Reality Bites » বিনামূল্যে

নাইট্রো পিডিএফ
বেশ কিছুদিন হলো আমি একটা অসাধারণ পিডিএফ রিডার+রাইটার ব্যবহার করছি। আমি এর পারফরমেন্সে এতটাই মুগ্ধ হয়েছি যে এটা ব্লগে সবার সাথে শেয়ার না করে পারলাম না। অসাধারণ পিডিএফ রিডার+রাইটারটির নাম নাইট্রোপিডিএফ।

কয়েক বছর হলো আমি এডোবি পিডিএফ ব্যবহার বন্ধ করে দিয়েছি, এর অস্বাভাবিক ধীর গতির জন্য। পিডিএফ ফাইল খুলতে, প্রিন্ট করতে বা তৈরী করতে অত্যাধিক সময় লাগে এডোবি সফটওয়্যারের। আমার ব্যবহার করা এডোবি পিডিএফ-এর সর্বশেষ সংস্করণটি ছিলো ৫.০, এর পরে আর কোনোদিন ঐ সফটওয়্যার ব্যবহার করি নাই। পিডিএফ তৈরীর জন্য প্রথম দিকে ব্যবহার করতাম পিডিএফ ফোর্জ, ঘোস্ট স্ক্রিপ্টের লাইসেন্সিং নিয়ে কিছু ঝামেলার কারণে সেটা ব্যবহার বাদ দেই (সম্ভবত এখন ঐ ঝামেলাগুলি আর নাই), তখন পাই ডু-পিডিএফ। এটা সুন্দর ও হালকা সফটওয়্যার। কিন্তু পিডিএফ তৈরী ছাড়া বেশী কিছু করা যায়না।

আর এডোবি রিডার বাদ দেয়ার পর থেকেই ব্যবহার করে আসছি ফক্স আইটি পিডিএফ রিডার। ওটাও দুর্দান্ত একটা এপ্লিকেশন ছিলো।

কিছুদিন আগে নাম জানতে পারলাম নাইট্রো পিডিএফ রিডার-এর। প্রথমে ভেবেছিলাম এটা একটা পিডিএফ রিডার। পরে ফিচারগুলি পড়ে দেখি এডোবি পিডিএফ-কে টেক্কা দিতেই তৈরী হয়েছে এই সফটওয়্যার। ডটনেট ফ্রেমওয়ার্ক ব্যবহার করে তৈরী করা হয়েছে এই সফটওয়্যারটি। যেটাতে আমরা পাবো:

পিডিএফ ফাইল পড়া

পিডিএফ ফাইলের যে-কোনো স্থানে এডিট করা

পিডিএফ ফাইল থেকে লেখা বা ছবি এক্সট্রাক্ট করা

৩০০-এর বেশী ফাইল ফরমেট থেকে পিডিএফ তৈরী করা

পিডিএফ ফাইলের বিভিন্ন স্থানে মন্তব্য করা এবং মন্তব্যের জবাব লেখা

নিজের স্বাক্ষর ব্যবহার করা

পিডিএফ ফর্ম তৈরী এবং সম্পাদন করা

পাসওয়ার্ড দিয়ে পিডিএফ ফাইল বন্ধ করা সহ হাজারও ফিচার!

উইন্ডোসের ৩২/৬৪ বিটের জন্য আলাদা আলাদা ইনস্টলার ডাউনলোড করা যাবে এই পাতা থেকে। আশাকরি আমার মতন আপনাদেরও কাজে লাগবে নাইট্রো পিডিএফ রিডার।

টাকা দেয়া ছাড়াই ঝামেলামুক্ত ডাউনলোড
ইদানিং আমাদের মধ্যে একটা চল শুরু হয়েছে, আমরা টিভি সিরিয়াল, সিনেমা বা  কম্পিউটার গেইমস্ ডাউনলোড করি। কেনো? বাজারের সিনেমার ডিভিডিগুলিতে কথা  কাজের মিল থাকেনা, বেশীরভাগই ভালো কোয়ালিটির হয়না। আর গেইমস্ কিনে আনলে  দেখা যায় ভেতরে শত শত ভাইরাস দিয়ে ভরা। তাই অগত্যা ডাউনলোড করতেই হয়।  ডাউনলোড করার জন্য আছে দুই রকম প্রযুক্তি, একটি বিট্‌টরেন্ট, অন্যটি এইচটিটিপি। আমাদের দেশের  ইন্টারনেট থেকে বিট্‌টরেন্টে তুলনামূলক কম গতি পাওয়াযায় বিধায় আমরা  এইচটিটিপি ব্যবহার করি। এখন এইচটিটিপি আবার আরেক ঝামেলা। ডারা ফাইলগুলি  আমাদের সাথে শেয়ার করে, তারা ফাইল হোস্ট করার জন্য বিভিন্ন সেবা ব্যবহার  করে; যেমন: ড়্যাপিডশেয়ার, মেগাআপলোড, নেটলোড, মেগাশেয়ার ইত্যাদী।

এখন এই সেবাগুলি ব্যবহার করার আবার কিছু সমস্যা আছে। আপনি যদি টাকা দিয়ে একাউন্ট না করেন, তাহলে এক আইপি থেকে একের বেশী ডাউলোড করতে গেলে বাঁধা দিবে। আবার আপনি যদি একটি আইপি শেয়ার করেন (যেমন: আপনার অফিসে বা গ্রামীণফোন ইন্টারনেটে বা পাড়ার ছোটো আইএসপিতে), তাহলেও বলবে আপনি বর্তমানে একটি ডাউনলোড করছেন এবং সেটি শেষ না হওয়া পর্যন্ত আপনি আরেকটি ডাউনলোড করতে পারবেন না। অথচ আপনি ডাউনলোড করছেন না।

এরকম সমস্যা থেকে বাঁচতে আমরা ড়্যাপিডশেয়ার বা মেগাআপলোডের একাউন্ট কিনে ব্যবহার করি। সেটারও সমস্যা আছে। আমি ড়্যাপিডশেয়ার কিনলাম, কিন্তু যে ফাইলটা ডাউনলোড করতে চাচ্ছি সেটা নেটলোডে দেয়া আছে। এই সব ঝামেলার সমাধান নিয়ে মিপোনি নামের একটি সমাধান এসেছে। এটা ব্যবহারের জন্য আপনার কম্পিউটারে শুধু ডননেট ফ্রেমওয়ার্ক ২ ইনস্টল করা থাকতে হবে। লিঙ্কগুলি ধরিয়ে দিলে ক্যপচা ভেরিফিকেশন থেকে শুরু করে সবকিছু মিপোনি নিজে নিজে করে। আপনি শুধু বসে বসে তামাশা দেখবেন!

তাহলে আর টাকা দিয়ে ড়্যাপিডশেয়ার ব্যবহার করার দরকার কি, মিপোনি দিয়ে কাজ সারলেই হয়।

আমি বলছিনা আসুন আমরা পাইরেসি করি, বা পাইরেডেট জিনিস ব্যবহার করি, কিন্তু এ ছাড়া আমাদের উপায় আপাতত নেই। আমি হলে গিয়ে সিনেমা দেখতে পছন্দ করি, কিন্তু কয়টা হলে হলিউডের সিনেমা দেখানো হয়! আমি একটা এক্সবক্সের গেইমস্ কিনে খেলতে চাই, কোথায় পাবো অরিজিনাল গেইমস্?

উইন্ডোস সেভেনের জন্য নতুন নতুন থিম
গত ২১ তারিখে উইন্ডোস সেভেন ছেড়ে দেয়া হলো সর্বসাধারণের ব্যবহারের জন্য। ক্রেতাদেরকে কথা আরেকটু চিন্তা করে মাইক্রোসফট নিজেদের উদ্দ্যোগে তৈরী করছে উইন্ডোস সেভেনের থিম।

এই পর্যন্ত ১৪টি নতুন এবং ২০টি রিজিওনাল খিম তৈরী করেছে মাইক্রোসফট। মাইক্রোসফট বলেছে ব্যবহারকারীরা পছ্ন্দ করলে তারা ভবিষ্যতে একের পর এক থিম তৈরী করে ব্যবহারকারীদের উপহার দেবে।

উইন্ডোস সেভেন ব্যবহারকারীরা উইন্ডোস সেভেন পার্সোনালাইজেশন গ্যালারি থেকে থিমগুলি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

সংগ্রহ করুন উবুন্টু জন্টি জ্যাকোল্প (৯.৪) ডিভিডি বিনামূল্যে
আমার ব্লগের পাঠকরা এবং লিনাক্স ব্যবহারকারীরা অনেকেই জানেন যে প্রতিবার উবুন্টু লিনাক্সের নতুন সংস্করণ আসার সাথে সাথে আমি এর ডিভিডি বিনামূল্যে কিছু সহজ শর্ত সাপেক্ষে বিতরণ করে থাকি।

গত ২৩ এপ্রিল ঝাকানাকা কিছু ফিচার নিয়ে বের হয়েছে উবুন্ট লিনাক্সের নতুন সংস্করণ জন্টি জ্যাকোল্প, সেদিনই বিভিন্ন মেইলিং লিস্টে সবাইকে জানিয়েছিলাম যে আমি ডিভিডি বিতরণ শুরু করবো গত রবিবার থেকে। কিন্তু নানা ব্যস্ততার জন্য ডিভিডি সংগ্রহ হয়ে গেলেও ঘোষণা দেয়া হয়ে ওঠেনি।

যাই হোক এক নজর দেখে নেই আমার কাছ থেকে কিভাবে পাবেন এই ডিভিডি:

ডিভিডি গ্রহণে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই একটি ফাঁকা (Blank) ডিভিডির বিনিময়ে উবুন্তু জন্টি জ্যাকল্প ডিভিডি সংগ্রহ করতে হবে।

বিনিময়কৃত ডিভিডিতে কোনো অবস্থাতেই কোনো দাগ থাকা চলবে না, সুতরাং কেনার সময় পর্যবেক্ষণ করে ক্রয় করুন।

আমার কাছ থেকে ডিভিডি নেয়ার পরে যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই সেটার অনুলিপি বা কপি করে বিতরণ করতে হবে।

গ্রাহককে ডিভিডি বাংলাদেশের ভেতরে যে-কোনো ঠিকানায় ডাক বা কুরিয়ার যোগে পাঠানো যাবে, সেই ক্ষেত্রে গ্রাহককে আগে ফাঁকা ডিভিডি আমার ঠিকানায় পাঠাতে হবে এবং ডাক বা কুরিয়ার মাসুল গ্রাহককেই বহন করতে হবে। এই ক্ষেত্রও দ্বিতীয় শর্তটি প্রযোজ্য হবে।

বাংলাদেশের বাহিরের কোনো গাহকের অনুরোধ গ্রহণ করা হবে না। তাদের ইন্টারনেটের গতি যথেষ্ট ভালো, তাই তাদেরকে ডাউনলোড করে নিজ এলাকায় বিলি করার জন্য উৎসাহিত করা হলো।

গ্রাহক শুধু ফাঁকা ডিভিডির বদলেই উবুন্তু জন্টি জ্যাকল্প সংগ্রহ করতে পারবেন, এই লেনদেনে কোনো প্রকার টাকা-পয়সা অন্তর্ভুক্ত থাকবে না।

একজন গ্রাহক শুধু একটি ডিভিডি গ্রহণ করতে পারবেন, বন্ধ বা স্বজনের জন্য অনুরোধ গ্রহণযোগ্য না। সেই ক্ষেত্রে ডিভিডি গ্রহণের জন্য বন্ধু বা স্বজনকে আসার জন্য উৎসাহিত করা হলো।

ডিভিডি বিনিময়ের সময় সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, এর পরে কোনো রকম সাক্ষাত বা ফোন কল না করার জন্য অনুরোধ করা হলো।

(ঐচ্ছিক) আমি মাঝারি মানের ডিভিডি সরবরাহ করি, তাই আপনাদের অনুরোধ করা হলো একেবারেই সস্তা দামের ফাঁকা ডিভিডি দেবেন না। কারণ আপনার দেয়া ডিভিডিটাই কিন্তু আমি রাইট করে আরেক ভাইকে দেবো। বিষয়টা অনুগ্রহ করে মাথায় রাখবেন।

উক্ত শর্তগুলি গ্রহণ করতে পারলে অনুগ্রহ করে ০১১ ৯৯৩৮ ১০০৫ নম্বরে ফোন করে “রুশো” এর সাথে যোগাযোগ করে স্থান এবং সময় নির্ধারণ করে ডিভিডি সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য যে আমার কাছে উবুন্তু জন্টি জ্যাকল্প এর ডিভিডি ছাড়াও কুবুন্তু জন্টি জ্যাকল্প এর ডিভিডি আছে। এইগুলি সংগ্রহ করতে হলে “রুশো” এর সাথে যোগাযোগ করে প্রথমদিন ফাঁকা সিডি দিয়ে যেতে হবে এবং পরেরদিন সেই সিডি (বিষয়বস্তু সম্বলিত) ফেরৎ নিতে হবে। তবে সিডির ক্ষেত্রেও উপরোক্ত শর্তগুলি প্রযোজ্য হবে।

কিছুদিন আগে উবুন্টু জন্টি জ্যাকোল্পের ডেক্সটপ নটিফিকেশন ৩টি নমুনা পাবলিশ করা

হয়েছিলো, সেগুলি একবার দেখতে পারেন নমুনা ১, নমুনা ২, নমুনা ৩ লিঙ্কসমূহ থেকে।

মাইক্রোসফট শেয়ারপয়েন্ট ডিজাইনার ২০০৭ এক্কেবারে বিনামূল্যে
খুব সহজে মাইক্রোসফট বিনামূ্ল্যে কিছু দেয়না। আর দিলেও তা সীমিত সংখ্যক মানুষ বা কোম্পানি পেয়ে থাকে।

তবে মাইক্রোসফটও মাঝে মাঝে একটু পাগলামী করে। তার নমুনা হচ্ছে অফিস শেয়ারপয়েন্ট ডিজাইনার ২০০৭ তারা এক্কেবারে বিনামূল্যে বিতরণ শুরু করেছে গত ২ এপ্রিল ২০০৯ থেকে। আমি জানিনা কতদিন এরা এই কার্যক্রম চালাবে, তাই সময় ফুরিয়ে যাবার আগেই ডাউলোড করে নেয়া উচিৎ হবে।

ডাউনলোড করার আগে একবার জেনে নেয়া দরকার কি এই শেয়ারপয়েন্ট ডিজাইনার।

আমার জানা মতে প্রথম বিনামূল্যে WYSIWYG (What You See Is What You Get)

HTML এডিটর হিসেবে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার ৪-এর সাথে ফ্রন্টপেইজ এক্সপ্রেস সফটওয়্যারটি দেয়। উইন্ডোস ৯৮ ব্যবহারকারীরা সেটা ব্যবহার করতো। সঠিকভাবে কাজ না করার জন্য অনেকেই একে বলতো WYSIWTF (What You See Is What The Fuck!) এবং এর ব্যবহারে ভাটা পড়তে থাকে।

তবুও খোঁড়া ডিজাইনাররা এটার ব্যবহার করতো। পরে প্রফেশনালদের জন্য আসে মাইক্রোসফট ফ্রন্টপেইজ ৯৭ এবং তখন থেকেই ব্যপক জনপ্রিয় হতে থাকে ফ্রন্টপেইজ এবং তার সর্বশেষ সংস্করণ ২০০৩। কিন্তু এর পরে মাইক্রোসফট ফ্রন্টপেইজকে দুটো আলাদা ভাগ করে ফেলে। একটা মাইক্রোসফট এক্সপ্রেশন ওয়েব যেটা সাধারণ ডিজাইনারদের জন্য এবং অন্যটি মাইক্রোসফট শেয়ারপয়েন্ট ডিজাইনার, যেটাতে এক্সপ্রেশন ওয়েবের বৈশিষ্ঠ্য ছাড়াও ওয়েব এপ্লিকেশন তৈরীর জন্য বিশেষ ক্ষমতা দেয়া আছে।

আমরা অনেকেই ওয়েব ডিজাইনের জন্য এডোবি ড্রিমউয়েভার ব্যবহার করি, শেয়ারপয়েন্ট ডিজাইনার সেরকম কাজই করে থাকে এবং এর ক্ষেত্রে বাড়তি সুবিধা হলো এটা বিনামূল্যে পাওয়া যাচ্ছে। তাহলে পাইরেটেড ড্রিমউয়েভার বাদ দিয়ে একবার এটা ব্যবহার করে দেখি।

শেয়ারপয়েন্ট ডিজাইনার ২০০৭ বিনামূল্যে ডাউনলোড করা যাবে এই ঠিকানা থেকে।

শেয়ারপয়েন্ট ডিজাইনার ২০০৭ সম্পর্কে কিছু প্রশ্নোত্তর পাওয়া যাবে এই ঠিকানা থেকে।

মাইক্রোসফট শেয়ারপয়েন্ট ডিজাইনার কাস্টমারদের উদ্দেশ্য করে লিখা একটি চিঠি দেখা যাবে এই ঠিকানা থেকে।

আশাকরি মাইক্রোসফট শেয়ারপয়েন্ট ডিজাইনার ২০০৭ ওয়েব ডিজাইনারদের কাজে দেবে।

একবার নিজেই দেখে নিন উইন্ডোস সেভেন
মাত্র কয়েকদিন হলো মাইক্রোসফট তাদের পরবর্তি অপারেটিং সিস্টেম উইন্ডোস সেভেন এর প্রথম বেটা সাধারণ ব্যবহারকারীদের জন্য উনমুক্ত করেছে। আর এই কয়েকদিনেই এর ডাউনলোডের সংখ্যা দশ লক্ষ্যাধিক ছাড়িয়ে গিয়েছে। যা কি-না উইন্ডোস ভিস্তার চাইতে ৬০% বেশী!

এই ডাউনলোড বেশী হবার কারণ একটু বলে নেই। যখন ভিস্তা বের হয়, তখন বেশীরভাগ কম্পিউটার ব্যবহারকারীরা সিঙ্গেল কোর প্রসেসর ব্যবহার করতেন এবং ৭০% এর বেশী ব্যবহারকারী খুব বেশী হলে ৫১২ রেম ব্যবহার করতেন কম্পিউটারে। তাই ভিস্তা ব্যবহার করতে একটু হলেও দ্বিধা বোধ করতো। কিন্তু এই এক ভিস্তা গত দুই বছরে গোটা কম্পিউটার বাজারের চেহারাই বদলে দিয়েছে। স্টোরেজ, প্রসেসরের গতি, রেম সব দুই বছরে বেড়েছে প্রায় চার গুণ। তাই এখন কেউ উইন্ডোস সেভেন ব্যবহার করে দেখার জন্য ২য়বার ভাবছেনা। সরাসরি ডাউনলোড এবং ইনস্টল।

আপনারা চাইলেও এখনি উইন্ডোস সেভেন ডাউনলোড করে ইনস্টল করে দেখতে পারেন কতো ঝাকানাকা হতে পারে আপনার ডেস্কটপ! আমি এখানে উইন্ডোস সেভেন-এর রিভিউ লিখছিনা। আর এত কিছু পরিবর্তন হয়েছে উইন্ডোস সেভেন-এ, যে এক আর্টিক্যালে লিখে শেষ করাও যাবে না। তবে শিঘ্রই শুরু করবো রিভিউ লেখা।

চলুন তাহলে জেনে নেই কিভাবে ডাউলোড করা যাবে উইন্ডোস সেভেন।

৩২ বিট-এর ইংরেজি উইন্ডোস সেভেন ডাউনলোড করা যাবে এই ঠিকানা থেকে

৬৪ বিট-এর ইংরেজি উইন্ডোস সেভেন ডাউনলোড করা যাবে এই ঠিকানা থেকে

ডাউলোড করা আইএসও ডিভিডিতে রাইট করে সেখান থেকে ইনস্টল করতে হবে উইন্ডোস সেভেন। ইনস্টল হয়ে গেলে একটিভেট করতে হবে একটি প্রোডাক্ট কী দিয়ে। আর সেটা সংগ্রহ করতে হবে এই ঠিকানা থেকে। উক্ত ঠিকানায় গেলে আপনার উইন্ডোস লাইভ আইডি চাইবে এবং একবার প্রবেশ করে কিছু প্রক্রিয়া শেষ করলে আপনি একটি প্রডাক্ট কি পেয়ে যাবেন।

তাহলে আর দেরি না করে এক্ষুণি দেখে নিন, কেমন ঝাকানাকা করেছে এই নতুন উইন্ডোস। আর সামনে আমি উইন্ডোস সেভেন-এর রিভিউ তো লিখছিই।

ভালো কথা, আমার কিন্তু উইন্ডোস সেভেন-এর বুট স্ক্রিন (স্টার্টআপ স্ক্রিন) জটিল লেগেছে।

বিনামূল্যে ম্যাকাফি ভাইরাস স্ক্যান প্লাস
উইন্ডোজ ব্যবহারকারী আমরা সবাই এন্টিভাইরাস ব্যবহার করি। আমাদের নিরাপত্তা আরও জোরদার করার জন্য সিকিউরিটির আরও অনেক টুল ব্যবহার করি আমরা, এই যেমন ফায়ারওয়াল, এন্টিস্পাইওয়্যার ইত্যাদী। কিন্তু বাংলাদেশের বেশীরভাগ ব্যবহারকারীই চোরাই এন্টিভাইরাস চালিয়ে মনে করে অনেক বেশী নিরাপদ আছে।

একটা জিনিস আমাদের বোঝা উচিৎ যে এন্টিভাইরাস কোম্পানিগুলি এত টাকা খরচ করে ভাইরাসগার্ড বানিয়েছে, আরও টাকা লগ্নি করে সেটা মার্কেটিং করছে, আপনি সেটা সঠিক উপায়ে না কিনলে কি আপনাকে এমনি এমনিই তারা নিরাপত্তা দিয়ে যাবে? তারাও বোঝে কে কিনে চালাচ্ছে আর কে চুরি করে চালাচ্ছে।

আপনি যখন ইন্টারনেটের মাধ্যমে আপনার ভাইরাস গার্ডের ভাইরাস ডাটাবেইজ আপডেট করতে চাইছেন তখনই তরার বুঝতে পারছে যে আপনি কি চালান এবং আপনার সংযোগকে লাথি দিয়ে অন্য ভুয়া আপডেটের কাছে পাঠিয়ে দেয়। ফলাফলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি আপডেট পেলেন, আসলে আপনি কিছুই পেলেন না।

কিন্তু কিছু উপায় আছে যা ব্যবহার করে আপনি সত্যিকারের নিরাপত্তা পাবেন। যেমন আভিরা, এভিজি, আভাস্ত এরা একেবারেই বিনামূল্যে নুন্যতম নিরাপত্তা দিয়ে থাকে। কিন্তু এই মন চায় যে মোর। টাকা খরচ করতে চাইলে ৭০০ টাকা দিয়ে বাজার থেকে বিটডিফেন্ডার কিনে ফেলুন। এখন প্রথম তিনটি এন্টিভাইরাসের তালিকায় বিটডিফেন্ডার আছে। টাকা দিয়ে আবার আভিরা, এভিজি বা আভাস্ত কিনতে যায়েন না। অযথা টাকা পানিতে ফেলে দেয়া হবে।

আর মাগনা ১০০% নিরাপত্তা পেতে চাইলে আমার উদাহরণ অনুসরণ করতে থাকুন। তার আগে একটু ব্যাখ্যা করে নেই। এওএল বা আমেরিকা অনলাইন তাদের ব্যবহারকারীদেরকে বিনামূল্যে নিরাপত্তা সেবা দিয়ে আসছে অনেক আগে থেকে। কিছুদিন আগেও তারা এই নিরাপত্তা দিতো ক্যাসপারস্কাই দিয়ে। সম্প্রতি ক্যাসপারস্কাই-এর পারফরমেন্স খারাপ হয়ে যাওয়ায় আর ম্যাকাফির পারফরমেন্স ভালো হয়ে যাওয়ায় এরা ক্যাসপারস্কাই বাদ দিয়ে ম্যাকাফি দিয়ে নিরাপত্তা দিচ্ছে।নাম ভাইরাস স্ক্যান প্লাস হলেও এর সাথে ফায়ারওয়াল আছে। বিস্তারিত জানতে পারবেন এখান থেকে।

আপনিও চাইলে এই ম্যাকাফি মাগনা নিয়ে আজীবন চালাতে পারেন। সেটা পাবার জন্য প্রথমে ইন্টারনেট এক্সপ্লোডার দিয়ে যেতে হবে এই ঠিকানায়। সেখানে গেলেই দেখা যাবে ইউজারনেম/পাসওয়ার্ড চাইছে। ইউজারনেমের স্থানে লিখুন ইংরেজীতে “ইউএসম্যাকাফিউইজার” আর পাসওয়ার্ডে লিখুন “123free” আর পরে দেখলেই বুঝবেন কি করতে হবে।

অনুগ্রহ করে কেউ অন্যের ক্ষতি করার জন্য পাসওয়ার্ড বদল করবেন না। এটা সবার জন্য উন্মুক্ত, তাই সবাই এটা বিনামূল্যে ব্যবহার করুন।

আচ্ছা অনেকেই এখন মন্তব্যে লিখবেন কি ইউজারনেম লিখবেন বুঝতে পারছেন না। আমি ইচ্ছে করেই বাংলায় লিখলাম। কারণ এওএল যদি দেখে আমার ব্লগ থেকে ওদের সাইটে ট্রাফিক যাচ্ছে আর একই ইউজারনেম ব্যবহার করছে তাহলে ওরা এখানে এলে ইংরেজী পড়ে বুঝে ফেলতে পারে।   তাই একটু চালাকি। তাও আপনাদের হিন্ট দিয়ে দেই। আমি লিখেছি ইউএস, আপনারা লিখবেন us, এভাবে। বুঝতে না পারলে মন্তব্যে ইমেইলের মাধ্যমে জানতে চান, আমি ইমেইল করে দেবো। কেউ মাতব্বরি করে মন্তব্যে কি বুঝলেন সেটা লিখতে যায়েন না।