Reality Bites » ভাইরাস

মাইক্রোসফট সিকিউরিটি এসেনসিয়ালস্
উইন্ডোস ব্যবহারকারীদের ভাইরাস নিয়ে আমাদের একটা যন্ত্রণা রয়েই গ্যাছে। আর সেই যন্ত্রণা আরও বেড়ে যায় যখন নামকরা এন্টিভাইরাসগুলি কাজ করে না।

আমি লেখা নিয়ে এগিয়ে যাবার আগে কয়েকটা কথা বলে রাখতে চাই। আমরা যারা উইন্ডোসকে বিভিন্নভাবে গালিগালাজ করি ভাইরাসের যন্ত্রনায় ত্যাক্ত হয়ে, তাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আপনারা সবাই কম বেশী উইন্ডোস এক্সপি ব্যবহার করছেন যা কি-না প্রায় ৮-৯ বছর পুরাতন একটি অপারেটিং সিস্টেম এবং এদের বেশীরভাগ ব্যবহারকারীই উইন্ডোস আপডেট ব্যবহার করেননা বিভিন্ন কারণে। একটা কথা মেনে নিন, যে মাইক্রোসফট যখন বোঝে যে তাদের কোনো সমস্যা আছে, তখন সেটা তারা ঠিক করে ফেলে, আমরা যদি সেই সমাধানটা উইন্ডোস আপডেটের মাধ্যমে গ্রহণ না করি, তাহলে গালি দিয়ে লাভ আছে? ৮-৯ বছর আগের অপারেটিং সিস্টেম তো জানেনা এখনকার প্রোগ্রামাররা কত পটু   এমনকি আপনি যে নতুন “কোর” মার্কা প্রোসেসরগুলি ব্যবহার করছেন, এক্সপি কিন্তু সেটিকেও ঠিকমতন ব্যবহার করতে জানেনা। তাই পরামর্শ দিচ্ছি এখন সময় নতুন অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোস ভিস্তা বা উইন্ডোস সেভেন গ্রহণ করার।

যাই হোক, মূল বিষয়ে ফিরে যাই। উইন্ডোস ভিস্তার সাথে মাইক্রোসফট দিয়েছিলো উইন্ডোস ডিফেন্ডার। যা স্পাইওয়্যার ধরার জন্য ভালো একটি সমাধান ছিলো। এবার এক ধাপ এগিয়ে ভাইরাস ও সেরকম যে-কোনো সমস্যার প্রতিবন্ধক হিসেবে নিয়ে এসেছে মাইক্রোসফট সিকিউরিটি এসেনসিয়ালস্। চমৎকার একটি সফটওয়্যার বানিয়েছে এবার মাইক্রোসফট। একদম হালকা, রিয়েলটাইম প্রটেকশন, প্রতিদিন আপডেট। হালকা বলতে আমি বোঝাচ্ছি অনেক এন্টিভাইরাস আছে যেগুলি মেশিনের সর্বচ্চ মেমরি গ্রহণ করে বসে আছে, স্বাভাবিকভাবে কম্পিউটার চালাতেই ঝামেলা হচ্ছে আপনার। এটা সেরকম না, অনেক ক্ষেত্রে ব্যবহারকারী বুঝতেই পারবেন না যে একটা এন্টিভাইরাস চালো আছে। শুধু তাই না, কোনো কারণে এটা যদি আপনার ভাইরাস ধরতে না পারে বা আপনি একটি ফাইলকে ভাইরাস হিসেবে ধারণা করছেন, তাহলে টেকনেট গ্রুপে জানিয়ে দিন, ওরা দ্রুত আপনার সমস্যার সমাধান করে আপডেটে যুক্ত করে ফেলবে।

অনেকেই জানতে চাইতে পারেন যে এতই যদি ভালো কিছু হবে, তাহলে উইন্ডোসের সাথে বিনামূ্ল্যে আসলোনা কেনো। উইন্ডোসের সাথে বিনামূল্যে জিনাসপত্র দিতে গিয়ে মাইক্রোসফটকে বহু ঝামেলা পোহাতে হয়েছে অতীতে। যেমন উইন্ডোস ডিফেন্ডার ভিস্তার সাথে এসেছিলো বিনামূল্যে আর সেজন্য ইউরোপীয় উইনিয়নের কাছে আইনি সমস্যায় জড়াতে হয়েছে এবং জরিমানা দিতে হয়েছে অনেক টাকা। সেই ঝামেলা এবার আর করেনি মাইক্রোসফট, ছোট্ট ইনস্টলার, চাইলে ডাউনলোড করে নিন।

কম্প্লিমেন্ট হিসেবে বিটডিফেন্ডারের লাইসেন্স পেলাম
আমার মনে হয় বাংলাদেশের বিটডিফেন্ডার বিক্রেতারা আমার ব্লগের বিভিন্ন পোস্ট লক্ষ্য করে আসছিলো। সেদিন হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলে, “আপনাকে কোথায় পাওয়া যাবে, আমরা আপনাকে বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি ২০০৮ এর একটা সংষ্করণ উপহার দিতে চাই।” আমি ঠিকানা দিতেই এক ভদ্রলোক একটা বাক্স নিয়ে এসে হাজির হলেন। আমি কিছুটা হলেও অবাক হয়েছি। তাই জিজ্ঞেস করলাম, ভাই এটা কেনো? উনি জানালেন উনার কোম্পানী আমার কার্যকলাপ লক্ষ্য করছিলো, উনারা আমার ব্লগ নিয়মিত পড়েন তাই আমাকে একটা কপি দিতে চান যাতে আমি সেটা ব্যবহার করতে পারি এবং আমার নেটওয়ার্কের মাধ্যমে সবাইকে এটা ব্যবহার করার জন্য উৎসাহিত করতে পারি।

সত্য কথা বলতে আমি আজ দেড় বছর হতে চললো এন্টিভাইরাস সফটওয়্যার কিনে ব্যবহার করি। আগে ব্যবহার করতাম এভিজি প্রফেশনাল এডিশন, কিন্তু পরে দেখলাম ওদের এন্টিভাইরাস চট্ করে কোনো ভাইরাস চিনতে পারেনা। পরে কিনলাম আভাস্ত, এরও একই সমস্যা। ম্যাকফির দাম অনেক বেশী আর নর্টন একটা ফালতু সিকিউরিটি স্যুট। আভিরা কিনি নাই, কারণ আভিরা নতুন ভাইরাস চিনতে পারলেও পুরাতন ভাইরাস চিনতে পারে না।

আর তথন অনেক খোঁজ খবর নিয়ে বিটডিফেন্ডার কিনেছিলাম। আমি যখন লাইসেন্স কিনেছিলাম, তখন বাংলাদেশের বাজারে এভাবে বিটডিফেন্ডার উপলব্ধ ছিলোনা বলে আমার মনে হয়। এখন কিন্তু কেউ চাইলেই বিটডিফেন্ডার, ক্যাসপারস্কাই, নড৩২ কিনতে পারেন বাংলাদেশের বাজারে। তবে কেউ যদি কিনেই এন্টিভাইরাস ব্যবহার করতে চান, তাহলে বিটডিফেন্ডার বা ক্যাসপারস্কাই কিনে ব্যবহার করুন। বিশ্বের বাজারের চাইতে আমাদের এখানে অনেক সস্তায় এগুলি পাওয়া যায়।

আর যাই করুন, এন্টিভাইরাসটি অন্তত কিনে ব্যবহার করুন, এতে আপনারই সুবিধা।