10 June 2012
mp3gain ভীষণ কাজের পিচ্চি একটা সফটওয়্যার
পুরাতন কিছু MP3 গান নিয়ে নাড়াচাড়া করছিলাম, দেখলাম কিছু গান বেশ লাউড আবার কিছু গানের গেইন বেশ নীচে। সাথে সাথে ইন্টারনেটে ঝাঁপিয়ে পড়লাম একটা ভালো সমাধানের জন্য।
কয়েক মিনিটের মাথায় পেলাম mp3gain নামের এই পিচ্চি সফটওয়্যারটি। MP3 ফাইল যোগ করার পরে একটা গেইন নির্ধারণ করে সেইভ করলেই হয়ে গেলো। মিউজিক লাইব্রেরির সমস্থ ফাইল একবারেই একটা নির্দিষ্ট গেইনে নিয়ে আসা যাচ্ছে। প্রযুক্তির ভাষায় এটাকে normalization বলা হয়ে থাকে।
আর সবচাইতে সুখের ব্যাপার হলো এটা এক্কেবারে ফ্রী এবং ওপেনসোর্স! আশাকরি আমার মতন আপনাদেরও কাজে লাগবে সফটওয়্যারটি…





