন বলে তখন কিন্তু কিছু হয়না। :)

বেশ কিছুদিন থেকেই ভাবছিলাম এই পোস্ট লেখার ব্যাপারে। আমাদের দেশে এখন চলছে বিদ্যুৎ ক্রাইসিস। টেলিভিশনে বলে দিলো সর্বনিম্ন ৪ ঘন্টা থেকে সর্বোচ্চ ১০ ঘন্টা লোড শেডিং হবে। নানা জনে নানা মত দিচ্ছে এই কথা শুনে। সরকারকে দোষারোপ করছে। সম্পুর্ণ গ্রীষ্মকাল ঠিকমতন না আসতেই এই অবস্থা, দুই মাস পারে যে কি হবে! অনেকেই বলছে সরকার বিদেশ থেকে বিদ্যুৎ আনার নামে টাকা চুরি করবে দেখে কৃত্তিমভাবে এই অবস্থা তৈরী করে রেখেছে। সাধারণ মানুষ কিন্তু সত্যই কিছু জানে না, শুধুই অপেক্ষা করতে জানে আর ভুলতে জানে। কাল সব ঠিক হয়ে গেলে সবাই ভুলে যাবে যে সরকার টাকা চুরি করলো, না সব ঠিক হয়ে গেলো।

তবে সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গ্রামীণফোন, তাদের নতুন ইন্টারনেট পণ্য “আলো আসবেই” নাম নিয়ে। পত্রপত্রিকায় বা রাস্তার বিলবোর্ডে এরই মধ্যে সবাই দেখেছেন যে জানালা ভেদ করে আলো চলে আসছে। গ্রামীণফোন ইন্টারনেট থাকতে কিন্তু আমাদের আর কোনো টেনশন নাই। ডেসা/ডেসকো/পিডিবি/পল্লী বিদ্যুৎ কাউকেই আর লাগবে না আমাদের। রাতে বিদ্যুৎ না থাকলে আমাদের পাশে থাকবে গ্রামীণফোন ইন্টারনেট, আলো আনবেই,
শালার আলো যাবে কোথায়!

সুতরাং আমরা বিদ্যুৎহীন অন্ধকার অবস্থা কাটানোর জন্য জেনারেটর বা আইপিএস-এর পেছনে অযৌক্তিক টাকা নষ্ট না করে গ্রামীণফোন ইন্টারনেট নিয়ে নেই! আর কিভাবে কি করতে হবে সেটা জানার জন্য যে কোনো গ্রামীণফোন থেকে ১২১ নম্বরে ফোন করলেই হবে।

আলোতে থাকুন, আমি এখনো পারি নাই, হয়তো আপনারা পারবেন। পারলে অনুগ্রহ করে মন্তব্যে জানান।

Leave Comments...

Omi Azad says:

@Digonto Sumon & All other who did not like the post.

Perhaps you got the whole concept wrong. And all of the people who said they did not like the post, did not get what I said above.

I DID NOT say anything about GP’s service in this post, did I? I just focused a lame TV promotion which is making us feel we are stupid.

Got the point?

Digonto Sumon says:

Omi vai amar answer kintu pelam na.

Raju says:

অমি ভাই, গ্রামীণফোনকে আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করলেও ওদের বিজ্ঞাপনগুলো ভালই লাগে। কিন্তু এটার মত এত জগন্য কনসেপ্ট আমি আগে দেখি নাই। এটা নিয়ে পোস্ট করার ইচ্ছা ছিল। ভাল যে আপনিই করেছেন।

আ. ন. ম. সাইফুল ইসলাম says:

আমার খুব একটা টিভি দেখার সৌভাগ্য হয় না, তাই গ্রামীনফোনের এই নতুন ভন্ডামিটা সম্পর্কে খুব একটা জানিনা। তবে অমি ভাই এবং অন্যান্যদের মন্তব্য শুনে যা বুঝলাম তাতে করে আমার দীর্ঘদিন ধরে গ্রামীনফোন ব্যবহারের দু:খজনক ইতিহাসটা মনে পড়ে গেল। হায়রে গ্রামীনফোনের আলো…(!?)

Saiket says:

রনি ভাই,
আগের সরকার ২ বছর ভাল রাখছে কারন তারা রাজনৈতিক সরকার ছিলো না। তাই তারা ঢাকা কে ঠিক রেখে অন্য যায়গায় লোডশেডিং করছিল। এখনকার সরকার বোরো চাষীদের প্রাধান্য দিয়ে লোডশেডিং করতেছে।

আলো আসবেই প্রসঙ্গেঃ
গ্রামীনফোন হয়ত বলতে পারে যে বিদ্যুত না থাকলে তো আর মোবাইল বন্ধ থাকে না।

লেনিন says:

সবাই হয়তো খোঁচাটা বুঝতে পারেনি। এরশাদের নয় বছরের শাসনকে অনেকে স্বর্ণযুগ মনে করে। তারা হয়তো মন্দের ভালো খুঁজে পায়। আমরা নিসন্দেহে গ্রামীণের কারণে যে নেট পাচ্ছি তা অন্যদের তুলনায় কিছুটা ভালো। কিন্তু আরো ভালো হতে পারতো। ওরা দামও কমাচ্ছে না। কমালে আবার এতো গ্রাহককে নাকি সেবা দিতে পারবে না।

আর বিদ্যুৎ নিয়েই যখন খোঁচা, সেটা আমাদের স্বীকার করতে দ্বিধা নেই গত অন্তত দুটি বছর আমাদের বিদ্যুতের তেমন ঝামেলা পোহাতে হয়নি। আমার এলাকা সবচেয়ে কম লোডশেডিং এলাকার অন্যতম(নন-ভিআইপি!)। কিন্তু ক্ষমতায় এসেই এ সরকার ঘোষণা দিলো বিদ্যুৎ উৎপাদন না করলে ম্যালা সমস্যা হবে। আগে কেউ উৎপাদন করেনি। ভাবলাম এবার ভালো কিছু দেখা যাবে। কিন্তু এই উটকো লোডশেডিং যা এর আগের নিকট অতীতে দেখিনি তা তো চাইনি। গোল্ডফিশ মেমরী আমাদের। কি করা :)

তবে অমি ভাই আরো সূক্ষ্ম খোঁচা দিন। বেশি মোটা দাগের খোঁচা হয়ে গেছে। :)

Digonto Sumon says:

omi vai apnar web site e ami regular visitor der moddhe ekjon. apnar post gulu onek valo lage.onek kichu sikhte pari. But aei post ta valo laglo na.coz ami majhe majhe bd asle amar gramer barite somoy katai. coz okhaner poribesh amar khub valo lage. ami ekjon web designer. so ami gramer barite gele amar net er problem hoto. kintu gp er net thakar karone amar jonno onek valo hoyeche. karon ami amar onek stuff upload korte pari.ete amar problem hoyna. GP er net speed onno operator der cheye valo.oder speed motamuti valoi. ekta jinis bujhlam na je manus gp ke net er speed er jonno gali dibe keno?eta kon type er bebohar? apnar web site e visitor asbe kichu sikhte/share korte. but ekhon dekhchi apnar website e ese slang word sikhbe. eta ki vai? apni oder sala bolen kivabe? apni na ekjon sikhito manus? apni courtesy janen na? vodro ghorer sontan der kach theke to esob kichu asa kora jayna. Gp oder add ki dibe seta diye apnar ki lav?nijeke ki money koren? parle emon kichu kore dekhan jeno tader vabmurti change hoy. poitali ektu kom koratai valo. Tnx. Ans me plz

রাইহান হাসনাইন রহমান says:

আমি বিদ্যু্ৎ সংকটের কারনেই কিন্তু গ্রামীনফোন-এর ইন্টারনেট ব্যবহার শুরু করেছিলাম। আমার যতই আইপিএস, ইউপিএস, জেনারেটর থাকুক, আমার ব্রডব্যান্ড আলাদের তো কিছুই নাই। ইন্টারনেট, নোটস, মেসেন্জার, ডকুমেন্টস সবকিছু মোবাইল ফোন দিয়েই চালাচ্ছি। গেমস, মুভি আর গানের জন্য তো পিএসপি আছেই।

আমি গত ৩ মাসে বাসার কম্পিউটার ব্যবহার করিনি, আর ল্যাপটপটা পড়ে আছে দেখে অফিসে নিয়ে এসেছি।

আমি গ্রামীনফোনকে ধন্যবাদ জানাবো। তবে ইন্টারনেট স্পীডের ব্যাপারে কথা উঠলে গালি একটাও নিচে …

Abdullah says:

কারেন্ট না থাকলে পিসি চালানোর জন্য কি গ্রামিনফোন আইপিএস দিবে? সবার তো ল্যাপটপ নাই,না হলে সবাইকে ইন্টারনেট কানেকশনের সাথে ল্যাপটপ ফ্রি দেক,দোখি শালাদের দোউর কত? পিসি না চললে ওদের নেট কানেকশন ধুইয়া পানি খাইবো?

ওদের এ্যাডগুলো সবসময় বিষ ফোড়ার মত। এমনিতেই কারেন্ট খাকেনা, আর এইগুলো নিয়া শালারা ফাইজলামো করে।

ভাই,গ্রামীন বর্জনের ডাক দেন, আমরা আছি সাখে,ওদোর ফাইজলামোর ১টা মজা দেখানো উচিত

Simon says:

bhalo laglo na post ta….bogus hoise….(sorry moner kotha bole fellam)