8 January 2010
এই মাসের ২ তারিখ থেকে ফোনের পর ফোন পাচ্ছি কিউবি ব্যবহারকারীদের কাছে থেকে, সবারই একই কথা এটা কি! কিউবি’র বিল পেয়ে সবাই একটু হলেও হতভম্ব হয়েছে। এদের মধ্যে বেশীরভাগেরই অভিযোগ হচ্ছে; কিউবি ভ্যাটের কথা বলেনি সংযোগ বিক্রি করার সময়। কিন্তু এরকম অভিযোগ আনার আমি কোনো যুক্তি দেখিনা। ওদের ওয়েব সাইটে পরিস্কার বলা আছে সকল চার্জের সাথে ভ্যাট প্রযোজ্য, সাইটে লেখা থাকলে মুখেও নিশ্চয়ই বলবে ওদের সেলস্ পারসনরা, যদি বাংলা লায়নের মতন অজ না হয়ে থাকে।
এর পরের অভিযোগ হলো গত মাসের ১৫ তারিখের দিকে কিউবি ২৫৬ এবং ৫১২ প্যাকেজকে স্কাই লিমিট করে দেয়। অর্থাৎ যদি ভালোভাবে ব্রাউজ না করে সারাদিন বসে পর্ণ ডাউনলোড করেন বা ওদের লাইন নিয়ে নিজেই আইএসপি খুলে না বসেন, তাহলে আপনি উক্ত প্যাকেজগুলি উপভোগ করতে পারবেন। কিন্তু যখন বিল এলো, তথন সবারই মাথায় হাত! তারা আগের মতন কিলোবাইট হিসেবে বিল ধার্য্য করেছে। শুধু তাই না, যারা নতুন লাইন নিয়েছে তাদের ঐ মাসের অতিরিক্ত টাকা এই মাসের বিল থেকে বিয়োগ না করে যোগ করে দিয়েছে।
এর চাইতে বাজে কি আর কোনো পরিস্থিতি হতে পারে? আমার মনে হয়না হতে পারে। এই লেখাটি লেখা পর্যন্ত ৮ দিন হতে চললো কিন্তু এখনো গ্রাহকরা বিলের আপডেট পায়নি। আমি আশাকরবো যে তারা এসব ফাউল সফটওয়্যার ফেলে দিয়ে প্রফেশনাল জিনিসপত্র চালাবে এবং প্রফেশনাল মানের সেবা দেবে।
এ তো গেলো সাময়িক (!) সমস্যার কথা, যেটা ঠিক হয়ে যাবে বলে আমরা সবাই আশা করি। কিন্তু একটা জিনিস আমার ভালো লাগেনি, সেটা হলো এদের আপলোড পলিসি। ডাউনলোড গতির এক চতুর্থাংশ আপলোডের গতি। এই কথাটি কিন্তু কোথাও বলা নেই। এরা বড় গলায় বলছে যে বিটিআরসি-এর দেয়া নিয়ম অনুযায়ী এরকম করা হয়েছে। যদি আপলোড/ডাউনলোড সমান লাগে, তাহলে মাসিক ট্রান্সফার লিমিটেড করে ফেলতে হবে, যেমন মাসে ৬ গিগা বা ১০ গিগা। এই বিষয়টা আমার যাচাই করে দেখার সুযোগ হয়নি, আমি বিটিআরসি’র কয়েকজনকে চিনি কিন্তু আমার ধারণা উনারা এর জবাব দিতে পারবেন না। বাংলালায়ন কিন্তু ডাউনলোডের অর্থেক আপলোড দিচ্ছে, কিন্তু ওদের আবার মাসিক ট্রান্সফার লিমিটেড।
কিউবির গ্রাহকদের মাঝে মাঝেই অপটিমাইজেশন নামের অগ্নিপরীক্ষা দিয়ে যেতে হচ্ছে। তারা দিনে দুপুরে নেটওয়ার্কের কাজ করছে এবং সেই সময় গ্রাহকদের ডাউনলোডের গতি ১/২ কিলোবাইট/সেকেন্ডে নেমে আসছে, ঠিক ঢাকা শহরের গ্যাস লাইনের মতন। এই সমস্যা ছাড়া আপটাইম নিয়ে আপাতত ঝামেলা দেখা যাচ্ছেনা। যাদের রিসিভার দিন-রাত ২৪ ঘন্টা ধরে চলছে ৩-৪ দিন পরে দেখা যায় তাদের ডাটা ট্রান্সফার বন্ধ হয় যায়, তখন রিসিভারটা বন্ধ করে চালু করলেই সব ঠিক হয়ে যায়। বিটিসিএল যে এডিএসএল সেবা দেয়, সেগুলি দিয়ে ডাউলোড চালালে কিছুক্ষণ পর পর সেগুলি হ্যাঙ্গ করে, কিউবিরটা তার থেকে অনেক ভালো। তবে গরমকালে এটার পরিমাণ বাড়তেও পারে। কিন্তু সত্য কথা বলতে সিমেন্স গিগাসেটের এই রিসিভারগুলি আমার ভালো লেগেছে। রিসিভারগুলি নিজেই রাউটার হিসেবে কাজ করতে পারে, তাই রিসিভার থেকে একটা সংযোগ নিয়ে একটা হাব/সুইচে লাগিয়ে দিলেই অনায়াসে যত খুশি তত কম্পিউটারে সংযোগ ব্যবহার করা যায় একসাথে।
পাকিস্তানে অবশ্য কিউবির সংযোগ নিতে টাকা দিতে হয়না। আবার পাকিস্তানে ওরা আরও একটা রিসিভারটা দিচ্ছে, যেটা ওয়াইম্যাক্স গ্রহণ করে ওয়াইফাইতে পরিবর্তন করতে পারে, মানে অফিস/বাসায় লাগালে তারের ঝামেলা ছাড়াই সুন্দর কাজ করা যাবে। আমি আশা করবো আমাদের এখানে ঐ মাল শিঘ্রই চলে আসবে।
কাস্টমার সার্ভিসের ব্যবহার ভীষণ ভালো, কিন্তু বেচারাদের হাতে কিছু নেই, মানে তারা চাইলেও একটা সাপোর্ট বা অভিযোগ লেখা ছাড়া কিছু করতে পারে না। যেসব পোলাপাইন ফিল্ডে কাজ করে, তারা শিক্ষিত এবং সন্মান করে। কোনো সমস্যা হলে আপ্রাণ চেষ্টা করে সেটা সারানোর।
মোট কথা -
- আমি মাঝে মাঝে অনেক আপলোডের কাজ করি, যেটা কিউবি দিয়ে ভালোভাবে করা যাবে না। আমার ৫১২ প্যাকেজে আপলোডের গতি মাত্র ১২৮।
- এখন পর্যন্ত ওরা যে গতি দেবার কথা বলছে সেটাই দিচ্ছে এবং সেটা থাকছে।
- কাস্টমার সাপোর্ট ভালো।
- মাঠ কর্মীদের ব্যবহার ভালো এবং ওরা শিক্ষিত। ডিসের লাইনের পোলাপাইন দিয়ে ইন্টারনেট লাইনের কাজ করাচ্ছে না।
- নেটওয়ার্ক সম্প্রসারণে আগ্রহী, তাই আশা করা যায় ঢাকার বাহিরেও এদের অবস্থান থাকবে।
এখন দেখা যাক সামনে কি হয়!
Tags: Augere, ইন্টারনেট, উচ্চ, কিউবি, গতি, ব্রডব্যান্ড, সেবা, হাই, Broadband, High, Internet, Qubee, Service, Speed
Filed under আইটি বিশ্ব, ওয়াইম্যাক্স, মন্তব্য, মোবাইল অপারেটর | Comments (15)
1 January 2010
বসে বসে ভাবছিলাম কি কি করেছি এই গত ১ বছরে যেটা সবার সাথে শেয়ার করা যায়। সেটারই একটা তালিকা তৈরী করলাম
- সিগারেট খাওয়া বাদ দিয়েছি!
- বহু কষ্টে আমার ইউএমপিসি’র হাত থেকে রেহাই পেয়েছি!
- কল সেন্টারে কাজ করা বাদ দিয়েছি!
- দ্বিতীয়বার সিলেট, জাফলং বেড়াতে গিয়েছি।
- প্রথমবার শ্রীমঙ্গল বেড়াতে গিয়েছি।
- প্রথমবার সাত রঙের চা খেয়েছি।
- একটি ক্রিয়েটিভ সাউন্ড ব্লাস্টার এক্স-ফাই টাইটেনিয়াম ফিটালিটি প্রো সাউন্ড কার্ড পেয়েছি।
- ক্রিয়েটিভ গিগাওয়ার্কস জি৫০০ সাউন্ড সিস্টেম কিনেছি।
- প্রথমবার আমার নীচের ফ্লোরের ভাড়াটিয়া অভিযোগ করতে এসেছে আমার রাতের বেলা ধুম ধাম শব্দে সিনেমা দেখা নিয়ে!
- কম্পিউটারে কোয়ার্ড কোর প্রসেসর লাগিয়েছি।
- অনেক ঘাঁটা ঘাঁটি করার পর উইন্ডোসের ৬৪বিট প্ল্যাটফর্ম ব্যবহার শুরু করেছি।
- বাপিকে আম্মুর বদলি হজ্জ করতে পাঠিয়েছি।
- সিনেমা দেখা কমিয়েছি (ইচ্ছা করে কমাইনি, কাজের চাপে সিনেমা দেখা কম হয়েছে
)।
- ১৬৪টা সিনেমা দেখেছি।
- ইবানকে স্কুলে ভর্তি করিয়েছি।
- প্রখমবারের মতন বাংলাদেশে মাইক্রোসফট ডে এট্ ঢাকা উদযাপন করেছি ২০ জুন ২০০৯ তারিখে।
- এক্সনেটের ইন্টারনেট ব্যবহার বাদ দিয়েছি। কোম্পানীটার ম্যানেজমেন্ট বেয়াদব হয়ে গিয়েছে, আর বেয়াদবের সাথে থাকা যায়না।
- কিউবি’র ওয়াইম্যাক্স ব্যবহার শুরু করেছি।
- পাঁচটি মোবাইল ফোন কিনেছি! (একটি আমার বৌ-এর নোকিয়া ৬১২০ ক্লাসিক, আমার একটি নোকিয়া ৫৮০০, একটি আমার স্যামসং অনমিনয়া বি ৭৩৩০ উইন্ডোস ফোন (এই ফোনটা এতই জঘণ্য যে পরে ৫০০০ টাকা লস করে নোকিয়া ৫৫৩০ এর সাথে বদলাতে হয়েছে), আরেকটি গ্রামীণের নাম্বারটি চালু রাখার জন্য কিনে ফেলে দিতে হয়েছে নোকিয়ার জঘণ্য কোয়ালিটির সস্তা সেট। পরে আরও একটা কিনেছি নোকিয়ারই ২৩২৩ ক্লাসিক)
- প্রথমবার যমুনা রিসোর্ট বেড়াতে গিয়েছি।
- তিন বছর পরে পরিবারে একে অপরকে ছেড়ে দূরে থাকলাম।
- একটি ৩২ গিগা ফ্ল্যাশ ড্রাইভ হারিয়েছি।
- একটি ৩২ গিগা ফ্ল্যাশ ড্রাইভ নষ্ট করেছি।
- উইন্ডোস সেভেন লঞ্চ করেছি ৭ নভেম্বর ২০০৯ তারিখে।
- স্টিভ বালমারের সিগনেচার এডিশন উইন্ডোস ৭ সহ লঞ্চ বক্স পেয়েছি।
- মাইক্রোসফট কানেক্টে উইন্ডোস সেভেনের ফিডব্যাক দেবার জন্য আরেকটি উইন্ডোস সেভেনের বাক্স পেয়েছি।
- জন হান্নার কাজকে লাখি মেরেছি (এরকম ক্লায়েন্টের পাছায় সবারই লাথি মারা উচিৎ, কিছু কুত্তার বাচ্চা ব্রিটিশ এখনো অন্যদেরকে গোলামের চোখে দেখতে ভালোবাসে, সামনে এদের পাছায় লাথি মারা দরকার)
- বোর্ড অফ ইনভেস্টমেন্টের কাজটা আবার শুরু করেছি, মনে হয় জন হান্নার বেয়াদবিতে এই কাজটাও বাজে একটা কাজ হবে। তবে কাজ শেষ করার আগেই আমাকে এটা ছেড়ে দিতে হবে। বেয়াদবের সাথে কাজ করা খুব কঠিন।
- মাইক্রোসফটের ফুল টাইম হিসেবে কাজ করা শুরু করেছি।
- দু’টি নেটবুক কিনেছি।
- বর্ণকে একটি নেটবুক গিফ্ট করেছি।
- ভাইয়াকে একটি নেটবুক গিফ্ট করেছি।
- ছোটো বেলা শিখেছিলাম ৬০ সেকেন্ডে এক মিনাট, ৬০ মিনিটে এক ঘন্টা, ২৪ ঘন্টায় ১ দিন। সেটা এবছর কাজে লাগেনি। বছরের শেষ দিনটি ছিলো ২৫ ঘন্টার।
- এই ব্লগটা লিখেছি
Tags: ব্যক্তিগত, ২০০৯, ২০১০
Filed under ব্যক্তিগত | Comments (20)
31 December 2009
গতকালকে প্রথম আলোতে বিশাল বিজ্ঞাপণ দিয়েছে বাংলালায়ন। আমি কিউবি ব্যবহার করছি, কিন্তু চিন্তা করলাম দেখি এদের কি অবস্থা। ফোন দিলাম ওদের নম্বরে (হট্লাইনে), এক মহিলা ধরলেন গলার স্বর সেক্সি না। কেনাকাটার ব্যপারে কোথাও ফোন করে যদি সেক্সি স্বরের মেয়ের সাথে কথা না হয় ভালো লাগেনা। এখানে একটা পরামর্শ দিয়ে রাখতে চাই, কেউ যদি ভালো ব্যবসা করতে চান, তাহলে টেলিফোন অপারেটরের কন্ঠ অবশ্যই সেক্সি দেখে নিয়োগ দেবেন এবং শো-রুমেও সেক্সি মেয়েদের (চিকন, খানিকটা লম্বা এবং ফর্সা হলেই চলে আমাদের দেশে) নিয়োগ দেবেন; ব্যবসা ভালো হবে। যাই হোক, আলাপ আলোচনা কি হলো সেটা বলি-
- অপারেটর: হ্যালো!
- যখন আমি কিছু কেনার উদ্দেশ্যে ফোন দিয়েছি আমি আশা করছিলাম আমাকে গুড মর্নিং বা আসসালামুআলাইকুম জাতীয় কিছু বলবে, শুধু হ্যালো আমি আশা করি নাই।
- আমি: আচ্ছা আপনাদের সেলস্ বা মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে কথা বলতে পারি?
- কোথা থেকে বলছেন?
- সাথে প্লিজ বললে ভালো করতেন, কিন্তু বলেন নাই।
- অমি আজাদ বলছি, মাইক্রোসফট থেকে।
- ভাবলাম আমার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করলে একটু বেশী গুরুত্ব পাবো, কিন্তু পরবর্তী আলোচনায় সেরকম কোনো লক্ষণ দেখলাম না।
- আপনি আমাকেই বলতে পারেন, আমি প্রয়োজন মনে করলে ফরোয়ার্ড করবো টিমের কাছে।
- আচ্ছা আপনারা যে পত্রিকায় বিজ্ঞাপণ দিয়েছেন, আপনারা কি কার্যক্রম শুরু করেছেন?
- জ্বী।
- আপনারা কি উত্তরাতে লাইন দিচ্ছেন বা গুলশানে?
- দিচ্ছি কিন্তু সবখানে ঠিকমতন লাইন পৌছেনি, আমাদের কাজ চলছে, আপনি আমাদের ওয়েব সাইটে গিয়ে দেখতে পারেন আপনার এলাকা আমাদের আওতায় আছে কি-না।
- আপু, আমার তো এখন ইন্টারনেট সংযোগ নেই, আপনি যদি একটু দেখে বলতেন।
- মিথ্যা বলার জন্য দুঃখিত, আমার টার্গেট ছিলো ওদেরকে যাচাই করা, তাই বলতে হয়েছে।
- আপনাকে আমাদের সাইটে গিয়েই দেখতে হবে, এটাই সিস্টেম করেছি আমরা।
- আমার যে এখন ইন্টারনেটের লাইন নাই!
- আপনি অফিস বা সাইবার ক্যাফে থেকে বাংলালায়নওয়াইম্যাক্স ডট কম সাইটে গিয়ে দেখতে হবে।
- এখানে আমি লক্ষ্য করলাম মেয়েটা প্লিজ বললো না, প্লিজ বললেই কিন্তু ল্যাটা চুকে যায়!
- আচ্ছা, আপনারা কি কি মডেম দিচ্ছেন আর কিভাবে সংযোগ নিবো?
- আমরা তিন রকমের মডেম দিচ্ছি, ডিপেন্ড করে আপনার অবস্থান এবং আমাদের কাভারেজের উপরে। ইউএসবি ৩৫০০ টাকা, ইনডোর মডেম ৪০০০ এবং আউটডোর মডেম ১০০০ টাকা দাম।
- আচ্ছা ইনডোর আর আউটডোর মডেমে কি রাউটার বিল্ট-ইন?
- এটা ঠিক বলতে পারবো না।
- না মানে কিউবি যেই সিমেন্স গিগাসেটের মডেমটা দিচ্ছে সেটা রাউটার হিসেবে কাজ করে, আপনি ওখান থেকে লাইন নিয়ে একটা সুইচ বা হাবে লাগিয়ে অনেকগুলি মেশিনে একসাথে চালাতে পারবেন। আপনাদের কি সেরকম সুবিধা আছে?
- আমি ঠিক বলতে পারছি না।
- আপনি কি এরকম কাউকে দেবেন যে বলতে পারবে?
- এটা আপনি সচাইতে ভালো জানতে পারবেন আমাদের যে প্রমোশনাল এক্সপিরিয়েন্স কার আছে সেখানে জিজ্ঞেস করলে।
- এক্সপিরিয়েন্স কার কথাটা হুবহু নাও মিলতে পারে, কি নাম বলেছিলো হুবহু মনে পড়ছেনা।
- সেটা আবার কি?
- বিভিন্ন এলাকায় আমরা আমাদের প্রমোশনাল এক্সপিরিয়েন্স কার পাঠাচ্ছি, একটা মাইক্রোবাসের মধ্যে আমাদের ডিভাইস, কম্পিউটার ইত্যাদি দিয়ে। আপনি সেখানে আমাদের সেবা ব্যবহার করে দেখতে পারেন এবং ওখানে অনেক তথ্য দেয়া আছে, আশাকরি ওরা আপনার প্রশ্নের জবাব দিতে পারবে।
- আচ্ছা, আমি লাইন নিতে কোথায় যাবো?
- আপনার রেজিস্ট্রেশন নম্বরটা কত?
- কোন রেজিস্ট্রেশন নম্বর জানতে চাইছেন?
- আপনি কি অনলাইনে আমাদের ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করেছিলেন?
- করেছিলাম বছরখানেক আগে, নম্বরটাতো লিখে রাখিনি।
- যাই হোক সমস্যা নাই, আপনি যেই এলাকা থেকে রেজিস্ট্রেশন করেছেন, সেই এলাকা ধরে আমরা লটারি করবো। লটারিতে যাদের নাম উঠবে আমরা তাদের ফোন করে জানাবো তাদের এলাকায় বা কাছাকাছি কোখায় কবে আমাদের এক্সপিরিয়েন্স কার থাকবে, তারা সেখানে গিয়ে লাইন নিতে পারবেন।
- এমন মনে হলো বাংলালায়ন লটারি করে নির্বাচন করবে কোন কোন দরিদ্র/দুস্থ ইন্টারনেট ব্যবহারকারী(দের)কে লাইন দেয়া যায়। দয়া করে তাদেরকে লাইন দেবে এবং সেই দয়া পেয়ে দরিদ্র/দুস্থ ইন্টারনেট ব্যবহারকারীদের জীবনধারা পাল্টে যাবে।
- আচ্ছা।
- আর কি কিছু জানতে চান?
- না ঠিক আছে, আমার এলাকায় লাইন আসলেতো আমি জানতেই পারছি। ঠিক আছে, আপনাকে ধণ্যবাদ।
- কিছু বোঝার আগেই খটাস্ করে ফোন রেখে দিলেন ভদ্রমহিলা!
আমার মনেহয় এদের অনেক কাঠ খড়ি পুড়াতে হবে সেবা দিতে, তথ্য দিতে এবং ব্যবহার ঠিক করতে। এখন কিন্তু একটা রিক্সাওয়ালাও ব্যবহার বোঝে এবং ভালো ব্যবহার আশা করে। “এই ব্যাটা যাবি” বললে রিক্সাওয়ালা নিয়ে যেতে চায়না যদি খুব বাঁটে না পড়ে। আর আমি কি মনে করে এদের সেবা নিবো! যারা ফোনেই ঠিক করে কথা বলেনা।
সবচাইতে খারাপ জিনিসটা হলো এদের সাইটের স্পিড মিটার, যা কিনা আপানার ইন্টারনেট সেবার গতি পরীক্ষা করে বলবে আপনার বর্তমান সংযোগের গতি কত। চালাকি করে সেটার মাপের ধরণ কমিয়ে রাখা হয়েছে, যাতে আপনর ইন্টারনেট সংযোগের গতি আপনি কম দেখেন। বিশ্বাস না করলে পরীক্ষা করে দেখতে পারেন।

খেলা তো কেবল জমবে, মার্চে ব্র্যাকনেট কি এক আহামরি মোবাইল প্রযুক্তি নিয়ে আসবে শুনলাম। আমাদের কাজ দেখা আর মজা নেয়া। প্রতিযোগিতা না থাকলে মজা নাই।
Tags: ইন্টারনেট, ওয়াইম্যাক্স, বাংলালায়ন, সেবা, Banglalion, Internet, Service, Wimax
Filed under আইটি বিশ্ব, ওয়াইম্যাক্স, টেলিকম, বাংলাদেশ, মন্তব্য | Comments (18)
19 December 2009

অনেকেই জানেননা যে আমার ক্যরিয়ার (টাকা কামাই করার) শুরু করেছিলাম আমার শহরের ক্যাসেটের একটি দোকানে কাজ করে। যখন আমাদের বিশেষ দিনগুলি আসতো, (যেমন ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর) তখন অনেকেই দেশাত্ববোধক গান খোঁজ করতেন এবং কিনতেন। তখন (কিছুদিন আগ পর্যন্ত) একটাই ক্যাসেট বাজারে পাওয়া যেতো। অনেক পুরাতন রেকোর্ডিং, সেটাকে কপি করতে করতে আরও খারাপ অবস্থা। সেগুলি মাইকে বাজানোর জন্য ঠিক আছে, কিন্তু কালেকশন করে রাখার মতন অবস্থায় নাই। বিশ্বাস করতে খারাপ লাগে, কিন্তু আমাদের জাতীয় সঙ্গীতেরই কোনো ভালো রেকোর্ডিং সংগ্রহে ছিলো না।
এই জাগরণের গান এলবামটি বাংলাদেশী সঙ্গীতপ্রেমীদের জন্য সত্যই চরম ভালো একটি উদ্দ্যোগ হয়েছে। লোম দাঁড় করানো এই দেশের গানগুলি এভাবে পেয়ে যে আমি কত খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। বাংলার জন্য, দেশের জন্য একটি দুটি নয়, ৭১টি গানের সংকলন নিয়ে তৈরী এই এলবামটি।
পরীক্ষামূলক শোনার জন্য মাত্র 96kbps-এ গানগুলি এখানে দিলাম, আমি আশা করবো গানগুলি ভালো লাগলে অবশ্যই ছয় সিডির এই এলবামটি কিনে শুনবেন এবং কোনো অবৈধ উৎস থেকে ডাউনলোড করে শুনবেন না।
…
Read the rest of this entry »
Tags: আন্দোলন, একাত্তুর, গান, জাগরণের, দেশাত্ববোধক, বাংলা, ভাষা, মুক্তিযুদ্ধ, সংকলন, ৭১, fight, Freedom, Music, Song
Filed under গান বাজনা, বাংলা ভাষা, বাংলাদেশ | Comments (4)
16 December 2009

মহান বিজয়ের এই দিনে এর চাইতে বড় আর কি উপহার হতে পারে! বাংলার বিভিন্ন সংগ্রামে বাংলার জন্য যেসব গান হয়েছিলো সেগুলিকে যুগের চাহিদায় নতুন করে তৈরী করেছে ব্রিগেড সেভেন্টিওয়ান নামের একটি ব্যান্ড। শোনার জন্য গানগুলি আমি এখানে দিচ্ছি
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.
১ – তীর হারা এই ঢেউয়ের সাগর-
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.
২ – আবার যুদ্ধ
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.
৩ – সাদা কালো
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.
৪ – নোঙ্গর তোল
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.
৫ – রক্ত দিয়ে নাম লিখেছি
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.
৬ – সোনায় মোড়ানো বাংলা
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.
৭ – একটি ফুলকে বাঁচাবো বলে
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.
৮ – দূর্গম গিরি
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.
৯ – পূর্ব দিগন্তে
পাঠকদের কাছে অনুরোধ থাকলো গানগুলি ডাউনলোড করে শুনবেননা। একটি সিডির দাম মাত্র ৬০ টাকা, অনুগ্রহ করে কিনে গান শোনার অভ্যাস করুন।

Tags: 71, একাত্তুর, একোস, গান, বাংলা, বিজয়, ব্রিগেড, মহান, রক, ৭১, Bangla, Bengali, Brigade, Echoes, Freedom, Music, Rock, Song, The
Filed under গান বাজনা, বাংলা ভাষা, বাংলাদেশ | Comments (5)