18 May 2009
সবচাইতে সুন্দর বাংলা ফন্ট উইন্ডোস সেভেনে

বাংলা নিয়ে মাইক্রোসফট কাজ করছে বেশী দিন হয়নি। উইন্ডোস এক্সপি সার্ভিস প্যাক ২ এর সাথে প্রথম বাংলা ফন্ট দিয়েছিলো মাইক্রোসফট, পরে সেটার মান আমাদের বেশ হতাশ করে। কিন্তু সেখানেই শেষ না, বৃন্দা নামের সেই ফন্টটিকে মাইক্রোসফট এরই মধ্যে অনেক ঘষা মাজা করে ভিস্তায় সুন্দরভাবে উপস্থিত করে। উইন্ডোস ভিস্তা ব্যবহারকরীরা কোনো বাংলা ফন্ট ইনস্টল করা ছাড়াই বাংলা ব্যবহার করা যায়, কিন্তু উইন্ডোস সেভেন দিচ্ছে আশার চাইতে আরেকটু বেশী।
উইন্ডোস সেভেনের সাথে আসছে সোনার বাংলা নামের একটি ফন্ট। এক কথায় আমি বলতে চাই This is the best Bangla font ever created on earth so far.
মাইক্রোসফট চাইলে অনেক আগে এই ফন্টটা আমাদের দিতে পারতো। কারণ এই ফন্টে যেই অক্ষরগুলি ব্যবহার করা হয়েছে, মনোটাইপের তৈরী করা সেই অক্ষরগুলি Arial Uni MS নামের ফন্টের মধ্যে অফিস ২০০০ থেকেই ছিলো। নয় বছর পরে সেটাকে ব্যবহার উপযোগী করে “সোনার বাংলা” নামে উপস্থিত করেছে মাইক্রোসফট।
ফন্টটির নমুনা:









@সাইফ
আমার ব্লগে একটু হাতালেই RC ডাউনলোডের লিঙ্ক পাওয়া যাবে…
জোস্… ফন্ট। শুধু ফন্টটির জন্য এখন Windows 7 ইন্সটল করবো। আমি একটা গিফট পাইছিলাম। RC নাকি, অন্য কিছু? আমি জানি না।
@ almamun আপনি কোথায় শুনলেন আর সি এক্সপায়ার করবে না। যদি সত্যি হয়, আ সি -এর আই এস ও কোথায় পাবো লিংক টা দিবেন, প্লিজ।
শুনছি উইন্ডোজ সেভেন আরসি এক্সপায়ার করবে না। তবে কি এটা এক্টিভেট না করেও চালানো যাবে.. বা প্রোডাক্ট কী ছাড়াই? নাকি ব্যাপারটা এক্সপির মতো.. ভূতে পাওয়া কিছু প্রোডাক্ট কী দিয়ে কাম চালাতে হবে (ভাবতেছি)।
ভাইয়া, আরো একটা ব্যাপার আপনাকে বলতে চাচ্ছিলাম-কোন ওয়াল না থাকায় এখানেই লিখছি।ইদানীং দেশের সাইটগুলো জন্য বাংলাদেশেই সার্ভার করার কথাবার্তা হচ্ছে নাকি!এই বিষয়টা নিয়ে যদি একটু লিখতেন..।
@ফিদা মেহরান
আপনার কথা পড়ে মনে হচ্ছে কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘী!
আপনি যখন ৭০০ মেগাহার্জের প্রসেসর চালাতেন, তখন ভিস্তা ছিলো? আর এখনকার হার্ডওয়্যারে যদি আপনি এক্সপি চালান, তাহলে সত্যই চিন্তার কখা! কারণ এখনকার প্রসেসরের যে স্ট্রাকচার, এক্সপি’র কার্নেলে তো সেটা ব্যবহার করার মত আর্কিটেকচার নাই। আপনি পুরাতন পিসি চালালে এক্সপি চালান, আমি এখনো আমার একটা কম্পিউটারে উইন্ডোস ২০০০ চালাই, তাতে সমস্যা নাই।
আর ভিস্তার গতি নিয়ে কথা বললে বলতেই হয় যে ভিস্তা নিয়ে একটু লেখাপড়া করে দেখুন। আপনার কম্পিউটারের গতির নাগালে ভিস্তার সংস্করণ আছে।
LOL@Fahim.
@অমি ভাইঃ
এক্সপি শিট কেন বলেন, ভাই? এক্সপি কি এতো খারাপ? না হয় মাঝে মাঝে ভাইরাস ঢোকে। তাতে কি? কিভাবে পিসি পরিষ্কার রাখতে হয়, তা কিন্তু এত দিনে শিখে গেছি। আর ভিস্তা ভিস্তা যে করেন, এক্সপি কত ফাস্ট, তা তো বললেন না। যখন এক্সপি ব্যবহার করা শুরু করেছি, আমার একটা ৭০০ মেগাহার্জ এ.এম.ডি ডুরন ছিলো। ওই হার্ডওয়্যারে ভিস্তা ত ভাই চলবে না। আর হুট হাট করে ত আর পিসি কিনা যায় না। পয়সা লাগে তো।
তবে উইন্ডোজ সেভেন আসলে ইউজ করবো। কিনার চেষ্টা করবো।
আমার পিসি / ল্যাপটপও নাই……. আর কোনো ফন্টও নাই….. কি দিয়া চেক করুম!!!!!
হে হে হে হে…
I don’t think you need to install any font on Vista to write or read Bangla. It comes with most of the language with it.
সত্যিই অপূর্ব ফন্টটি দেখতে। উইন্ডোজ সেভেনের বাইরে এই ফন্ট কি ডাউনলোডযোগ্য না? যদি হ্যাঁ হয়, তাহলে কোত্থেকে ডাউনলোড করতে পারব ফন্টটি?
ভাই ! ভিস্তাতে ফন্ট ইন্সটল না করে কিভাবে বাংলা লেখা যায়?
আমি অভ্র ব্যবহার করি আর মোটামোটি ভালই মজা পাই।
@মাসুম
Pirated Linux!!!! Come on man!
Windows 7 is also free so far…