Reality Bites » উইন্ডোজ

নতুন সময়ের সাথে উইন্ডোসের সময় নিজে থেকে পরিবর্তন হবে
দিনের আলো সংরক্ষণ ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কাল ১৯ জনু মধ্যরাত থেকে দেশে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ ১৯ জুন যখন রাত ১১টা বাজবে ঘড়িতে, তখন আমরা ঘড়িকে এক ঘন্টা এগিয়ে নিয়ে যাবো, অর্থাৎ ১১টা সময় রাত বারোটা করে ফেলতে হবে।

নতুন সময়সূচির সঙ্গে মাইক্রসফটের কম্পিউটার অপারেটিং সিস্টেমে ব্যবহৃত ঘড়ির সময়ও ঠিক করে নিতে হবে। এ জন্য সমাধান দিয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফট বাংলাদেশের সহযোগিতায় এই সমাধানটি প্রদান করছে মাইক্রোসফট। যেই কম্পিউটারে উইন্ডোজ ভিসতা, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ সার্ভার ২০০৮ এবং উইন্ডোজ সার্ভার ২০০৩ ব্যবহৃত হচ্ছে অপারেটিং সিস্টেম হিসেবে, সেসব কম্পিউটারে এ সমাধানটি কাজে লাগাবে।

সময়-সংক্রান্ত সমাধানটি পেতে এই ঠিকানা থেকে ইনস্টলারটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এবার কন্ট্রোল প্যানেলে ডেট অ্যান্ড টাইম অপশনে গিয়ে Time Zone Settings-এ গিয়ে (GMT + 06.00) Astana, Dhaka-এর পরিবর্তে (GMT + 06.00) Dhaka নির্বাচন করতে হবে। দিনের আলো সংরক্ষিত সময় (DST) কার্যকর করতে Automatically adjust clock for Daylight Saving Time ঘরে টিক্ দিন। ফলে ১৯ জুন রাত ১১টা থেকে সময় আপনা আপনি পরিবর্তিত হয়ে এক ঘন্টা এগিয়ে যাবে এবং ৩১ ডিসেম্বর ২০০৯ তারিখে আবার আগের অবস্থানে ঘড়ির সময় ফিরে যাবে।

কোথা থেকে এলো উইন্ডোস সেভেন নামটি!
এরই মধ্যে উইন্ডোস সেভেন নামটি বেশ পরিচিত হয়ে গিয়েছে আমাদের কাছে। অনেকে ব্যবহারও করছি, কিন্তু আমাদের সবারই মনে একটা প্রশ্ন, কেনো এই নাম ব্যবহার করলো মাইক্রোসফট। অন্য কিছুও তো ব্যবহার করতে পারতো।

প্রথমে মাইক্রোসফট সিদ্ধান্ত নিয়েছে যে উইন্ডোসের নাম আগের মতন করেই করা হবে, যেমন প্রথম উইন্ডোসের নাম ছিলো ১.০, এর পরে আসে ২.০, তারপরে আসে এনটি। উইন্ডোস এনটি ছিলো আসলে উইন্ডোস ৩.০। এর পরে ব্যবহারকারীদের জন্য পরিমার্জিত একটি সংস্করণ আসে যার নাম ৩.১ এবং ৩.১১। কিন্তু তার পরে ৯৫ – ৯৮ – ২০০০ এভাবে আসতে থাকে। পরে আবার সেই ধারা বাদ দিয়ে নাম দেয়া শুরু করে, যেমন এক্সপি, ভিস্তা।

মাইক্রোসফট সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাদের আগের নামের ধারাবাহিকতায় ফিরে যাবে। কেনো? আমি জানিনা। তবে বিশেষজ্ঞরা বলছে, মাইক্রোসফট যেহেতু অনেক কিছু অ্যাপল থেকে নকল করে আসছে (যেমন ইউজার ইন্টারফেইসে অ্যাপলের ম্যাক ওএস এর অনেক কিছু নকল করেছে), সেরকম নামের ধারাবাহিকতায় ফিরে যাওয়াটাও এরকম একটা কারণ হতে পারে।

উইন্ডোস ৯৫ আসে ৩.১ (বা ৩.১১) এর পরে, কিন্তু তার কোড সংস্করণ ছিলো ৪। আর উইন্ডোস ৯৫ এর পরে আসে উইন্ডোস এনটি ৪, সেটারও কোড সংস্করণ ছিলো ৪। তার পরে আসে উইন্ডোস ৯৮, ৯৮ সেকেন্ড এডিশন এবং মিলেনিয়াম এডিশন যাদের কোড সংস্করণ ছিলো যথাক্রমে ৪.০.১৯৯৮, ৪.১০.২২২২ এবং ৪.৯০.৩০০০। সুতরাং এই সবগুলিই ছিলো সারিতে ৪র্খ সংস্করণ।

এর পরে আসলো উইন্ডোস ২০০০, যার কোড সংস্করণ ছিলো ৫.০ এবং এক্সপি’র কোড সংস্করণ ছিলো ৫.১। যদিও এক্সপি একটা মেজর রিলিজ ছিলো মাইক্রোসফটের এপ্লিকেশন ব্যবহারকারীদের জন্য, কিন্তু কিছু আভ্যন্তরীণ কাঠামো ২০০০ এর মতো হওয়ায়, এপিআই এর পরিবর্তন তেমন না হওয়ায় এর কোডে তেমন পরিবর্তন আনেনি মাইক্রোসফট। ঠিক সেরকমই, যখন উইন্ডোস সার্ভার ২০০৩ আসে, তার কোড সংস্করণ হয় ৫.২। তার পরে আসে উইন্ডোস ভিস্তা এবং তারপরে ২০০৮। উক্ত দুটি অপারেটিং সিস্টেমই কোড সংস্করণ ৬ ঘরানার।

সুতরাং আমাদের পরবর্তি অপারেটিং সিস্টেম উইন্ডোস সেভেন এই কারণেই নাম পেয়েছে সেভেন মানে ৭। কিন্তু তার মানে কিন্তু এই না যে উইন্ডোস সেভেনের কোড সংস্করণ ৭। উইন্ডোস সেভেনের কোড সংস্করণ ৬.১ তার কারণ কিন্তু একই, যেই কারণে উইন্ডোস ২০০ এবং এক্সপির কোড সংস্করণে বিশেষ পরিবর্তন আসে নাই, সেরকম ভিস্তা আর সেভেনের কোড সংস্করণে তেমন পরিবর্তন আনছেনা মাইক্রোসফট।

সুতরাং সঙ্গত কারণে সেভেন নামটা ব্যবহার করছে মাইক্রোসফট।

তবে ইন্টারনেটে বেশ কিছু বুলি প্রচলিত আছে, যে কেনো মাইক্রোসফট উইন্ডোস সেভেন নামটা পছন্দ করলো। তার মধ্যে আমার ভালো লেগেছে এরকম ১০টি এখানে প্রকাশ করলাম:

Want to remind users of the good old days of Windows for Workgroups 3.11 instead of Vista.

Signifies the number of billions Bill Gates lost in the stock market last week.

It’s the number of debuggers working on this version.

Drawing comparisons to the seven deadly sins with name just too irresistible.

It’s the number of years before it’ll be released.

Instead of using release years, new editions will now be named according to years until the robot uprising.

Because as they say at Microsoft, seventh time’s the charm.

With so few names not trademarked, Windows 7 sounded better than Windows Popplers.

Product naming team wanted to leave early to beat rush hour.

Proves that Windows is only three versions behind Apple.

আবার আমাকে অনেকে প্রশ্ন করেছে যে কেনো আমি বাংলায় উইন্ডোস সেভেন বলছি আমার তো ৭ (সাত) বলতে সমস্যা ছিলো না।আসলে একটা কথা আমাদের মনে রাখা উচিৎ যে নাম সব সময় নামই, সেটার অনুবাদ করা ঠিক না। “বাংলা” শব্দটা যখন একটা ভাষার নাম, সেটার ইংরেজী অনুবাদ “বেঙ্গলি” হতে পারে না, ঠিক সেই রকম, “সেভেন” নামটা যারা ব্যবহার করছে সেটার বাংলায় সাত বলা ঠিক না।

একটা ১৬ গিগা স্যামসং ওমনিয়া নিলাম
সবার মুখে মুখে এই মোবাইলের কথা। এত্ত ভালো মোবাইল না-কি আর হয়না। আমার ব্লগ যারা পড়ে, তারা ইতিমধ্যেই জানে যে আমি বেশ কিছু ভালো মোবাইল ফোন ইতিম্যধের ব্যবহার করেছি। যেমন: এইচটিসি টাচ্, এপল আইফোন, মোটোরোলা রকার ইত্যাদি।

কিন্তু শান্তিতে মোবাইল ফোন ব্যবহার করতে চাইলে আমার মতে একটা সাধারণ মোবাইল ব্যবহার করা উচিৎ। সেজন্য কিছুদিন আগে একটা নোকিয়া ৫৩২০ কিনে ব্যবহার করছিলাম।

এর মধ্যে সবাই স্যামসং ওমনিয়ার কথা বলছিলো, ভাবলাম এটা একটু চালিয়ে দেখা দরকার। ১৬ গিগা বিল্ট-ইন মেমরী সহ একটা কিনে ফেললাম, আর আমেরিকা থেকে আসতে বেশ সময় লাগলো ওখানকার খারাপ আবহাওয়ার জন্য।

যাই হোক, আমার মোবাইলা বেশ পছন্দ হয়েছে। ওজনে আইফোন থেকে অ-নে-ক হালকা। টাচ্ স্ক্রিনটা ব্যবহার করা অনেক মজার। আইফোনের চাইতেও হালকা ছোঁয়ায় কাজ করে।

একবার জেনে নেই এর ফিচার গুলি।

উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেম দিয়ে চলে এই মোবাইল

৮ গিগা এবং ১৬ গিগা মেমরির দু’টি আলাদা সংস্করণ উপলব্ধ আছে

এক্সেলেরোমিটার দেয়া আছে, যাতে সিনেমা দেখার সময় কাৎ করলে স্ক্রিন ঘুরে যায়

টিভি আউট দেয়া আছে, ছবি বা ভিডিও টিভিতে দেখার জন্য

এডজ, ওয়াইফাই আছে নেটওয়ার্ক ব্যবহার করার জন্য

ডিআইভিএক্স মোবাইল দেয়া আছে

ভেতরেই জিপিএস ডিভাইস দেয়া আছে, যেটা গুগল ম্যাপ-এর সাথে কাজ করে

ব্লুটুথ, A2DP সবই আছে এর সাথে

এর সাথের ক্যামেরাটি ৫ মেগা পিক্সেল

ক্যমেরাটা সত্যই জটিল। হেডফোনটাও যা-তা। কিন্তু আমার ভালো না লাগার মধ্যে ভালো লাগেনি এর কানেক্টরটা। বাদবাকী সবই সুন্দর।

আর ভালো একটা বিষয় হলো এর ব্যাটারী বদল করা যায় এবং আরও বেশী মেমরি দরকার হলে এর মধ্যে মেমরি কার্ড লাগানো যায়।

ওমনিয়ার ক্যামেরা দিয়ে একটা ছবি তুলিয়েছিলাম আমার, বিটিআরসির দেয়া কল সেন্টারের লাইসেন্স হাতে নিয়ে..

কেডিই-তে মাউসের সিঙ্গেল ক্লিকের কার্যকারিতা বন্ধ করা
লিনাক্সে অনেকেই নোম (Gnome) ডেস্কটপ ব্যবহার করে, আবার অনেকে কেডিই (KDE) ব্যবহার করে। যার যা পছন্দ। কেডিই ৪ আসার পরে অনেক নোম ব্যবহারকারীরাই এটাকে নিজেদের ডেস্কটপ হিসেবে নিচ্ছে। কিন্তু ঝামেলা একটাই, নোম ব্যবহার করতে ফাইল/ফল্ডার খুলতে বা এপ্লিকেশন আরম্ভ করতে আইকনের উপরে মাউস দিয়ে ডাবল ক্লিক্ করতে হতো, আর কেডিইতে করতে হচ্ছে একবার। এটা অনেকের ভালো লাগে, আবার অনেকের কাছে বিরক্তিকর।

আমার জানা মতে, এই এক ক্লিকের জন্য বিরক্ত হয়েই অনেকে কেডিই ব্যবহার করেনা। আর তাই যারা এই সিঙ্গেল ক্লিকে ফাইল/ফোল্ডার খুলতে চাননা, তারা আমার এই নির্দেশিকা অনুসরণ করে সিঙ্গেল ক্লিক অপশন বন্ধ করতে পারেন।

আপনাকে প্রথমে K menu-তে ক্লিক্ করে কম্পিউটার ট্যাবে যেতে হবে। সেখানে গেলে System Settings একটি অপশন পাওয়া যাবে। তার উপরে ক্লিক্ করতে হবে।

এখন System Settings উইন্ডো আসবে এবং সেখানে নীচের দিকে Computer Administration বিভাগের আওতায় Keyboard & Mouse একটি অপশন পাওয়া যাবে। সেটাতে ক্লিক্ করতে হবে।

এর পরে যেই উইন্ডোটি আসবে সেটার বাম প্যানেলে মাউস নির্বাচন করলে ডান দিকে মাউসের কিছু অপশন আসবে। সেখানে নীচের দিকে লক্ষ্য করলে দেখা যাবে একটি অপশন দেয়া আছে Single-Click to open files and folders. আমাদেরকে এই অপশনটি নির্বাচন করতে হবে।

এবার এপ্লাই করলেই এক ক্লিকের বিরক্তি থেকে মুক্তি পাওয়া যাবে চীরতরে।

আমার মনেহয় উইন্ডোস মানুষকে ডাবলক্লিক্ করতে শিখিয়েছে। অনেক আগে কিন্তু ম্যাকেও সিঙ্গেল ক্লিক্ ছিলো।

উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩
বেশকিছুদিন থেকে মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩ ছাড়ার পায়তাড়া করছিলো। গতমাসে আমরা যারা MSDN সাবস্ক্রাইবার তারা আগে থেকে এটি ব্যবহারের সুযোগ পাই, কিন্তু MSDN থেকে ডাউনলোড করার পন্থাপা জঘণ্য হওয়ায় অনেক ব্যবহারকারী এটা ডাউনলোড করতে পারেননি।

গতকালকে মাইক্রোসফট সাধারণ ব্যবহারকারীদের জন্য এক্সপি সার্ভিস প্যাক ৩ উন্মুক্ত করে এবং এখন সবাই সেটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবে।

সার্ভিস প্যাকটি দু’টি ফরম্যাটে বরাদ্দ করা হয়েছে একটি হলো উইন্ডোজ এক্সিকিউটেবল এবং অপরটি সিডি ইমেজ আইএসও। সিডি ইমেজ ডাউনলোড করার জন্য যেতে হবে এখানে আর এক্সিকিউটেবল বা ইএক্সই ডাউনলোড করার জন্য যেতে হবে এখানে।

গতবার যখন মাইক্রোসফট সার্ভিস প্যাক ২ ছাড়ে তখন বিনামূল্যে সারা বিশ্বে তার সিডি বিতরণ করে। কিন্তু এবার সেরকম কিছু পরিকল্পনা করেছে কি-না তা এখনো জানা যায়নি।