Reality Bites » Internet

কিউবি ময়না তদন্ত
এই মাসের ২ তারিখ থেকে ফোনের পর ফোন পাচ্ছি কিউবি ব্যবহারকারীদের কাছে থেকে, সবারই একই কথা এটা কি! কিউবি’র বিল পেয়ে সবাই একটু হলেও হতভম্ব হয়েছে। এদের মধ্যে বেশীরভাগেরই অভিযোগ হচ্ছে; কিউবি ভ্যাটের কথা বলেনি সংযোগ বিক্রি করার সময়। কিন্তু এরকম অভিযোগ আনার আমি কোনো যুক্তি দেখিনা। ওদের ওয়েব সাইটে পরিস্কার বলা আছে সকল চার্জের সাথে ভ্যাট প্রযোজ্য, সাইটে লেখা থাকলে মুখেও নিশ্চয়ই বলবে ওদের সেলস্ পারসনরা, যদি বাংলা লায়নের মতন অজ না হয়ে থাকে।

এর পরের অভিযোগ হলো গত মাসের ১৫ তারিখের দিকে কিউবি ২৫৬ এবং ৫১২ প্যাকেজকে স্কাই লিমিট করে দেয়। অর্থাৎ যদি ভালোভাবে ব্রাউজ না করে সারাদিন বসে পর্ণ ডাউনলোড করেন বা ওদের লাইন নিয়ে নিজেই আইএসপি খুলে না বসেন, তাহলে আপনি উক্ত প্যাকেজগুলি উপভোগ করতে পারবেন। কিন্তু যখন বিল এলো, তথন সবারই মাথায় হাত! তারা আগের মতন কিলোবাইট হিসেবে বিল ধার্য্য করেছে। শুধু তাই না, যারা নতুন লাইন নিয়েছে তাদের ঐ মাসের অতিরিক্ত টাকা এই মাসের বিল থেকে বিয়োগ না করে যোগ করে দিয়েছে।

এর চাইতে বাজে কি আর কোনো পরিস্থিতি হতে পারে? আমার মনে হয়না হতে পারে। এই লেখাটি লেখা পর্যন্ত ৮ দিন হতে চললো কিন্তু এখনো গ্রাহকরা বিলের আপডেট পায়নি। আমি আশাকরবো যে তারা এসব ফাউল সফটওয়্যার ফেলে দিয়ে প্রফেশনাল জিনিসপত্র চালাবে এবং প্রফেশনাল মানের সেবা দেবে।

এ তো গেলো সাময়িক (!) সমস্যার কথা, যেটা ঠিক হয়ে যাবে বলে আমরা সবাই আশা করি। কিন্তু একটা জিনিস আমার ভালো লাগেনি, সেটা হলো এদের আপলোড পলিসি। ডাউনলোড গতির এক চতুর্থাংশ আপলোডের গতি। এই কথাটি কিন্তু কোথাও বলা নেই। এরা বড় গলায় বলছে যে বিটিআরসি-এর দেয়া নিয়ম অনুযায়ী এরকম করা হয়েছে। যদি আপলোড/ডাউনলোড সমান লাগে, তাহলে মাসিক ট্রান্সফার লিমিটেড করে ফেলতে হবে, যেমন মাসে ৬ গিগা বা ১০ গিগা। এই বিষয়টা আমার যাচাই করে দেখার সুযোগ হয়নি, আমি বিটিআরসি’র কয়েকজনকে চিনি কিন্তু আমার ধারণা উনারা এর জবাব দিতে পারবেন না। বাংলালায়ন কিন্তু ডাউনলোডের অর্থেক আপলোড দিচ্ছে, কিন্তু ওদের আবার মাসিক ট্রান্সফার লিমিটেড।

কিউবির গ্রাহকদের মাঝে মাঝেই অপটিমাইজেশন নামের অগ্নিপরীক্ষা দিয়ে যেতে হচ্ছে। তারা দিনে দুপুরে নেটওয়ার্কের কাজ করছে এবং সেই সময় গ্রাহকদের ডাউনলোডের গতি ১/২ কিলোবাইট/সেকেন্ডে নেমে আসছে, ঠিক ঢাকা শহরের গ্যাস লাইনের মতন। এই সমস্যা ছাড়া আপটাইম নিয়ে আপাতত ঝামেলা দেখা যাচ্ছেনা। যাদের রিসিভার দিন-রাত ২৪ ঘন্টা ধরে চলছে ৩-৪ দিন পরে দেখা যায় তাদের ডাটা ট্রান্সফার বন্ধ হয় যায়, তখন রিসিভারটা বন্ধ করে চালু করলেই সব ঠিক হয়ে যায়। বিটিসিএল যে এডিএসএল সেবা দেয়, সেগুলি দিয়ে ডাউলোড চালালে কিছুক্ষণ পর পর সেগুলি হ্যাঙ্গ করে, কিউবিরটা তার থেকে অনেক ভালো। তবে গরমকালে এটার পরিমাণ বাড়তেও পারে। কিন্তু সত্য কথা বলতে সিমেন্স গিগাসেটের এই রিসিভারগুলি আমার ভালো লেগেছে। রিসিভারগুলি নিজেই রাউটার হিসেবে কাজ করতে পারে, তাই রিসিভার থেকে একটা সংযোগ নিয়ে একটা হাব/সুইচে লাগিয়ে দিলেই অনায়াসে যত খুশি তত কম্পিউটারে সংযোগ ব্যবহার করা যায় একসাথে।

পাকিস্তানে অবশ্য কিউবির সংযোগ নিতে টাকা দিতে হয়না। আবার পাকিস্তানে ওরা আরও একটা রিসিভারটা দিচ্ছে, যেটা ওয়াইম্যাক্স গ্রহণ করে ওয়াইফাইতে পরিবর্তন করতে পারে, মানে অফিস/বাসায় লাগালে তারের ঝামেলা ছাড়াই সুন্দর কাজ করা যাবে। আমি আশা করবো আমাদের এখানে ঐ মাল শিঘ্রই চলে আসবে।

কাস্টমার সার্ভিসের ব্যবহার ভীষণ ভালো, কিন্তু বেচারাদের হাতে কিছু নেই, মানে তারা চাইলেও একটা সাপোর্ট বা অভিযোগ লেখা ছাড়া কিছু করতে পারে না। যেসব পোলাপাইন ফিল্ডে কাজ করে, তারা শিক্ষিত এবং সন্মান করে। কোনো সমস্যা হলে আপ্রাণ চেষ্টা করে সেটা সারানোর।

মোট কথা -

আমি মাঝে মাঝে অনেক আপলোডের কাজ করি, যেটা কিউবি দিয়ে ভালোভাবে করা যাবে না। আমার ৫১২ প্যাকেজে আপলোডের গতি মাত্র ১২৮।

এখন পর্যন্ত ওরা যে গতি দেবার কথা বলছে সেটাই দিচ্ছে এবং সেটা থাকছে।

কাস্টমার সাপোর্ট ভালো।

মাঠ কর্মীদের ব্যবহার ভালো এবং ওরা শিক্ষিত। ডিসের লাইনের পোলাপাইন দিয়ে ইন্টারনেট লাইনের কাজ করাচ্ছে না।

নেটওয়ার্ক সম্প্রসারণে আগ্রহী, তাই আশা করা যায় ঢাকার বাহিরেও এদের অবস্থান থাকবে।

এখন দেখা যাক সামনে কি হয়!

বাংলালায়নে ফোনে একদিন
গতকালকে প্রথম আলোতে বিশাল বিজ্ঞাপণ দিয়েছে বাংলালায়ন। আমি কিউবি ব্যবহার করছি, কিন্তু চিন্তা করলাম দেখি এদের কি অবস্থা। ফোন দিলাম ওদের নম্বরে (হট্‌লাইনে), এক মহিলা ধরলেন গলার স্বর সেক্সি না। কেনাকাটার ব্যপারে কোথাও ফোন করে যদি সেক্সি স্বরের মেয়ের সাথে কথা না হয় ভালো লাগেনা। এখানে একটা পরামর্শ দিয়ে রাখতে চাই, কেউ যদি ভালো ব্যবসা করতে চান, তাহলে টেলিফোন অপারেটরের কন্ঠ অবশ্যই সেক্সি দেখে নিয়োগ দেবেন এবং শো-রুমেও সেক্সি মেয়েদের (চিকন, খানিকটা লম্বা এবং ফর্সা হলেই চলে আমাদের দেশে) নিয়োগ দেবেন; ব্যবসা ভালো হবে। যাই হোক, আলাপ আলোচনা কি হলো সেটা বলি-

অপারেটর: হ্যালো!

যখন আমি কিছু কেনার উদ্দেশ্যে ফোন দিয়েছি আমি আশা করছিলাম আমাকে গুড মর্নিং বা আসসালামুআলাইকুম জাতীয় কিছু বলবে, শুধু হ্যালো আমি আশা করি নাই।

আমি: আচ্ছা আপনাদের সেলস্ বা মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে কথা বলতে পারি?

কোথা থেকে বলছেন?

সাথে প্লিজ বললে ভালো করতেন, কিন্তু বলেন নাই।

অমি আজাদ বলছি, মাইক্রোসফট থেকে।

ভাবলাম আমার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করলে একটু বেশী গুরুত্ব পাবো, কিন্তু পরবর্তী আলোচনায় সেরকম কোনো লক্ষণ দেখলাম না।

আপনি আমাকেই বলতে পারেন, আমি প্রয়োজন মনে করলে ফরোয়ার্ড করবো টিমের কাছে।

আচ্ছা আপনারা যে পত্রিকায় বিজ্ঞাপণ দিয়েছেন, আপনারা কি কার্যক্রম শুরু করেছেন?

জ্বী।

আপনারা কি উত্তরাতে লাইন দিচ্ছেন বা গুলশানে?

দিচ্ছি কিন্তু সবখানে ঠিকমতন লাইন পৌছেনি, আমাদের কাজ চলছে, আপনি আমাদের ওয়েব সাইটে গিয়ে দেখতে পারেন আপনার এলাকা আমাদের আওতায় আছে কি-না।

আপু, আমার তো এখন ইন্টারনেট সংযোগ নেই, আপনি যদি একটু দেখে বলতেন।

মিথ্যা বলার জন্য দুঃখিত, আমার টার্গেট ছিলো ওদেরকে যাচাই করা, তাই বলতে হয়েছে।

আপনাকে আমাদের সাইটে গিয়েই দেখতে হবে, এটাই সিস্টেম করেছি আমরা।

আমার যে এখন ইন্টারনেটের লাইন নাই!

আপনি অফিস বা সাইবার ক্যাফে থেকে বাংলালায়নওয়াইম্যাক্স ডট কম সাইটে গিয়ে দেখতে হবে।

এখানে আমি লক্ষ্য করলাম মেয়েটা প্লিজ বললো না, প্লিজ বললেই কিন্তু ল্যাটা চুকে যায়!

আচ্ছা, আপনারা কি কি মডেম দিচ্ছেন আর কিভাবে সংযোগ নিবো?

আমরা তিন রকমের মডেম দিচ্ছি, ডিপেন্ড করে আপনার অবস্থান এবং আমাদের কাভারেজের উপরে। ইউএসবি ৩৫০০ টাকা, ইনডোর মডেম ৪০০০ এবং আউটডোর মডেম ১০০০ টাকা দাম।

আচ্ছা ইনডোর আর আউটডোর মডেমে কি রাউটার বিল্ট-ইন?

এটা ঠিক বলতে পারবো না।

না মানে কিউবি যেই সিমেন্স গিগাসেটের মডেমটা দিচ্ছে সেটা রাউটার হিসেবে কাজ করে, আপনি ওখান থেকে লাইন নিয়ে একটা সুইচ বা হাবে লাগিয়ে অনেকগুলি মেশিনে একসাথে চালাতে পারবেন। আপনাদের কি সেরকম সুবিধা আছে?

আমি ঠিক বলতে পারছি না।

আপনি কি এরকম কাউকে দেবেন যে বলতে পারবে?

এটা আপনি সচাইতে ভালো জানতে পারবেন আমাদের যে প্রমোশনাল এক্সপিরিয়েন্স কার আছে সেখানে জিজ্ঞেস করলে।

এক্সপিরিয়েন্স কার কথাটা হুবহু নাও মিলতে পারে, কি নাম বলেছিলো হুবহু মনে পড়ছেনা।

সেটা আবার কি?

বিভিন্ন এলাকায় আমরা আমাদের প্রমোশনাল এক্সপিরিয়েন্স কার পাঠাচ্ছি, একটা মাইক্রোবাসের মধ্যে আমাদের ডিভাইস, কম্পিউটার ইত্যাদি দিয়ে। আপনি সেখানে আমাদের সেবা ব্যবহার করে দেখতে পারেন এবং ওখানে অনেক তথ্য দেয়া আছে, আশাকরি ওরা আপনার প্রশ্নের জবাব দিতে পারবে।

আচ্ছা, আমি লাইন নিতে কোথায় যাবো?

আপনার রেজিস্ট্রেশন নম্বরটা কত?

কোন রেজিস্ট্রেশন নম্বর জানতে চাইছেন?

আপনি কি অনলাইনে আমাদের ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করেছিলেন?

করেছিলাম বছরখানেক আগে, নম্বরটাতো লিখে রাখিনি।

যাই হোক সমস্যা নাই, আপনি যেই এলাকা থেকে রেজিস্ট্রেশন করেছেন, সেই এলাকা ধরে আমরা লটারি করবো। লটারিতে যাদের নাম উঠবে আমরা তাদের ফোন করে জানাবো তাদের এলাকায় বা কাছাকাছি কোখায় কবে আমাদের এক্সপিরিয়েন্স কার থাকবে, তারা সেখানে গিয়ে লাইন নিতে পারবেন।

এমন মনে হলো বাংলালায়ন লটারি করে নির্বাচন করবে কোন কোন দরিদ্র/দুস্থ ইন্টারনেট ব্যবহারকারী(দের)কে লাইন দেয়া যায়। দয়া করে তাদেরকে লাইন দেবে এবং সেই দয়া পেয়ে দরিদ্র/দুস্থ ইন্টারনেট ব্যবহারকারীদের জীবনধারা পাল্টে যাবে।

আচ্ছা।

আর কি কিছু জানতে চান?

না ঠিক আছে, আমার এলাকায় লাইন আসলেতো আমি জানতেই পারছি। ঠিক আছে, আপনাকে ধণ্যবাদ।

কিছু বোঝার আগেই খটাস্ করে ফোন রেখে দিলেন ভদ্রমহিলা!

আমার মনেহয় এদের অনেক কাঠ খড়ি পুড়াতে হবে সেবা দিতে, তথ্য দিতে এবং ব্যবহার ঠিক করতে। এখন কিন্তু একটা রিক্সাওয়ালাও ব্যবহার বোঝে এবং ভালো ব্যবহার আশা করে। “এই ব্যাটা যাবি” বললে রিক্সাওয়ালা নিয়ে যেতে চায়না যদি খুব বাঁটে না পড়ে। আর আমি কি মনে করে এদের সেবা নিবো! যারা ফোনেই ঠিক করে কথা বলেনা।

সবচাইতে খারাপ জিনিসটা হলো এদের সাইটের স্পিড মিটার, যা কিনা আপানার ইন্টারনেট সেবার গতি পরীক্ষা করে বলবে আপনার বর্তমান সংযোগের গতি কত। চালাকি করে সেটার মাপের ধরণ কমিয়ে রাখা হয়েছে, যাতে আপনর ইন্টারনেট সংযোগের গতি আপনি কম দেখেন। বিশ্বাস না করলে পরীক্ষা করে দেখতে পারেন।

খেলা তো কেবল জমবে, মার্চে ব্র্যাকনেট কি এক আহামরি মোবাইল প্রযুক্তি নিয়ে আসবে শুনলাম। আমাদের কাজ দেখা আর মজা নেয়া। প্রতিযোগিতা না থাকলে মজা নাই।

মাইক্রোসফট শেয়ারপয়েন্ট ডিজাইনার ২০০৭ এক্কেবারে বিনামূল্যে
খুব সহজে মাইক্রোসফট বিনামূ্ল্যে কিছু দেয়না। আর দিলেও তা সীমিত সংখ্যক মানুষ বা কোম্পানি পেয়ে থাকে।

তবে মাইক্রোসফটও মাঝে মাঝে একটু পাগলামী করে। তার নমুনা হচ্ছে অফিস শেয়ারপয়েন্ট ডিজাইনার ২০০৭ তারা এক্কেবারে বিনামূল্যে বিতরণ শুরু করেছে গত ২ এপ্রিল ২০০৯ থেকে। আমি জানিনা কতদিন এরা এই কার্যক্রম চালাবে, তাই সময় ফুরিয়ে যাবার আগেই ডাউলোড করে নেয়া উচিৎ হবে।

ডাউনলোড করার আগে একবার জেনে নেয়া দরকার কি এই শেয়ারপয়েন্ট ডিজাইনার।

আমার জানা মতে প্রথম বিনামূল্যে WYSIWYG (What You See Is What You Get)

HTML এডিটর হিসেবে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার ৪-এর সাথে ফ্রন্টপেইজ এক্সপ্রেস সফটওয়্যারটি দেয়। উইন্ডোস ৯৮ ব্যবহারকারীরা সেটা ব্যবহার করতো। সঠিকভাবে কাজ না করার জন্য অনেকেই একে বলতো WYSIWTF (What You See Is What The Fuck!) এবং এর ব্যবহারে ভাটা পড়তে থাকে।

তবুও খোঁড়া ডিজাইনাররা এটার ব্যবহার করতো। পরে প্রফেশনালদের জন্য আসে মাইক্রোসফট ফ্রন্টপেইজ ৯৭ এবং তখন থেকেই ব্যপক জনপ্রিয় হতে থাকে ফ্রন্টপেইজ এবং তার সর্বশেষ সংস্করণ ২০০৩। কিন্তু এর পরে মাইক্রোসফট ফ্রন্টপেইজকে দুটো আলাদা ভাগ করে ফেলে। একটা মাইক্রোসফট এক্সপ্রেশন ওয়েব যেটা সাধারণ ডিজাইনারদের জন্য এবং অন্যটি মাইক্রোসফট শেয়ারপয়েন্ট ডিজাইনার, যেটাতে এক্সপ্রেশন ওয়েবের বৈশিষ্ঠ্য ছাড়াও ওয়েব এপ্লিকেশন তৈরীর জন্য বিশেষ ক্ষমতা দেয়া আছে।

আমরা অনেকেই ওয়েব ডিজাইনের জন্য এডোবি ড্রিমউয়েভার ব্যবহার করি, শেয়ারপয়েন্ট ডিজাইনার সেরকম কাজই করে থাকে এবং এর ক্ষেত্রে বাড়তি সুবিধা হলো এটা বিনামূল্যে পাওয়া যাচ্ছে। তাহলে পাইরেটেড ড্রিমউয়েভার বাদ দিয়ে একবার এটা ব্যবহার করে দেখি।

শেয়ারপয়েন্ট ডিজাইনার ২০০৭ বিনামূল্যে ডাউনলোড করা যাবে এই ঠিকানা থেকে।

শেয়ারপয়েন্ট ডিজাইনার ২০০৭ সম্পর্কে কিছু প্রশ্নোত্তর পাওয়া যাবে এই ঠিকানা থেকে।

মাইক্রোসফট শেয়ারপয়েন্ট ডিজাইনার কাস্টমারদের উদ্দেশ্য করে লিখা একটি চিঠি দেখা যাবে এই ঠিকানা থেকে।

আশাকরি মাইক্রোসফট শেয়ারপয়েন্ট ডিজাইনার ২০০৭ ওয়েব ডিজাইনারদের কাজে দেবে।

কম্প্লিমেন্ট হিসেবে বিটডিফেন্ডারের লাইসেন্স পেলাম
আমার মনে হয় বাংলাদেশের বিটডিফেন্ডার বিক্রেতারা আমার ব্লগের বিভিন্ন পোস্ট লক্ষ্য করে আসছিলো। সেদিন হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলে, “আপনাকে কোথায় পাওয়া যাবে, আমরা আপনাকে বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি ২০০৮ এর একটা সংষ্করণ উপহার দিতে চাই।” আমি ঠিকানা দিতেই এক ভদ্রলোক একটা বাক্স নিয়ে এসে হাজির হলেন। আমি কিছুটা হলেও অবাক হয়েছি। তাই জিজ্ঞেস করলাম, ভাই এটা কেনো? উনি জানালেন উনার কোম্পানী আমার কার্যকলাপ লক্ষ্য করছিলো, উনারা আমার ব্লগ নিয়মিত পড়েন তাই আমাকে একটা কপি দিতে চান যাতে আমি সেটা ব্যবহার করতে পারি এবং আমার নেটওয়ার্কের মাধ্যমে সবাইকে এটা ব্যবহার করার জন্য উৎসাহিত করতে পারি।

সত্য কথা বলতে আমি আজ দেড় বছর হতে চললো এন্টিভাইরাস সফটওয়্যার কিনে ব্যবহার করি। আগে ব্যবহার করতাম এভিজি প্রফেশনাল এডিশন, কিন্তু পরে দেখলাম ওদের এন্টিভাইরাস চট্ করে কোনো ভাইরাস চিনতে পারেনা। পরে কিনলাম আভাস্ত, এরও একই সমস্যা। ম্যাকফির দাম অনেক বেশী আর নর্টন একটা ফালতু সিকিউরিটি স্যুট। আভিরা কিনি নাই, কারণ আভিরা নতুন ভাইরাস চিনতে পারলেও পুরাতন ভাইরাস চিনতে পারে না।

আর তথন অনেক খোঁজ খবর নিয়ে বিটডিফেন্ডার কিনেছিলাম। আমি যখন লাইসেন্স কিনেছিলাম, তখন বাংলাদেশের বাজারে এভাবে বিটডিফেন্ডার উপলব্ধ ছিলোনা বলে আমার মনে হয়। এখন কিন্তু কেউ চাইলেই বিটডিফেন্ডার, ক্যাসপারস্কাই, নড৩২ কিনতে পারেন বাংলাদেশের বাজারে। তবে কেউ যদি কিনেই এন্টিভাইরাস ব্যবহার করতে চান, তাহলে বিটডিফেন্ডার বা ক্যাসপারস্কাই কিনে ব্যবহার করুন। বিশ্বের বাজারের চাইতে আমাদের এখানে অনেক সস্তায় এগুলি পাওয়া যায়।

আর যাই করুন, এন্টিভাইরাসটি অন্তত কিনে ব্যবহার করুন, এতে আপনারই সুবিধা।

আবার নতুন ইন্টারনেট এক্সপ্লোরার!!!
ছাড়ে দে মা কাঁন্দে বাঁচি!!!

পুরাতন কথা, কিন্তু বেশ চলে। যারা একটু কম্পিউটার সচেতন, তারা ইন্টারনেট এক্সপ্লোডার ব্যবহার করে এই কথাই বলবেন।

আমরা যারা না জেনে না বুঝে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোডার (না ভুল লিখি নাই, এটাই সঠিক বানান হওয়া উচিৎ) ব্যবহার করি, তারা প্রতি মুহূর্তেই বিভিন্ন সমস্যার সম্মুখিন হচ্ছি। এর জন্য অবশ্য কাউকে দায়ী করা ঠিক হবেনা। এখনো ৯০% কম্পিউটার ব্যবহারকারী মনে করেন ইন্টারনেট মানেই হচ্ছে ডেস্কটপে নীল রঙের e চিহ্নটা। কিছু করার নাই।

ইন্টারনেট এক্সপ্লোডারের নিরাপত্তাজনিত অনেক সমস্যা ছিলো, আছে এবং আশা করা যায় থাকবে। গতকালকে মাইক্রোসফট মিক্স ০৮-এ ইন্টারনেট এক্সপ্লোডারের ৮ নম্বর সংষ্করণটির বেটা (এখনো শেষ হয়নি) ১ ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আর এটা ব্যবহার করতে গিয়ে আমার যেই অভিজ্ঞতা হলো তা বলি।

উপরের ছবিটি মাইক্রোসফটের সাইট থেকে নেয়া, দেখা যাচ্ছে We Heard You লেখা আছে। আমরা কি চিৎকার করছিলাম আর মাইক্রোসফট সেটা শুনতে পেয়েছে! না, ইন্টারনেট বোদ্ধাদের প্রয়োজনের শেষ নাই, তাদের প্রয়োজন মেটায় এরকম সমাধান যারা দিতেপারে বোদ্ধারা সেটাই ব্যবহার করে। বাজারে ইন্টারনেট এক্সপ্লোডারের পাশাপাশি আছে মজিলা ফায়ারফক্স, অপেরা, সাফারি। এখন ইন্টারনেট এক্সপ্লোডার ব্যবহারের চাইতে যেহেতু ঐ তিনটা ব্রাউজার ব্যবহারে বেশী সুবিধা পাওয়া যায়, তাই স্বভাবতই মানুষ ইন্টারনেট এক্সপ্লোডার ছেড়ে ঐগুলি ব্যবহার শুরু করছে।

এই বাজার হাতছাড়া যাতে না হয়েযায় তারজন্য ইন্টারনেট এক্সপ্লোডার ৭ পুরাতন না হতেই ৮ ছাড়ার সিদ্ধান্ত নিলো মাইক্রোসফট। অনেকে ৭-এই অভ্যস্ত হয়নি, আবার ৮।

ইন্টারনেট এক্সপ্লোডার ৫.৫, ৬.১ এবং ৭ হচ্ছে মাইক্রোসফটের বিপর্যয়। গুগল্-এর পরিসংখ্যান দেখলে জানা যায় যে ঐ সংস্করণগুলির ব্যবহার কত কম। এখনো ৬০% ব্যবহারকারী ইন্টারনেট এক্সপ্লোডার ৬ চালায়।

এখন দেখি এই ৮ নম্বর সংস্করণের কি কি ফায়দা আছে-

একটা নতুন এবং ইউনিক সুবিধা হলো এক্টিভিটিস। আগে আমাদের বিভিন্ন তথ্য এক সাইট থেকে নিয়ে অন্য সাইটে দিয়ে আরও তথ্য বের করতে হতো। সেটা সুবিধা যোগ করেছে সরাসরি। যেমন ধরুন আপনি একটি সাইট ব্রাউজ করছেন, সেখানে একটা ঠিকানা দেয়া আছে, ইন্টারনেট এক্সপ্লোডার ৮ ঠিকানা বুঝতে পারলে তার পাশে সয়ংক্রিয়ভাবে এক্টিভিটিস বোতাম দেখাবে যাতে ক্লিক্ করে আপনি উক্ত ঠিকানাটি লাইভ ম্যাপে দেখতে পারবেন। ঠিক এভাবেই বিভিন্ন তথ্য ভিন্ন ভিন্ন ওয়েব এপ্লিকেশনে নিয়ে যেতে পারবেন।

ফায়ারফক্সে একটা টেক্সট নির্বাচন করে তার উপরে মাউসের ডান বোতাম ক্লিক্ করে আমরা কয়েকটা কাজ করতে পারতাম, যেমন গুগলে ঐ লেখা অনুসন্ধান করা, কোনো লিঙ্ক থাকলে তা বন্ধুদের ই-মেইল করে জানানো ইত্যাদি, ঠিক সেরকমই একটি সুবিধা আছে সাফারিতে, আইফোনে সাফারি ব্যবহার করতে করতে কোনো ফোন নম্বর পেয়ে গেলে আপনি সাফারি থেকে বের না হয়ে সরাসরি সেই নম্বরে ফোন করতে পারেন। সেরকম সুবিধাই নকল করে বের হয়েছে ইন্টারনেট এক্সপ্লোডার ৮-এর এই সুবিধাটি। তবে আমার বিশ্বাস অচিরেই ফায়ারফক্সে এই সুবিধা চলে আসবে।

এরপরে যেই সুবিধাটি যোগ করা হয়েছে তা হলো ট্যাব রিকভারি। আমরা ভুল করে ফায়ারফক্স/অপেরা/সাফারি বন্ধ করে ফেললে পরে যদি আবার সেগুলি চালু করে, তাহলে আমরা যেই ওয়েব পেজগুলি খুলে রেখেছিলাম তা আবার উদ্ধার হয়ে যায়। এবার এই সুবিধাটিই নকল করে লাগানো হয়েছে ইন্টারনেট এক্সপ্লোডার ৮-এ। ইন্টারনেট এক্সপ্লোডারের ট্যাব ব্যবহারের অভিজ্ঞতা অনেকেরই তিক্ত, তাই আমি এই নমুনা নিয়ে কথা বলে অভিজ্ঞতা আরও তিক্ত করতে চাইছি না।

এবারের সুবিধাটির নাম ফেবারিট বার। এই বার অপেরা/সাফারি/ফায়ারফক্সে ছিলোই। সেটা নকল করা হয়েছে। তবে এখানে একটা সুবিধা বাড়তি যোগ করা হয়েছে যে, আপনি ফেবারিট বারে কি কি লিঙ্ক দেখতে চান তা নির্বাচন করতে পারবেন।

এই ছবির নমুনা দেখলে বুঝতে পারবেন কিভাবে ফেবারিট বারে আপনার পছন্দনীয় ঠিকানা যোগ করে রাখতে পারবেন।

এর পরের সুবিধার নাম হলো সেফটি ফিল্টার। ফায়ারফক্সে একটা অপশন আছে যা কি-না আপনি যেই সাইটে ভ্রমণ করতে যাচ্ছেন তার তথ্য গুগল্-কে জিজ্ঞেস করে, এদিকে গুগল্ খারাপ সাইটগুলির তথ্য আর্কাইভ করে এবং আপনি যদি সেই সাইটগুলিতে যেতে চান, তাহলে আপনাকে প্রতিরোধ করে। ঠিক সেটারই নকল করা হয়েছে ইন্টারনেট এক্সপ্লোডার ৮-এ। তবে ফায়ারফক্স যা সংয়ক্রিয়ভাবে কর, এটা আপনাকে হাতে হাতে করতে হবে ইন্টারনেট এক্সপ্লোডার ৮-এ।

এর পরের সুবিধাটির নাম ওয়েব স্লাইস। হ্যাঁ এটা একেবারেই একটা নতুন সুবিধা। যারা বিভিন্ন ওয়েব সাইটে সাবস্ক্রাইব করে থাকেন, তারা ছোটো ছোটো স্লাইসের মধ্যে শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন। এর আগে অন্য কোনো ব্রাউজারে এই সুবিধা দেয়া হয়নি। এটা কিছুটা RSS রিডারের মতন কাজ করে।

যারা ইন্টারনেট এক্সপ্লোডার ৮ ডাউনলোড করতে চান তারা এই ঠিকানায় গিয়ে ডাউনলোড করতে পারেন।

শেষ কথা একটাই, ইন্টারনেট এক্সপ্লোডার ব্যবহার করলে আসলেই আপনার কম্পিউটার এক্সপ্লোড করবে। আপনি না জানতেই আপনার কম্পিউটারে ভাইরাস/মলওয়্যার/স্পাইওয়্যার ইনস্টল হয়ে যাবে। এরপরও কি আপনি এই ব্রাউজার চালাবেন?

উবুন্টু লিনাক্সে ইন্টারনেট কানেকশন শেয়ার করা
আনেকেই জানেননা যে একসময় আমার একটা আইএসপি ছিলো দিনাজপুরে। একটি আইএসপি’র মূল কাজ হচ্ছে এক উৎস থেকে ইন্টারনেট গ্রহণ করে বিভিন্ন গ্রাহকের কাছে বিলি করা। এর বাহিরে অন্যান্য কাজও থাকে, কিন্তু মূল কাজ ওটাই। আমার যখন আইএসপি ছিলো আমি এই জিনিসগুলি বুঝতাম না আর আমাকে যারা ভি-স্যাটের মাধ্যমে লাইন দিয়ে গিয়েছিলো তারা বিভিন্ন তাল বাহানা করে লক্ষ লক্ষ টাকা নিয়ে গিয়েছিলো আমার কাছ থেকে। আমার স্যাটেলাইট মোডেম থেকে কানেকশন গিয়ে ঢুকতো একটা সার্ভারের ল্যান কার্ডে আর সেটা সার্ভারে বিভিন্ন প্রথার মাধ্যমে রাউট হয়ে আরেক ল্যান কার্ড দিয়ে বের হয়ে আসতো এবং সেই বের হয়ে আসা কানেকশনটাই আমরা শেয়ার করে দিতাম গ্রাহকদের।

আইএসপি’র মতই আমার অনেকে বাসাবাড়িতে একাধিক কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করি। একটি কানেকশন আইএসপি থেকে এসে ঢোকে একটি কম্পিউটারে আর সেই কম্পিউটার থেকে শেয়ার হয়ে যায় ক্লায়েন্টগুলিতে। উইন্ডোজে বিষয়টি খুবই সোজা এবং আমি সদ্য শিখলাম যে লিনাক্সেও বিষয়টি সোজা। এই টিউটোরিয়ালে আমি সেটাই উপস্থাপন করবো যে কিভাবে লিনাক্স দিয়ে ইন্টারনেট শেয়ার করা যায়।

প্রথমেই আমাদের লাগছে একটি কম্পিউটার দু’টো ল্যান কার্ড সহ। জিনোম প্যানেল থেকে System -> Administration -> Network -এ যাবো।

গেলেই একটি উইন্ডো আসবে যেখানে আমাদের উপস্থিত কানেকশনগুলি দেখাবে

ঐ যে বললাম আমাদের কম্পিউটারে দু’টো ল্যান কার্ড লাগানো থাকবে, উপরের ছবিতে দু’টো ল্যানকার্ড দেখা যাচ্ছে, এর মধ্যে একটি ল্যান কার্ডে লাগানো আছে আমার আইএসপি থেকে আসা কানেকশন এবং অন্যটি লাগানো আছে আমার হাব/সুইচ বা অন্য একটি কম্পিউটারের সাথে। এই ক্ষেত্রে আমাদের জেনে রাখতে হবে যে কোন কার্ডে কোন লাইন আছে, আমার এখানে eth0 নামের ল্যান কার্ডটি লাগানো আছে আমার গৃহ নেটওয়ার্কের কানেকশন আর অন্যটিতে আমার আইএসপি’র কানেকশন।

প্রথমে আমদের আইএসপি কানেকশনটিকে নির্বাচন করে Properties বোতামে ক্লিক্ করতে হবে। করলেই একটি উইন্ডো আসবে যেখানে আমার আইএসপি সংক্রান্ত বিভিন্ন তথ্য দিতে হবে।

এই যেমন আমার আইএসপি’র আইপি কত, সাবনেট মাস্ক ঠিকানা কি, গেটওয়ে কি, ইত্যাদী। বিভিন্ন আইএসপির বিভিন্ন রকম সেটিংস হয়ে থাকে। এখানে কিছু পরিবর্তন করার আগে আমাদের সবার উপরের Enable roaming mode নামের টিকবাক্স থেকে টিক্ তুলে দিতে হবে।

আমার আইএসপিতে কোনো সেটিংস উল্লেখ করে দিতে হয়না, সেটিংসগুলি সয়ংক্রিয়ভাবে DHCP সার্ভার থেকে আসে তাই আমি Configuration ড্রপডাউন মেনু থেকে Automatic Configuration (DHCP) নির্বাচন করে দেবো। আপনাদের আইএসপি’র কোনো সেটিংস উল্লেখ করতে হলে আপনারা Static IP address নির্বাচন করে দিয়ে বিস্তারিত তথ্য নীচের বাক্সগুলিতে উল্লেখ করে দেবেন।

এর পরে এখানকার কাজ শেষ হলে OK বোতাম চেপে এই উইন্ডো বন্ধ করে দেবো এবং আগের উইন্ডোতে ফিরে যাবো। একই ভাবে আমার গৃহ নেটওয়ার্কের সাথে যেই ল্যান কার্ডটি আছে (এখানে eth0) সেটা নির্বাচন করে Properties বোতামে ক্লিক্ করবো।

এই উইন্ডোতেও প্রথমে Enable roaming… টিকবাক্স থেকে টিক্ তুলে দিতে হবে এবং Configuration ড্রপডাউন থেকে Static IP address নির্বাচন করতে হবে। তারপরে IP Address ঘরে দিতে হবে 192.168.0.1 আর Subnet mask ঘরে দিতে হবে 255.255.255.0 এবং Gateway address ঘরটি ফাঁকা রাখেই OK ক্লিক করতে হবে।

এবার আমরা আবার আগের উইন্ডোতে ফিরে আসবো এবং সেখানে দু’টি কানেকশনের পাশে দু’টি ফাঁকা চেক্ বক্স দেখা যাবে সেই দু’টি টিক দিয়ে দিতে হবে।

উপরের ছবিতে আমি লাল দাগ দিয়ে বুঝিয়েছি কোন দু’টি টিকবাক্স।

টিক্ দেয়ার পরে আমরা Close বোতামে চাপ দিলে লিনাক্স নিজে নিজে কিছু কনফিগারেশন আপডেট করবে।

আর আপডেট হয়ে যাবার সাথে সাথে Network Settings উইন্ডোটি বন্ধ হয়ে যাবে।

এবার একবার পরীক্ষা করে নিতে হবে যে আমাদের ইন্টারনেট সংযুগ ঠিক আছে-কি-না। যদি ঠিক না থাক, তাহলে এখনই উপরের ধাপগুলিতে ফিরে গিয়ে দেখতে হবে কোনোকিছু ভূল হয়েছে কি-না।

এখন আমরা যেটি করতে যাবো, সেটা করার আগে আমাদের উবুন্টু লিনাক্সে সফটওয়্যার ইনস্টলেশনের প্রথম ধাপ হয়ে আসতে হবে। যদি সেগুলি আগে করে থাকেন, তাহলে আর দরকার নাই, শুধু সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজার আরম্ভ করলেই হবে।

সিনেপ্টিকের Search বোতামে ক্লিক্ করে Find উইন্ডোতে firestarter লিখে Search বোতামে ক্লিক্ করতে হবে।

ফলাফল যা আসবে সেখানে firestarter এর উপরে মাউসের ডান বোতাম দিয়ে ক্লিক্ করে Mark for installation নির্বাচন করতে হবে।

এরপরে সিনেপ্টিকের মূল উইন্ডোতে Apply চাপ দিলে সিনেপ্টিক আমাদের অবগতির জন্য একটি উইন্ডোতে দেখাবে যে কি কি ইনস্টল হতে যাচ্ছে।

আমরা এখানে Apply করে দেবো এবং সিনেপ্টিক সব ইনস্টল করে ফেলবে।

একবার ইনস্টল প্রক্রিয়া শেষ হবার পরে আমরা জিনোম প্যানেল থেকে

Application -> Internet -> Firestarter নির্বাচন করে Firestarter এপ্লিকেশনটি আরম্ভ করতে পারি।

এই প্রোগ্রামটি সম্পর্কে একটু বলে নেই। এটি আসলে একটি ফায়ারওয়াল এপ্লিকেশন কিন্তু ফায়ারওয়ালের পাশাপাশি এটি ইন্টারনেট কানেকশন শেয়ার করার মতন কাজও করে। যাইহোক, প্রথম যে উইন্ডোটি আসবে সেটাতে Forward বোতামে ক্লিক্ করবো।

এবার যা করতে হবে সেটা হলো আমার কোন নেটওয়ার্ক কার্ডটি ইন্টারনেটের সাথে সংযুক্ত আছে সেটা নির্বাচন করতে হবে। আমার এখানে eth0 সংযুক্ত ছিলো গৃহ নেটওয়ার্কের সাথে এবং অন্যটি আইএসপি বা ইন্টারনেটের সাথে।  Detected device(s) তালিকা থেকে সেই নামটি নির্বাচন করে অন্য টিকবাক্সগুলি দেখবো। আমরা আমরা যেহেতু ডায়াল-আপ ব্যবহার করছিনা, তাই সেই টিকবাক্সটি অপরিবর্তিত রেখে দেবো। আমার আইএসপি যেহেতু DHCP (যেটা উপরে বলেছি) সমর্থন করে সেহেতু আমি আমি IP address is assigned via DHCP বাক্সটিতে টিক্ দিয়েছি (আপনারটা সেরকম না হলে বাক্সটিতে টিক্ দেবেন না এবং সেই অনুযায়ী অন্যান্য তথ্যগুলি পূরণ করবেন, আবার Forward বোতামে ক্লিক্ করবো।

এরপরের ধপে আমরা Enable Internet connection sharing টিকবাক্সে টিক দেবো এবং নীচের Local area network device তালিকা থেকে সেই কার্ডটি নির্বাচন করবো যেটা লোকাল নেটওয়ার্কে সংযুক্ত আছে। আমার এখানে eth0 লোকালের সাথে সংযুক্ত, তাই আমি সেটা নির্বাচন করে দিলাম। পরের টিকবাক্সটি হলো Enable DHCP for local network, আপনি চাইলে এটি টিক দিতেও পারেন আবার নাও পারেন। যদি দেন, তাহলে আপনার নেটওয়ার্কের কম্পিউটার(গুলিতে) হাতে হাতে আইপি বসাতে হবেনা এবং তার জন্য আপনাকে DHCP নামের একটি মডিউল সিনেপ্টিক দিয়ে ইনস্টল করতে হবে। আমি সেটা করার পরামর্শ দিচ্ছি না। আমি উপরের ছবিটি তোলার সময় ঐ টিকটি দেয়া ছিলো, আপনার সেরকম নাও করতে পারেন। সুতরাং ঐ টিকের ঘরটি ফাঁকা রেখে Forward বোতামে ক্লিক্ করুন।

আমাদের সবকিছু এবার ঠিকভাবে হয়েছে। এই ধাপে Save বোতামে ক্লিক্ করে আমরা আমাদের কাজ শেষ করতেই Firestart আরম্ভ হয়ে যাবে এবং আমরা নেটওয়ার্কের সাথে সংযুক্ত অন্যান্য কম্পিউটার থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবো।

তার আগে জানিয়ে দেই ক্লায়েন্ট মেশিনগুলিতে কি করতে হবে। ক্লায়েন্ট মেশিনগুলিতে আপনি 192.168.0.2 থেকে 192.168.0.254 পর্যন্ত আইপি ব্যবহার করতে পারবেন। সাবনেট মাস্ক হিসেবে ব্যবহার করবেন 255.255.255.0 এবং গেটওয়ে হিসেবে ব্যবহার করবেন 192.168.0.1 আর ডিএনএস এর ঘরে আপনার আইএসপি’র ডিএনএসগুলি উল্লেখ করে দিতে হবে। আপনি সেটা না জেনে থাকলে আপনার আইএসপি থেকে জেনে নিন।

উল্লখ্য য, আপনি Firestarter বন্ধ করার সাথে সাথে আপনার ইন্টারনেট কানেকশন শেয়ার বন্ধ হয়ে যাবে, আবার যতক্ষণ Firestarter আরম্ভ না করবেন, ততক্ষণ আপনার ইন্টারনেট অন্য কম্পিউটারগুলি থেকে ব্যবহার করা যাবে না। সুতরাং কি করতে হবে তা নিশ্চয়ই আপনি বুঝছেন…

আশাকরি আপনাদের অনেক কাজে লাগবে এই প্রথা। আপনাদের যদি কম গতির কম্পিউটার থাকে তাহলে সেটাতে xubuntu ইনস্টল করে সেটাকে এই কাজে ব্যবহার করতে পারেন।  xubuntu একটি দ্রুতগতির লিনাক্স যা কম গতি সম্পন্ন মেশিনে খুব ভালো চলে।

উবুন্টু লিনাক্সে গ্রাফিক্যাল ডায়ালআপ-এর ব্যবহার
এর আগের পোস্টটিতে আমি বলেছিলাম কিভাবে নতুন লিনাক্স ইনস্টল করেই ডায়াল-আপ সার্ভিস ব্যবহার করা যাবে। কিন্তু টার্মিনাল বা কমান্ড প্রম্প্টে লিখে কাজ করতে যেমন আমি আগ্রহী নই, তেমনি আমি বিশ্বাস করি বেশিরভাগ সাধারণ ব্যবহারকারীরা এটা ব্যবহার করতে চাইবেন না। তাই আমি এখানে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে গ্রাফিক্যালি ডায়ালআপ ব্যবহার করা যাবে।

এই কাজ করার আগে আমাদেরকে অবশ্যই ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়ে থাকতে হবে। পছন্দ করি আর নাই করি, আমাদের টার্মিনালের মাধ্যমেই ইন্টারনেটে সংযুক্ত হওয়ার পরে নিম্নোক্ত কাজগুলি করতে হবে।

সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজার খুললাম

Settings -> Repositorie-এ যাই

উপরের উইন্ডোর মতো হুবহু সব অপশনে টিক্ দিয়ে Close বোতামটি চাপি

এবার সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজারের উইন্ডোতে Reload বোতামটি চাপ দিলে সিনেপ্টিক নিজে নিজে ইন্টারনেটের (আমি আগেই বলেছি আপনাকে ইন্টারনেটের সাথে সংযুক্ত থেকে উক্ত কাজগুলি করতে হবে) সাহায্যে কিছু জিনিস আপডেট করবে।  এতে ১৫ মিনিট থেকে ১ ঘন্টার মতো সময় লাগতে পারে। নির্ভর করছে আপনার ইন্টারনেটের গতির উপরে।

আপডেটের কাজ শেষ হওয়ার পরে সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজারের মুল উইন্ডোর মেনুবারের Search বোতামে ক্লিক্ করে gnome-ppp লিখে সার্চ বোতামে ক্লিক্ করি। সিনেপ্টিক gnome-ppp প্যাকেজটি খুঁজে বের করে আমাদের দেখাবে।

এটার উপরে মাউসের ডান বোতাম ক্লিক্ করে Mark for Installation অপশনটি নির্বাচন করি (আমার প্রদত্ত ছবিটিতে Mark for Installation লেখাটি নিস্তেজ দেখাচ্ছে কারণ আমি ইতিমধ্যে এটা ইনস্টল করেছি এবং পরে ছবি নিয়েছি)।

এবার সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজারের মূল উইন্ডোতে Apply বোতাম চাপ দেই। সিনেপ্টিক ইন্টারনেট থেকে নিজে নিজে প্যাকেজটি ডাউনলোড করে ইনস্টল করে নেবে। প্যাকেজটির আকার বেশী বড় না হওয়ায় খুব তাড়াতাড়ি এটা ইনস্টল হয়ে যাবে।

এখন আমরা যেই কমান্ড উইন্ডো বা টার্মিনাল থেকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করেছিলাম সেখানে গিয়ে Ctrl+c বোতাম চেপে সংযোগ বিচ্ছিন্ন করি। আর যদি খুব বেশি ঝামেলা মনে হয়, তাহলে কম্পিউটারটি পুনরায় চালু (বা রি-স্টার্ট) করে নেই।

এবার Applications -> Internet থেকে GNOME PPP চালু করবো।

আমাদের সামনে Gnome PPP নামের একটি উইন্ডো খুলবে, সেটা উপরের উইন্ডোর মতো কনফিগার করে নিয়ে Setup বোতামটি চাপবো।

যেই উইন্ডোটি আসবে সেটাতে আগে Detect বোতামটি চাপবো। এটা আমাদের মোডেম সয়ংক্রিয়ভাবে নির্ধারণ করবে। এবার Volume-এর পাশের মেনু থেকে Off নির্বাচন করে Init Settings Options বোতামে ক্লিক্ করবো।

এখানে Init 3 লাইনটিতে ডাবল ক্লিক করলে লাইনটি সম্পাদনযোগ্য হয়ে যাবে। সেখানে AT+CGDCONT=1,”IP”,”gpinternet” কথাটি লিখে দিয়ে close বোতামটি চেপে এই উইন্ডোটি বন্ধ করে দেবো এবং Setup উইন্ডোতে ফিরে আসবো।

Setup উইন্ডোর Options ট্যাবে গিয়ে উপরের ছবির মতো অপশনগুলি নির্বাচন করে Close বোতামটি চেপে উইন্ডোটি বন্ধ করবো।

এবার Gnome PPP-এর মূল উইন্ডোতে ফিরেএসে Connect বোতাম চাপ দিবো। যদি এতক্ষণের নির্দেশনা আপনি ঠিক ঠিক অনুসরণ করে থাকেন, তাহলে আপনি ইন্টারনেটে সংযুক্ত হয়েযাবেন। আর আপনাকে টার্মিনাল বা কমান্ডপ্রম্প্ট খুলে বসে থাকতে হবেনা, ইন্টারনেট ব্যবহার করার জন্য।

সংযুক্ত হয়ে গেলে ঠিক এরকম দু’টি কম্পিউটারের একটি আইকন বা চিহ্ন আপনার টাস্কবারে চলে আসবে। আর সেটাতে একবার ক্লিক করলে আপনি আপনার সংযোগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারবেন।

আমি বুঝতে পারছি যে  ইন্টারনেটের সংযোগ স্থাপনের বিষয়টি একটু ঝামেলার মনে হচ্ছে, কিন্তু এটা শুধু একবার করতে হবে। এরপর থেকে Applications -> Internet -> Gnome PPP তে একটা ক্লিক্ করে Connect-এ ক্লিক্ করলেই আপনি অনলাইনে সংযুক্ত হয়ে যাবেন। আর কিছু করতে হবেনা আপনাকে।

লিনাক্স দিয়ে ভাইরাস মুক্ত একটি সুষ্ঠ ইন্টারনেট টার্মিনাল যখন আপনি চাইছেনই, তখন একটু ঝামেলা না-হয় করলেন। তবে আপনার যদি আপনার ইন্টারনেটের গতি স্বাভাবিক হয়, তাহলে আপনার ১৫ মিনিটের বেশী সময় লাগার কথা না।

আরেকটা বিষয়। সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজার হয়তো অনেক সময় ধরে অনেক কিছু আপডেট করবে, কিন্তু সেটা শুধু এই ডায়ালআপ সংযোগ স্থাপনের জন্য না। এটা আপনার অন্যান্য কাজেও লাগবে। আমি আমার ব্লগে এক এক করে বেশ কিছু টিপস্ ট্রিক্স শেখাবো, সেগুলিও কিন্তু সিনেপ্টিকের এই অপশনটির উপরে নির্ভরশীল। তাই এটা করে রাখলে অনেক কাজে লাগে…

মোবাইল ফোন ব্যবহার করে উবুন্টু লিনাক্সে ইন্টারনেট!.
বলেছিলাম না, এক এক করে বলবো আমি লিনাক্সে কি কি করছি। আমি বলবো এজন্যই যে এটা প্রচুর ব্যবহারকারীদের কাজে লাগবে। আমি এবার ডায়াল-আপ কানেকশনের কথা বলি। ল্যান নেটওয়ার্ক করা লিনাক্সে খুবই সহজ। যে-কেউ এটা করতে পারে। কিন্তু মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করাটা একটু কঠিন। আমি যেহেতু এটা ব্যবহার করি, তাই এই অংশটা আমি শুরুতে দেখাবো। আর এটা শুরুতে দেখানোর আরও একটা কারণ হচ্ছে এটা ছাড়া পরের কাজগুলি করা যাবেনা।

আমি মোডেম হিসেবে ব্যবহার করছি একটি নোকিয়া মোবাইল এবং এই মোবাইলটি আমার USB পোর্টের সাথে সংযুক্ত। প্রথমে আমি টার্মিনালে গিয়ে “sudo wvdialconf” কমান্ডটা দিলাম (এখানে উবুন্টু আমার কাছে ইনস্টলেশনের সময় তৈরী করা ইউজারের শব্দচাবি বা পাসওয়ার্ড জানতে চাইলো এবং আমি সেটা সরবরাহ করলাম)। আমার উবুন্টু সয়ংক্রিয়ভাবে আমার মডেম চিহ্নিত করে সেটা সেভ করে নিলো। কিভাবে করলো, কোথায় সেভ করলো, ইত্যাদী মনেহয় আমাদের জানার দরকার নেই।

এবার “sudo gedit /etc/wvdial.conf” কমান্ডটি দিয়ে GEdit-এ wvdial.conf নামের ফাইলটি খুলে ভেতরে কিছু পরিবর্তন করে দিলাম। পরিবর্তিত লেখাগুলি এরকম:

[Dialer Defaults]

Init1 = ATZ

Init2 = ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0

Init3 = AT+CGDCONT=1,"IP","gpinternet"

Modem Type = USB Modem

Baud = 460800

New PPPD = yes

Modem = /dev/ttyACM0

ISDN = 0

Phone = *99#

Password = gp

Username = gp

এখানে যেই বিষয়টি পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে Init3 = AT+CGDCONT=1,”IP”,”gpinternet” একটি লাইন ঢোকানো হয়েছে, ফোন নম্বর দেয়া হয়েছে, ইউজারনেম এবং পাসওয়ার্ড দেয়া হয়েছে। এরপর ফাইলটি সেভ করে Gedit বন্ধ করে দিলাম এবং “wvdial” কমান্ডটি লিখে এন্টার দিলাম এবং আমিইন্টারনেটে সংযুক্ত হয়ে গেলাম। এটা ছিলো টেক্সট মোডে কিভাবে ইন্টারনেটে সংযুক্ত হওয়া যায়। কিন্তু এখানে সবচাইতে খারাপ যে বিষয়টি সেটা হলো, আপনি যতক্ষন ইন্টারেটে সংযুক্ত থাকবেন ততক্ষন একটি টার্মিনাল খুলে রাখতে হবে, যেটা অনেকেই পছন্দ করবেন না।